Airtel ইউজাররা কিভাবে চেক করবেন তাদের ব‍্যালেন্স ও ডেটা? জেনে নিন সহজ পদ্ধতি

একটা সময় ছিল যখন ফোনের ব‍্যালেন্স জানানোর জন্য কোম্পানির পক্ষ থেকে রিমাইন্ডার পাঠানো হত, তবে এখন এটি একটি ম‍্যানুয়াল প্রক্রিয়া হয়ে গেছে। যদি আপনি এয়ারটেল গ্ৰাহক হয়ে থাকেন এবং ব‍্যালেন্স চেক করার পদ্ধতি সম্পর্কে জানতে চান তবে এই পোস্টটি আপনার জন্য। এয়ারটেল প্রিপেইড ও পোস্টপেইড উভয় কানেকশনের ব‍্যালেন্স চেক করার একাধিক পদ্ধতি আছে। আমরা পুরো প্রক্রিয়া সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। কোম্পানির কল, ডেটা ও এস‌এম‌এস ব‍্যালেন্স চেক করার জন্য আলাদা আলাদা USSD Codes আছে। এছাড়া এয়ারটেলের অফিসিয়াল অ্যাপের মাধ্যমেও ব‍্যালেন্স চেক করা যায়।

 কিভাবে চেক করবেন Airtel ব‍্যালেন্স?

এয়ারটেল প্রিপেইড ও পোস্টপেইড ব‍্যালেন্স এর মেইন ব‍্যালেন্স, ডেইলি ডেটা, এস‌এম‌এস ও অন‍্যান‍্য তথ্য অ্যাপ এবং ইউএস‌এসডির মাধ্যমে চেক করা যায়। এছাড়া এয়ারটেল ব‍্যালেন্স, ভ‍্যালিডিটি ও অন‍্যান‍্য তথ্য জানার জন্য কাস্টমার কেয়ারের সঙ্গেও যোগাযোগ করা যায়।

  • Airtel Thanks অ্যাপের মাধ্যমে ব‍্যালেন্স চেক করা যায়। 
  • বলা যেতে পারে ব‍্যালেন্স চেক করার জন্য এটিই সবচেয়ে সহজ পদ্ধতি।
  • নিজের ডিভাইসে Google Play Store বা Apple App Store থেকে এয়ারটেল থ‍্যাঙ্কস অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাপ ডাউনলোড হয়ে গেলে সেটি ওপেন করে নিজের ফোন নাম্বার রেজিস্টার করুন।
  • এবার অ্যাপের ‘Services’ অপশনে যান (একদম নিচে বাঁদিকে রয়েছে এই অসশন)।
  • এখানে বর্তমান রিচার্জ, ডেটা, এস‌এম‌এস ও অন‍্যান‍্য তথ্য পাওয়া যাবে।
  • এছাড়াও বর্তমান অ্যাক্টিভ রিচার্জ প্ল‍্যানের ভ‍্যালিডিটি সম্পর্কে এখান থেকে জানা যায়।

এয়ারটেল সেল্ফ কেয়ার সার্ভিস ব‍্যবহার করে এয়ারটেল ব‍্যালেন্স চেক করুন

যদি আপনি শুধুমাত্র ব‍্যালেন্স চেক করার জন্য কোনো অ্যাপ ডাউনলোড করতে না চান সেক্ষেত্রে নিজের এয়ারটেল নাম্বারের ব‍্যালেন্স চেক এয়ারটেল সেল্ফ কেয়ার ওয়েব সার্ভিস ব‍্যবহার করতে পারেন।

  • এই লিঙ্কে ক্লিক করে অথবা Google এ গিয়ে ‘Airtel Selfcare’ সার্চ করে সেল্ফ কেয়ার ওয়েবসাইটে যান।
  • এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই। শুধুমাত্র ফোন নাম্বারে পাঠানো ওটিপি ব‍্যবহার করে এখানে লগইন করা যায়।
  • লগইন করার পর একটি ড‍্যাশবোর্ডে এয়ারটেল নাম্বারের মেইন ব‍্যালেন্সের পাশাপাশি ডেটা ব‍্যালেন্স, এস‌এম‌এস ব‍্যালেন্স ছাড়াও আরও অনেক তথ্য জানা যাবে।

USSD Code-এর মাধ্যমে এয়ারটেল প্রিপেইড ডেটা ব‍্যালেন্স চেক

আগেই বলা হয়েছে আলাদা আলাদা ধরনের ব‍্যালেন্স চেক করার জন্য এয়ারটেলের আলাদা আলাদা ইউএস‌এসডি কোড আছে।

  • এয়ারটেল নাম্বারের মেইন ব‍্যালেন্স চেক করার জন্য *123# ডায়াল করুন এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব‍্যালেন্স সম্পর্কিত তথ্য স্ক্রিনে দেখা যাবে। সাধারণত মেইন ব‍্যালেন্স হল টকটাইম যা অল ইন ওয়ান রিচার্জ প‍্যাক ব‍্যবহারকারী এয়ারটেল গ্ৰাহকদের বিনামূল্যে দেওয়া হয়। তাই এই ধরনের ইউজারদের জিরো ব‍্যালেন্স দেখালে চমকে যাবেন না।
  • এয়ারটেল নাম্বারের নেট ব‍্যালেন্স চেক করার জন্য *123*10# ডায়াল করুন। এটি প্রিপেইড গ্ৰাহকদের জন্য এক্সক্লুসিভ কোড।
  • *121# ইউএস‌এসডি কোড ডায়াল করে আগে এয়ারটেল নাম্বারের বিভিন্ন অফার সম্পর্কে জানা যেত, কিন্তু এখন এই কোড ডায়াল করলে এয়ারটেল থ‍্যাঙ্কস অ্যাপ চেক করতে বলা হয়।
  • এয়ারটেল ইন্টারনেট ব‍্যালেন্স চেক করার জন্য *121# ডায়াল করুন।
  • ব‍্যালেন্স শেষ হয়ে গেলে এয়ারটেল প্রিপেইড গ্ৰাহকরা টকটাইম বা মেইন ব‍্যালেন্স লোন নেওয়ার জন্য *141# ডায়াল করুন।
  • এয়ারটেল 3জি গ্ৰাহকরা ইন্টারনেট ব‍্যালেন্স চেক করার জন্য *123*9# ডায়াল করতে পারেন।

এয়ারটেল পোস্টপেইড নাম্বারের ডেটা ব‍্যালেন্স কিভাবে চেক করবেন?

এয়ারটেল থ‍্যাঙ্কস অ্যাপ ছাড়াও এয়ারটেল পোস্টপেইড গ্ৰাহকরা ডেটা ব‍্যালেন্স চেক করার জন্য *121# ডায়াল করতে পারেন।

কাস্টমার কেয়ারের মাধ্যমে জানা যায় এয়ারটেল এস‌এম‌এস ব‍্যালেন্স, ডেটা ও ভ‍্যালিডিটি

এয়ারটেল গ্ৰাহকরা কোম্পানির টোল ফ্রি কাস্টমার কেয়ার নাম্বারে কল করেও ডেইলি ডেটা ব‍্যালেন্স, টকটাইম ও অন‍্যান‍্য জরুরি তথ্য জানতে পারবেন।

  • এর জন্য নিজের নাম্বার থেকে 121 এয়ারটেল কাস্টমার কেয়ার সাপোর্ট নাম্বারে কল করুন।
  • নিজের এয়ারটেল নাম্বার সম্পর্কে কোনো অভিযোগ জানাতে 198 নাম্বার ডায়াল করুন।
  • DND সার্ভিস চালু করার জন্য 1909 নাম্বারে কল করুন।
  • এয়ারটেল নাম্বার রিচার্জের জন্য 123 ডায়াল করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here