মোটো জি7 এর সঙ্গে মোটো জেড5 প্রে লঞ্চের প্রস্তুতি, ওয়াটারড্রপ নচ এই ফোনের তথ্য হল লিক

91মোবাইলস কিছু দিন আগে মোটোরোলার 2019 সালে পেশ করা “পি” সিরিজের স্মার্টফোনের এক্সক্লুসিভ তথ্য দিয়েছিল। এবার কোম্পানির আপকামিং মোটো জেড4 প্রের প্রথম রিক রেন্ডার সামনে এসে গেছে। লিক রেন্ডারে ফোনের ডিজাইন ও কিছু স্পেসিফিকেশনের কথা বলা হয়েছে। কোম্পানি তাদের মোটো জি সিরিজ ও পি সিরিজের সঙ্গে জেড সিরিজের ওপরেও কাজ করছে, যার ধারণা মোটো জেড4 প্লের 3ডি রেন্ডার ও 360 ডিগ্ৰি ভিডিওর মাধ্যমে পাওয়া গেছে।

কম্পেয়াররাজা মোটো জেড4 এর প্রথম ঝলক পেশ করেছে, যেখানে ফোনের ডিজাইন‌ও দেখা গেছে। রেন্ডার অনুযায়ী মোটো জেড4 প্লেতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে থাকবে, এর মধ্যেই সেলফি ক‍্যামেরা দেওয়া থাকবে। সাইডে হালকা বেজল দেখা যাচ্ছে। এছাড়া ডানদিকে ভলিউম রকার ও পাওয়ার বাটন আছে। ডিভাইসের ব‍্যাক প‍্যানেলে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা এল‌ইডি ফ্ল‍্যাশ সার্কুলার প‍্যাটার্ন থাকবে।

আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল হুয়াই ওয়াই9 (2019) স্মার্টফোন, খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ

মোটোর অন‍্যান‍্য ফোনের মত এতেও মোটোর ব্র‍্যান্ডিং ক‍্যামেরার নিচে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এতে মোটো মোড থাকবে, যা 5জি। নিচের দিকে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক, ইউএসবি সি পোর্ট ও পিনহোল মাইক্রোফোন দেখা গেছে। মোটো জেড4 প্লের স্পীকার ওপরের দিকে দেখানো হয়েছে। তবে এতে ব‍্যাক প‍্যানেলে বা সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। তাই আশা করা হচ্ছে কোম্পানি এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের ডায়মেনশন 158 × 75 × 7.25 এম‌এম ও ডিসপ্লের সাইজ 6.2 ইঞ্চি হতে পারে। মনে করা হচ্ছে মোটো জেড4 প্লেতে সিঙ্গেল রেয়ার ও ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। এর সঙ্গেই এতে 5জি সাপোর্টেড মোটো মোডস দেওয়া হতে পারে।

প্রসঙ্গত কিছু দিন আগে খবর পাওয়া গেছিল কোম্পানি এমডব্লিউসি 2019 এর আগেই তাদের মোটো জি7 সিরিজ ব্রাজিলে লঞ্চ করতে পারে। আপাতত এখনও পর্যন্ত কোম্পানি পরবর্তী স্মার্টফোন সম্পর্কে কোনো তথ্য দেয়নি। আশা করা হচ্ছে এবছর কোম্পানি তাদের কয়েকটি সিরিজে নতুন স্মার্টফোন পেশ করতে পারে।

শাওমি স্মার্টফোনের দাম বাড়ার খবর মিথ্যা, কোম্পানি পোস্ট করে জানিয়ে দিল

কিছু দিন আগে গীকবেঞ্চে মোটো জি7 পাওয়ার ফোনটি সিঙ্গেল কোরে 1286 স্কোর ও মাল্টি কোরে 5443 স্কোর পেয়েছিল। লিক অনুযায়ী মোটো জি7 32 জিবি ও 64 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোটোগ্ৰাফির জন্য মোটো জি7 পাওয়ারে 12 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here