Home খবর রাশিয়াতে লঞ্চ হল Honor Choice T20 স্মার্টফোন, জেনে নিন 7000mAh ব্যাটারি সহ এই ফোনের স্পেসিফিকেশন

রাশিয়াতে লঞ্চ হল Honor Choice T20 স্মার্টফোন, জেনে নিন 7000mAh ব্যাটারি সহ এই ফোনের স্পেসিফিকেশন

https://static.hub.91mobiles.com/multisite/wp-content/uploads/sites/4/2026/11/Honor-Choice-T20-specs.jpg

গ্লোবাল বাজারে Honor তাদের নতুন Honor Choice T20 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি 4G স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। রাশিয়ার প্রাইসের হিসাবে 11,999 টাকা দামে এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন। এর দাম রুবেল রাখা হয়েছে।অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 13,000 টাকার কাছাকাছি। Honor Choice T20 স্মার্টফোনটি Android 16 Go Edition সহ লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Choice T20 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Honor Choice T20 ফোনের স্পেসিফিকেশন

Honor Choice T20 স্মার্টফোনে Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে। 12ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 1.6GHz থেকে 1.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। রাশিয়ার বাজারে ফোনটি 4GB RAM সহ 64GB ইন্টারনাল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড গো দৌলতে ফোনে গুগল গো অ্যাপ ব্যাবহার করা যাবে। এই অ্যাপ হালকা প্রসেসরেও স্মুথ রান করে।

Honor Choice T20

Honor Choice T20 4G ফোনটিতে 1576 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির এইচডি + স্ক্রিন দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। রাশিয়ার বাজারে ফোনটি Orange, Silver এবং Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনে IP52 রেটিং যোগ করা হয়েছে। এই স্মার্টফোনে 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ফটোগ্রাফির জন্য Honor Choice T20 4G স্মার্টফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13MP অটোফোকাস ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Honor Choice T20 4G ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি সিঙ্গেল চার্জে 10 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

Honor Choice T20

যারা শক্তিশালী প্রসেসর বা ক্যামেরার বদলে দৈনন্দিন ব্যাবহারের জন্য দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি সেই সমস্ত বাজেট ইউজারদের কথা মাথায় রেখে ফোনটি ডিজাইন করেছে। এই ফোনের মধ্যে দিয়ে কোম্পানি বড় ব্যাটারি সহ ইন্ডাস্ট্রির ট্রেন্ড ফলো করছে। যারা 7,000mAh বড় ব্যাটারি সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, এই ফোনের মাধ্যমে তাদের টার্গেট করা হচ্ছে। এই ব্যাটারি দীর্ঘ ব্যাকআপ দিতে সক্ষম। তবে এত বড় ব্যাটারি শুধুমাত্র 15W চার্জিং স্পীড সহ চার্জ করতে 1 ঘন্টার চেয়েও বেশি সময় লাগে। ফোনের Unisoc প্রসেসর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মোবাইল চিপসেট হেভি পারফরমেন্সের জন্য তৈরি করা হয়নি

Honor Choice T20 ফোনের রেয়ার প্যানেল অনেকটাই iPhone 17 Pro Max ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনের ক্যামেরা মডিউল এবং লেআউট আইফোনের মতো দেওয়া হয়েছে। এটিকেও কোম্পানির ব্র্যান্ড স্ট্র্যাটেজি বলআ যেতে পারে। Honor Choice T20 ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি।তবে এই ফোনটির জন্য ভারতীয় ইউজারদের অপেক্ষা করে থাকার‌ও তেমন একটা কারণ নেই। ফোনের রাশিয়ান প্রাইস অনুযায়ী ভারতের বাজারে 12 হাজার থেকে 15 হাজার টাকার কাছাকাছি। এই দামে ভারতে 7000mAh ব্যাটারি সহ Moto G37 Power স্মার্টফোন রয়েছে। এছাড়া MIVI One 5G, Lava Virat V1 Pro 5G, boltt ACE 5G এবং Ai+ Nova 2 Neo 5G স্মার্টফোনগুলি 15 হাজার টাকা রেঞ্জে ভালো অপশন হতে পারে।