এতে কোন সন্দেহ নেই যে Reliance Jio র কারণে, একসময় ব্যবহারকারীরা অনেক কম টাকায় মোবাইল পরিষেবা ব্যবহার করতে পেরেছেন। কোম্পানি শুধু আনলিমিটেড কলিং পরিষেবাই দেয়নি বরং ব্যবহারকারীদের কম মূল্যে ডেটাও দিয়েছে। হ্যাঁ! এটা আলাদা বিষয় যে কোম্পানিটি পরবর্তীতে অন্যান্য অপারেটরের মতো তাদের পরিষেবাগুলিকে ব্যয়বহুল করেছে। কিন্তু বেসরকারি অপারেটরদের মধ্যে Jio এখনও সবচেয়ে সস্তা। কিন্তু কেউ যদি রিলায়েন্স জিওকে টেক্কা দিয়ে হারিয়ে দিতে পারে, তাহলে সেই কোম্পানি হল সরকারি টেলিকম সংস্থা BSNL । মাসিক প্ল্যান হোক বা দীর্ঘমেয়াদী বৈধতার প্ল্যান , কেও BSNL-এর সমানে যেতে পারে না। কোম্পানির কাছে সব ধরনের প্ল্যান রয়েছে যা শুধুমাত্র প্রাইভেট অপারেটরদের তুলনায় সস্তা নয় বরং তাদের চেয়ে বেশি বৈধতাও অফার করে। এরকমই একটি প্ল্যান আছে যার বৈধতা তিন মাস। BSNL-এর এই 90 দিনের প্ল্যানে আপনি প্রতিদিন 1.5 জিবি ডেটাও পাবেন । এই পোস্টে আমি এই প্ল্যানটিকে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের প্ল্যানের সাথে তুলনা করবো এবং আপনারা বুঝতে পারবেন যে এই BSNL এর প্ল্যানটি কতটা বিশেষ।
BSNL-এর 90 দিনের প্ল্যান
BSNL-এর এই 90 দিনের প্ল্যানটির দাম 485 টাকা। এই প্ল্যানে আপনি প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। এর সাথে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধাও পাবেন । সারা দেশে 20টি সার্কেলে BSNL-এর পরিষেবা রয়েছে, যেখানে ল দিল্লি এবং মুম্বাইতে MTNL অর্থাৎ মহানগর সঞ্চার নিগম পরিষেবা রয়েছে৷ এমন পরিস্থিতিতে আপনি যদি দিল্লি বা মুম্বই যান, তাহলে সেখানেও ফ্রি রোমিং পরিষেবা পাবেন, এর জন্য কোন অতিরিক্ত ফি দিতে হবে না। 90 দিনের এই প্ল্যানে আপনারা মোট 135 জিবি ডেটা পাবেন। যদিও একটি বিষয়ে BSNL পিছিয়ে আছে, আর সেটা হল বেশিরভাগই জায়গায় BSNL এর 3G পরিষেবা রয়েছে। তা সত্ত্বেও, এই পরিকল্পনাটি অনেক ভালো বলা যায়।
Jio র 3 মাসের প্ল্যান
আপনি যদি 1.5 জিবি ডেটা সহ রিলায়েন্স জিওর ত্রৈমাসিক প্ল্যানটি দেখেন, তাহলে প্রথমেই বলে রাখি যে এর জন্য আপনার ব্যয় হবে 666 টাকা। একই সময়ে, আপনি এই প্ল্যানে মোট 84 দিনের বৈধতা পাবেন। আপনি আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100টি SMS এর সুবিধা পাবেন। এছাড়াও আপনি Jio অ্যাপস এর সাবস্ক্রিপশনও পাবেন। 84 দিনের এই প্ল্যানে আপনি 126 জিবি ডেটা পাবেন। তবে হ্যাঁ, এখানে একটি ভালো কথা বলা যেতে পারে যে কোম্পানিটির 4G পরিষেবা রয়েছে। এই ক্ষেত্রে, আপনি 4G পরিষেবার সম্পূর্ণ সুবিধা পাবেন।
Airtel এর 3 মাসের প্ল্যান
উপরিউক্ত প্ল্যান দুটির তুলনায় Airtel এই প্ল্যানটি বেশি ব্যয়বহুল। কোম্পানির ত্রৈমাসিক প্ল্যানের দাম 719 টাকা এবং তাতেও আপনি মাত্র 84 দিনের বৈধতা পাবেন। এয়ারটেল এই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা দিচ্ছে। এর সাথে, এটি আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন 100টি SMSও দিচ্ছে। তবে এয়ারটেলের এই পরিষেবার সাথে জাতীয় রোমিং সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও আপনারা এয়ারটেল এর এই প্ল্যানের সাথে প্রাইম ভিডিও পরিষেবার মোবাইল সংস্করণের ট্রায়ালও বিনামূল্যে পাবেন । এখানেও আপনারা 4G পরিষেবা পাবেন।
উপসংহার
তাহলে এই তুলনার মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে প্রাইভেট অপারেটররা 4G পরিষেবার ক্ষেত্রে এগিয়ে আছে, কিন্তু বৈধতা বা প্ল্যানের মূল্যের নিরিখে BSNL এর এই প্ল্যানটি সেরা প্রমাণিত হয়েছে। BSNL-এর এই প্ল্যানটির মূল্য Jio-এর প্ল্যানের থেকে প্রায় 181 টাকা কম। একই সময়ে, Airtel এর থেকে 234 টাকা কম। অন্যদিকে, Jio এবং Airtel যেখানে মাত্র 84 দিনের বৈধতা দিচ্ছে,সেখানে BSNL পুরো 90 দিনের বৈধতা দেয়। এমতাবস্থায় আপনার জন্য কোনটা ভালো, আপনি নিজেই এই প্ল্যানগুলির বিবরণ দেখে বুঝতে পারবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












