64MP ক্যামেরা এবং MediaTek প্রসেসর সহ লঞ্চ হল Redmi K50i স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Xiaomi ভারতে Redmi K সিরিজের প্রিমিয়াম স্মার্টফোন সিরিজটি পুনরায় লঞ্চ করছে। কোম্পানি ভারতে তাদের লেটেস্ট Redmi K50i স্মার্টফোন লঞ্চ করেছে। এর আগে কোম্পানি 2019 সালে Redmi K20 সিরিজ লঞ্চ করেছিল। এই Redmi স্মার্টফোনটি MediaTek এর Dynamity 8100 চিপসেটের সাথে পেশ করা হয়েছে। এই ফোনে 64MP ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 5080mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা
67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই পোস্টে আপনাদের Redmi K50i স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Redmi K50i 5G এর দাম

Redmi K50i 5G স্মার্টফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। Redmi-এর এই ফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ 25,999 টাকা দামে পেশ করা হয়েছে। 8GB RAM ও 256GB স্টোরেজ সহ এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 28,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি ফ্যান্টম ব্লু, স্টিলথ ব্ল্যাক এবং কুইক সিলভার কালার অপশনে পেশ করা হয়েছে।

23 জুলাই থেকে Amazon Prime Day সেল চলাকালীন Redmi K50i 5G স্মার্টফোনের সেল শুরু হবে। এর সাথে, Redmi-এর এই ফোনটি Mi-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকেও কেনা যাবে। লঞ্চ অফারের অধীনে এই ফোনটি ICICI এবং SBI ব্যাঙ্ক এর কার্ডে 10 শতাংশ ডিসকাউন্ট সহ পাওয়া যাবে।

Redmi K50i এর স্পেসিফিকেশন

  • 6.6-ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে (রিফ্রেশরেট 30-144Hz)
  • 6/8 GB LPDDR5 RAM
  • 128/256 GB UFS3.1 স্টোরেজ
  • 64MP+8MP+2MP রেয়ার ক্যামেরা
  • 16MP ফ্রন্ট ক্যামেরা
  • 5080mAh ব্যাটারি 67W ফাস্ট চার্জিং
  • MediaTek Dimensity 8100 প্রসেসর

Redmi K50i 5G স্মার্টফোনটি Redmi Note 11 Pro-এর একটি আপগ্রেড ভার্সন। Redmi K50i 5G স্মার্টফোনটিতে একটি 6.6-ইঞ্চি Full-HD + LCD প্যানেল রয়েছে, যার রিফ্রেশরেট 144Hz, টাচ স্যাম্পলিং রেট 270Hz, এছাড়াও এই ফোনটি Dolby Vision, 650 নিটস ব্রাইটনেস এবং HDR10 + সাপোর্ট করে। Redmi K50i স্মার্টফোনের ডিসপ্লে Corning Gorilla Glass 5 প্রোটেকশন সহ পেশ করা হয়েছে। এই ফোনটি Android 12-ভিত্তিক MIUI-তে চলে। Xiaomi এর এই ফোনটি MediaTek Dimensity 8100 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এর সাথে এই ফোনটি 8GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনে স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

Redmi-এর এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 64MP প্রাইমারি ক্যামেরা রয়েছে যা Samsung GW1 সেন্সর। প্রাইমারি ক্যামেরা সেন্সরের পাশাপাশি, এই ফোনটিতে একটি 8MP আল্ট্রা-ওয়াইড এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফির জন্য এই রেডমি ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

বেসিক কানেক্টিভিটির কথা বললে,এই ফোনটিতে একটি 3.5 mm হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IR ব্লাস্টার, ডুয়াল স্টেরিও স্পিকার, Dolby Atoms এবং লিকুইড কুলিং 2.0 টেকনোলজি দেওয়া হয়েছে। এ ফোনটিতে 5,080mAh ব্যাটারি আছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here