গরমের হাত থেকে রেহাই পেতে ফ্যানের দামে ভাড়ায় নিয়ে আসুন AC, জেনে নিন ডিটেইলস

তাপমাত্রার পারদ বাড়তেই ঘরে ঘরে ফ্যান, কুলার এবং এয়ার কন্ডিশনার চলতে শুরু করে। গ্রীষ্মকালের শুরুতেই অনেকে ঘরে এসি লাগানোর পরিকল্পনা করে থাকে। আপনি যদি আপনার বাড়িতে ইনস্টল করা AC আপগ্রেড করার প্ল্যান করে থাকেন বা একটি নতুন এসি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আজকের এই পোস্টে আমি আপনাদের AC ইনস্টল করার সাশ্রয়ী উপায় সম্পর্কে জানাবো। আরও পড়ুন: জেনে নিন FASTag ব্যালেন্স চেক এবং রিচার্জ করার সবচেয়ে সহজ পদ্ধতি

আজকাল অনেক কোম্পানি ভাড়ায় AC বসায়। এই কোম্পানিগুলো প্রতি সিজনে বা প্রতি মাসে ভাড়ায় বাড়িতে AC ইনস্টল করে থাকে। AC কেনার থেকে ভাড়ায় AC ইনস্টল করা অনেক বেশী সাশ্রয়ী। এর পাশাপাশি প্রত্যেক সিজনে সার্ভিসিং এর খরচও থাকে না। আজকে আপনাদের এমন কিছু অনলাইন সার্ভিস প্রোভাইডারের সম্পর্কে জানানো হল যেখান থেকে আপনারা ভাড়ায় AC পেতে পারেন।

RentPeLelo

RentPeLelo হল একটি অনলাইন রেন্ট সার্ভিস প্রোভাইডার। এটি দেশের সব প্রধান শহরে পাওয়া যায়। যেখানে প্রতি মাসে মাত্র 700 টাকা ভাড়ায় AC পাওয়া যায়। এর পাশাপাশি এখান থেকে ফ্রিজ, ওয়াশিং মেশিন, বাড়ি, গাড়ি, বাইকসহ অন্যান্য জিনিসও ভাড়া নেওয়া যায়।

লিঙ্ক – RentPeLelo

Rentomoto

Rentomoto ও একটি অনলাইন রেন্ট সার্ভিস প্রোভাইডার। Rentomoto দেশের সব বড় শহরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই কোম্পানি থেকে ইউজাররা ভাড়ায় স্প্লিট এবং উইন্ডো AC নিতে পারবেন। এই প্ল্যাটফর্মে AC ভাড়া পাওয়া যাচ্ছে মাত্র 1849 টাকা থেকে। AC এর পাশাপাশি অন্যান্য Home appliances ও এখানে ভাড়ায় পাওয়া যায়।

লিঙ্ক – Rentomoto

FairRent

FairRent ও একটি জনপ্রিয় রেন্ট সার্ভিস প্রোভাইডার। এই প্ল্যাটফর্ম থেকে AC এর পাশাপাশি কুলার এবং অন্যান্য যন্ত্রপাতি ভাড়া করা যায়। এখান থেকে আপনারা মাত্র 1575 টাকার প্রারম্ভিক দামে উইন্ডো এবং স্প্লিট AC ভাড়ায় নিতে পারবেন।FairRent সারা দেশে 17টি শহরে পরিষেবা অফার করে। লিঙ্ক – FairRent

লিঙ্ক – FairRent

City Furnish

City Furnish ও একটি অনলাইন রেন্ট সার্ভিস প্রোভাইডার কোম্পানি, যা দিল্লি, গুরুগ্রাম, নয়ডা সহ অন্যান্য শহরেও উপলব্ধ। এই প্ল্যাটফর্মে আপনারা 1069 টাকার প্রারম্ভিক দামে ভাড়ায় AC পেয়ে যাবেন।AC এর পাশাপাশি আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রও এখান থেকে ভাড়া নেওয়া যায়।

লিঙ্ক – CityFurnish

এগুলিও অপশনের তালিকায় রয়েছে

AC ভাড়ায় কেনার জন্য আপনারা JustDial, Sulekha, OLX এবং Quikr-এর মতো লোকাল বিজনেস তালিকাগুলিও দেখতে পারেন৷ আরও পড়ুন: 1 এপ্রিল থেকে টুইটার ইউজারদের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কিনতে হবে সাবস্ক্রিপশন, তাহলেই পাওয়া যাবে ব্লু টিক

AC ভাড়ায় নেওয়ার পদ্ধতি

ভাড়ায় AC কেনার আগে আপনার এলাকায় AC রেন্ট সার্ভিস প্রোভাইডার বেছে নিতে হবে। উপরে উল্লিখিত কোম্পানিগুলি যদি আপনার এলাকায় ভাড়ায় AC না দেয় তাহলে প্রথমে আপনাকে AC বুক করতে হবে। তারপরে আপনাকে একটি সিজনের জন্য একটি ফিক্সড ডিপোজিট জমা দিতে হবে। এর পাশাপাশি আপনাকে এসি ইনস্টলেশন চার্জও দিতে হবে। শুধু তাই নয়, আপনি যদি আপনার বাড়িতে স্প্লিট এসি লাগিয়ে থাকেন, তাহলে কপার এবং ওয়াটার পাইপের জন্য কোম্পানি আপনার অতিরিক্ত টাকা নিতে পারে। তাই ভাড়ায় AC কেনার আগে প্রোভাইডারের থেকে সমস্ত খরচ সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here