Home খবর 27999 টাকা দামের 5G ফোনে 6500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট! কম দামে পাওয়া যাচ্ছে 7000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Moto G Max স্মার্টফোন

27999 টাকা দামের 5G ফোনে 6500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট! কম দামে পাওয়া যাচ্ছে 7000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Moto G Max স্মার্টফোন

গত আগস্ট মাসে মোটোরোলা ভারতের বাজারে তাদের মিড রেঞ্জ স্মার্টফোন Moto G Max 5G লঞ্চ করেছিল। এই ফোনে 7000mAh ব্যাটারি, 32MP ফ্রন্ট ক্যামেরা, 50MP রেয়ার ক্যামেরা, 6GB RAM এবং Snapdragon 6s Gen 4 প্রসেসরের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। বর্তমানে দীপাবলি উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনের দামে 6500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং এই ছাড় পাওয়ার জন্য কোনো ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন নেই।

Moto G Max 5G ফোনের অফার

ভারতের বাজারে Moto G Max 5G ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ সহ 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ফেস্টিভ সেল উপলক্ষে এই ফোনে 6,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাড়ে এই ফোনটি মাত্র 21,499 টাকার বিনিময়ে কেনা যাবে। এই অফার ফ্ল্যাট ডিসকাউন্ট হিসাবে দেওয়া হচ্ছে এবং যে কোনো গ্ৰাহক এই ছাড় উপভোগ করতে পারবেন। সবচেয়ে বড় কথা এই ডিসকাউন্ট পাওয়ার জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড প্রয়োজন নেই। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি কম দামে সেল করা হচ্ছে।

Moto G Max 5G ফোনের স্পেসিফিকেশন

Moto G Max 5G ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1050nits হাই ব্রাইটনেস এবং Display Color Boost সাপোর্ট করে। এই ফোনে Water Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে কোনো সমস্যা ছাড়াই ভেজা হাতে ফোনটি ব্যাবহার করা যাবে। এছাড়াও এই স্ক্রিনে কর্নিং গোরিলা Glass 7i প্রোটেকশন রয়েছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Hello UI অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Moto G Max 5G ফোনটিতে Qualcomm Snapdragon 6s Gen 4 অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। ফাস্ট ও স্মুথ মাল্টি টাস্কিঙের জন্য এতে LPDDR5X RAM যোগ করা হয়েছে। RAM Boost টেকনোলজির মাধ্যমে ফোনটির 6GB Physical RAM এর সঙ্গে 12GB Virtual RAM যোগ করে মোট 18GB RAM (6GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

Moto G Max 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও থার্ড এআই সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Moto G Max 5G ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সিঙ্গেল চার্জে এই ফোনে 63 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে MIL-STD 810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি যোগ করা হয়েছে এবং কোম্পানি জানিয়েছে 1.2 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটির কোনো ক্ষতি হবে না। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।