64MP ক‍্যামেরা এবং 5G নেটওয়ার্ক যুক্ত সবচেয়ে স্লিম Xiaomi 11 LITE NE 5G-ফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ডিসকাউন্ট

অনলাইন শপিং প্লাটফর্ম আমাজনে চলতিদিনে Xiaomi Days সেল চলছে। আমাজনে এই সেল 18 জুন থেকে 29 জুন পর্যন্ত চলবে। এই সেলে Xiaomi-এর কিছু ফোনের ওপর দারুন ডিল এবং অফার পাওয়া যাবে। আপনি যদি নিজের জন্য কোনো স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাজনে চলা এই সেলের দ্বারা আপনি স্মার্টফোন কিনে নিতে পারেন। এই সেলে ICICI এবং SBI ব্যাংকের ক্রেডিট কার্ডের ওপর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস অফার পাওয়া যাবে। এই আর্টিকেলে Xiaomi এর সবচেয়ে স্লিম এবং হালকা 5G স্মার্টফোন Xiaomi 11 LITE NE 5G-ফোনের ডিলের এবং অফারের সম্পর্কে ডিটেলে বলা হবে।

Xiaomi 11 LITE NE 5G-এর ডিল

আমাজনে এই Xiaomi 11 LITE NE 5G স্মার্টফোনটি 24,999 টাকায় উপলদ্ধ। এই স্মার্টফোনে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডের ওপর 2000 টাকার ডিসকাউন্ট এবং SBI ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে 3500 টাকার ডিসকাউন্ট এবং EMI-এ কিনলে 4000 টাকায ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথে যদি আপনি পুরোনো ফোন এক্সচেঞ্জ করতে চান, তাহলে 4000 টাকার অ্যাডিশনাল ডিসকাউন্ট পাওয়া যাবে। ফোনের কন্ডিশন ভালো থাকলে ফোনের জন্য 2000 টাকা পুরোনো ফোনের জন্য পাওয়া যাবে। এমতাবস্থায় Xiaomi-এর এই ফোনটি SBI কার্ড এবং এক্সচেঞ্জ অফারের সাথে 15,499 টাকা দামে কেনা যাবে।

Xiaomi 11 LITE NE 5G

Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনে 6.55-ইঞ্চির FHD+ AMOLED DotDisplay ডিসপ্লে দেওয়া হয়েছে, ডিসপ্লেটি‌র রিফ্রেশরেট 90Hz, এই ফোনটি HDR10+ এবং Dolby Vision সাপোর্ট করে। Xiaomi-এর এই স্মার্টফোনটিকে Qualcomm Snapdragon 778G 5G প্রসেসরের সাথে 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। Xiaomi-এর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। Xiaomi-এর এই ফোনটিকে 4,250mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং এর সাথে মার্কেটে পেশ করা হয়েছে। Xiaomi 11 Lite 5G NE স্মার্টফোনটি Android 11 আধারিত MIUI 12.5-এ রান করে।

Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 64MP-এর, এর সাথে 8MP-এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 5MP-এর টেলিফোটো ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনে 20MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে কানেক্টিভিটির জন্য NFC সাপোর্ট, Wi-Fi 6, Bluetooth 5.2 ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here