ওপ্পো আজ টেক জগতে তাদের ‘রেনো 4’ সিরিজের প্রসার ঘটিয়ে OPPO Reno4 SE 5G নামে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। 5জি কানেক্টিভিটিযুক্ত এই ফোনটি আপাতত কোম্পানির হোম মার্কেট চীনে লঞ্চ করা হয়েছে। এই সিরিজে OPPO Reno4, Reno4 Pro ও Reno4 Pro Artist Limited Edition এর পর এটি এই সিরিজের চতুর্থ স্মার্টফোন। OPPO Reno4 SE 5G ফোনটি আদৌ ভারতে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়।
আরও পড়ুন: 4000mAh ব্যাটারী ও কোয়াড রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হল LG K42
OPPO Reno4 SE 5G
কোম্পানি তাদের নতুন OPPO Reno4 SE 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে আছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.8 শতাংশ এবং এই ফোনের ডিসপ্লে 60 হার্টস রিফ্রেসরেট ও 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। কোম্পানি তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করেছে।
OPPO Reno4 SE 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে কালারওএস 7.2 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেট দেওয়া হয়েছে। চীনে এই ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরিযুক্ত দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আরও পড়ুন: 8GB RAM ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে আসছে OnePlus 8T, লঞ্চ হতে পারে 14 অক্টোবর
ফোটোগ্রাফির জন্য OPPO Reno4 SE 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। এছাড়া সেলফির জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
কোম্পানি তাদের OPPO Reno4 SE 5G তে 65W SuperVOOC 2.0 Flash Charge টেকনোলজি যোগ করেছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,300 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 37 মিনিটের মধ্যেই ফুল চার্জ করা যায়। এছাড়া এই ফোনের ডায়মেনশন 160.5 × 73.5 × 7.85 এমএম এবং এর ওজন 169 গ্ৰাম।
আরও পড়ুন: এক ধাক্কায় OnePlus 7T Pro এর দাম কমল 4000 টাকা, জেনে নিন নতুন প্রাইস
ভেরিয়েন্ট ও দাম
কোম্পানির পক্ষ থেকে OPPO Reno4 SE 5G এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 2,499 ইউয়ান বা ভারতীয় টাকায় প্রায় 27,000 টাকা। একইভাবে 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি মেমরিসহ ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 2,799 ইউয়ান অর্থাৎ প্রায় 30,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। চীনে OPPO Reno4 SE 5G ফোনটি Super Flash Black, Super Flash White ও Super Flash Blue কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











