5200mAh ব‍্যাটারী, 6GB RAM ও 6.78 inch পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন

বিগত বেশ কিছু দিন ধরে Infinix এর একটি নতুন স্মার্টফোন Infinix Hot 10 সম্পর্কে বিভিন্ন লিক পাওয়া গেছে। ফোনটির কিছু স্পেসিফিকেশনের সঙ্গে এর ফোটোও ইন্টারনেটে শেয়ার করা হয়েছে, যার ফলে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কেও জানা গেছে। আজ কোম্পানি ফোনটি আন্তর্জাতিক মার্কেটে পেশ করে পাকিস্তানে লঞ্চ করেছে। লো বাজেটের এই ফোনে শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে লার্জ ডিসপ্লে ও অসাধারণ ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Vodafone Idea ইউজারদের বিনামূল্যে দেওয়া হচ্ছে 3GB ডেটা, জেনে নিন কিভাবে

Infinix Hot 10

কোম্পানির পক্ষ থেকে Infinix Hot 10 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লের তিন দিক সম্পূর্ণ বেজল লেস তবে নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। এতে 1640 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.78 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউটটি অবস্থিত।

Infinix Hot 10 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা এক্স‌ওএস 7.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি 4 জিবি ও 6 জিবি র‍্যামযুক্ত দুটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এর সঙ্গে এতে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

আরও পড়ুন: মাত্র 8,699 টাকা দামে রিয়েলমিকে টক্কর দিতে এল 6000mAh ব‍্যাটারী ও ট্রিপল ক‍্যামেরাওয়ালা এই সস্তা স্মার্টফোন

ফোটোগ্রাফির জন্য Infinix Hot 10 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি এআই লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

Infinix Hot 10 ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাকসহ সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লঞ্চ হল OPPO Reno4 SE 5G, এতে আছে 8GB RAM, 32MP সেলফি ক‍্যামেরা ও 65W SuperVOOC টেকনোলজি

ভেরিয়েন্ট ও দাম

পাকিস্তানে Infinix Hot 10 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে PKR 20,999 অর্থাৎ প্রায় 9,200 টাকা। এক‌ইভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট PKR 23,999 এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট PKR 25,999 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এই দাম যথাক্রমে 10,600 টাকা ও 11,500 টাকার আশেপাশে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here