64MP ক‍্যামেরা ও 8GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল Huawei এর 5G ফোন Mate 40E

হুয়াই তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন সিরিজ ‘Mate 40’ তে Huawei Mate 40E 5G নামের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এর আগে গত বছর অক্টোবর মাসে কোম্পানি তাদের এই সিরিজে Huawei Mate 40, Huawei Mate 40 Pro এবং Huawei Mate 40 Pro+ নামে তিনটি ফোন পেশ করেছিল। এইদিক থেকে Huawei Mate 40E 5G ফোনটি এই সিরিজে অনেকটাই লেট করে লঞ্চ করা হয়েছে। আপাতত কোম্পানি তাদের এই নতুন ফোনটি তাদের ঘরোয়া মার্কেট চীনে লঞ্চ করেছে এবং অন‍্যান‍্য মার্কেটে সেল সম্পর্কে কিছুই জানানো হয়নি। 

আরও পড়ুন: Xiaomi নিয়ে এল নতুন ডিভাইস, লঞ্চ করল শক্তিশালী Mi 10S 5G স্মার্টফোন

ডিজাইন

Huawei Mate 40 এর মতোই Huawei Mate 40E 5G ফোনটিওপাঞ্চ হোল ডিসপ্ল ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এছাড়া প্রিমিয়াম লুকের জন্য এতে কার্ভড ডিসপ্লে রয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে একটি এল‌ইডি ফ্ল‍্যাশ লাইটসহ সার্কুলার কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে।

স্পেসিফিকেশন

Huawei Mate 40E 5G তে 1080 × 2376 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত HiSilicon Kirin 990E চিপসেটে রান করে এবং এতে Mali-G76 GPU যোগ করা হয়েছে। এছাড়া এতে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে আসছে 6000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M12, লঞ্চের আগেই দেখে নিন ফুল ডিটেইলস

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে 5জি, 4জি এলটিই, ওয়াইফাই 6, এন‌এফসি, আইআর ব্লাস্টার, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক রয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Huawei Mate 40E 5G তে 40 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। উল্লেখ্য এই ফোনের ব‍্যাটারী 40 ওয়াট ওয়‍্যারলেস চার্জিং এবং 5 ওয়াট রিভার্স ওয়‍্যারলেস চার্জিং করতে সক্ষম।

আরও পড়ুন: Vodafone Idea এর নতুন ধামাকা, নিয়ে এল প্রতিদিন ফ্রি কলিং ও 3GB ডেটাওয়ালা তিনটি নতুন প্ল‍্যান

দাম

Huawei Mate 40E 5G এর 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম CNY 4,599 (প্রায় 51,500 টাকা) এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 5,099 (প্রায় 57,100 টাকা) রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি ব্রাইট ব্ল‍্যাক, গ্লেজ হোয়াইট এবং সিক্রেট সিলভার কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here