স্যামসাং তাদের দুটি লো বাজেট স্মার্টফোন Samsung Galaxy M01 ও Samsung Galaxy M11 এর দাম কমিয়েছে এবং আজ থেকেই ফোনদুটি নতুন নতুন দামে সেল করা হচ্ছে। অন্যদিকে কোম্পানি তাদের ফ্যানদের জন্য 6,000 এমএএইচ ব্যাটারী ও 64 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত Samsung Galaxy M31s এর দামও অফলাইন মার্কেটে কমিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম সরাসরি 1,000 টাকা কমানো হয়েছে।
আরও পড়ুন: এখন আরও সস্তা Samsung Galaxy M01 ও Galaxy M11 স্মার্টফোন, দাম কমল 1,000 টাকা
কোম্পানি তাদের Samsung Galaxy M31s ফোনটি ভারতের অফলাইন মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছিল। ফোনটির 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,499 টাকা রাখা হয়েছিল এবং 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 22,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু এখন 1,000 টাকা দাম কমানোর পর ফোনটির 6 জিবি র্যাম ভেরিয়েন্ট 19,499 টাকা এবং 8 জিবি র্যাম ভেরিয়েন্ট 21,499 টাকা দামে সেল করা হচ্ছে।
Samsung Galaxy M31s
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M31s ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন বেজল লেস এবং স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল দেওয়া হয়েছে। স্যামসাং এই স্ক্রিনের নাম রেখেছে ইনফিনিটি ‘ও’ ডিসপ্লে।
আরও পড়ুন: লিক হল Google Pixel 4a 5G এর স্পেসিফিকেশন, লঞ্চ হতে পারে 30 সেপ্টেম্বর
Samsung Galaxy M31s ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং স্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। একইভাবে প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্যামসাঙের নিজস্ব এক্সিনস 9611 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে Samsung Galaxy M31s ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে যার বেস ভেরিয়েন্টে 6 জিবি র্যাম ও দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র্যাম যোগ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M31s ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX682 সেন্সর আছে। এর সঙ্গে এতে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
আরও পড়ুন: নোকিয়া ভারতে আনতে চলেছে তাদের প্রথম 5G স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হবে Nokia 8.3
Samsung Galaxy M31s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফোনটির ডানদিকের প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচারও আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। Samsung Galaxy M31s ফোনটি Mirage Black ও Mirage Blue কালার ভেরিয়েন্টে সেল করা হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










