Highlights
- Vivo T2 5G সিরিজে Vivo T2 এবং Vivo T2x পেশ করা হতে পারে।
- এপ্রিলের মাঝামাঝি এই সিরিজ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
- এই সিরিজের ফোনগুলি iQOO Z7 সিরিজের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে।
বিগত বেশ কিছু সময় ধরে ভিভো টি2 সিরিজ সম্পর্কে বিভিন্ন লিক ও তথ্য জানা যাচ্ছে। এবার দেশের অন্যতম শপিং সাইট ফ্লিপকার্টে Vivo T2 সিরিজের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই লিস্টিং দেখে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সিরিজ লঞ্চ করা হতে পারে।। এখনও পর্যন্ত লঞ্চ ডেট প্রকাশ্যে আসেনি। তবে লিস্টিং দেখে আশা করাই যায় আগামী দিনে ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও জানা যাবে। নিচে এই ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য শেয়ার করা হল। আরও পড়ুন: 239 টাকার ফ্রি রিচার্জ দিচ্ছে সরকার! জেনে নিন ভাইরাল মেসেজের সত্যতা
পাওয়া যাবে সুন্দর ফিচার
ফ্লিপকার্টের মাইক্রো সাইট থেকে বোঝা যাচ্ছে ভারতে শীঘ্রই Vivo T2 5G সিরিজ লঞ্চ করা হবে। এছাড়া লিস্টিং থেকে জানা গেছে এই আপকামিং ফোনে টার্বো ডিসপ্লে থাকবে যা হাই রিফ্রেশরেটের আভাস দেয়। এর থেকে আরও বোঝা যাচ্ছে যে এতে একটি টার্বো ক্যামেরা এবং টার্বো প্রসেসর সাপোর্ট করবে যা যথাক্রমে একটি হাই রেজলিউশন ক্যামেরা এবং একটি শক্তিশালী চিপসেটের সঙ্কেত।
ফ্লিপকার্টের তথ্য অনুযায়ী কোম্পানি আগামী 5 এপ্রিল, 7 এপ্রিল এবং 9 এপ্রিল এই আপকামিং প্রোডাক্টের ফিচার সম্পর্কে জানাবে। এছাড়া টিজার ইমেজ থেকে জানা গেছে এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। টার্বো ডিসপ্লের কাছে লক বক্সে ওয়াটারড্রপ নচ ডিজাইন এবং টার্বো প্রসেসর বক্সের কাছে কোয়ালকম 5G চিপসেটের কথা জানা গেছে। এই আপকামিং স্মার্টফোনের দাম 20,000 টাকার কম হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: টুইটারের লোগো পরিবর্তন, নীল পাখির জায়গায় হাজির হল Doge
এছাড়া সম্প্রতি খবর পাওয়া গেছিল Vivo T2 5G সিরিজে Vivo T2 এবং Vivo T2x স্মার্টফোন পেশ করা হবে। এর মধ্যে T2 তে FHD+ রেজলিউশনসহ AMOLED ডিসপ্লে এবং 1300 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হতে পারে। এর আগে Google Play কনসোল লিস্টিং থেকে জানা গেছে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট যোগ করা হবে। এই ফোনে 6 / 8GB RAM এবং 128GB স্টোরেজ যোগ করা হতে পারে। এতে OIS ফিচারসহ 64MP প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে একটি সেকেন্ডারি ডেপ্থ বা ম্যাক্রো লেন্স দেখা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










