Highlights
- NBTC এবং TDRA সাইটে দেখা গেছে ওয়ানপ্লাস নর্ড 3 5জি ফোনটি।
- সার্টিফিকেশন লিস্টিং দেখে ফোনটির খুব তাড়াতাড়ি লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে।
- OnePlus Nord 3 5G ফোনটি এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে ভারতে আসবে বলে মনে করা হচ্ছে।
OnePlus আজ ভারতে তাদের ওয়ানপ্লাস নর্ড সিই 3 লাইট 5জি লঞ্চ করতে চলেছে। খবর পাওয়া যাচ্ছে শীঘ্রই ভারতে ওয়ানপ্লাস নর্ড 3 5জি ফোনটিও লঞ্চ করা হতে পারে। এই ফোনটি আজ NBTC এবং TDRA সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। এর ফলে মনে করা হচ্ছে এই 5জি ফোনটিও খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। মনে করিয়ে দিই কয়েক দিন আগেই এই ফোনটি ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এইসব কারণেই ফোনটির লঞ্চ সম্পর্কে কানাঘুষো দিন দিন বেড়েই চলেছে। আরও পড়ুন: 12GB RAM এবং 50MP ক্যামেরা সহ চীনে লঞ্চ হয়েছে OPPO A1 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
লঞ্চের আগে নতুন সার্টিফিকেশন সাইটে দেখা গেল OnePlus Nord 3 5G
OnePlus Nord 3 5G ফোনটি OnePlus CPH2493 মডেল নাম্বারসহ NBTC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং এর থেকেই বোঝা যাচ্ছে এটি একটি 5G হ্যান্ডসেট হতে চলেছে। অন্যদিকে এনবিটিসি সার্টিফিকেশন থেকে প্রমাণিত যে য়ানপ্লাস নর্ড 3 5জি ফোনটি বিভিন্ন এশিয় দেশে ফোনটি কিছু দিনের মধ্যেই পেশ করা হবে। এই ফোনটি TDRA সার্টিফিকেশন সাইটেও ইতিমধ্যে দেখা গেছে।
OnePlus Nord 3 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস নর্ড 3 5জিতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.72-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনটি 12GB RAM ও 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 চিপসেটে কাজ করবে। OnePlus Nord 3 5G ফোনটিতে আউট অফ দা বক্স Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে OxygenOS 13 স্কিন পাওয়া যাবে। আরও পড়ুন: 108MP ক্যামেরা এবং 8GB RAM সহ ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Redmi Note 12 Pro 4G স্মার্টফোন, জেনে নিন দাম
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস নর্ড 3 5জিতে 50MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স পাওয়া যাবে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 16MP সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেখা যেতে পারে।
জানিয়ে রাখি ভারতে ওয়ানপ্লাস নর্ড সিরিজের স্মার্টফোন যথেষ্ট জনপ্রিয়। কোম্পানি তাদের নর্ড সিরিজের মাধ্যমেই মিড রেঞ্জ সেগমেন্টে পা রেখেছে। এর আগে ভারতের মার্কেটে ওয়ানপ্লাস নর্ড এবং ওয়ানপ্লাস নর্ড 2 সিরিজ পেশ করা হয়েছে। এবার কোম্পানি এই সিরিজের তৃতীয় প্রজম্মের ফোন আনতে চলেছে এবং এখন থেকেই এই সিরিজ নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Vivo T2 5G সিরিজ, ফ্লিপকার্টে হবে সেল
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









