শীঘ্রই লঞ্চ হতে পারে ফোল্ডেবল Motorola Razr Plus 2023 স্মার্টফোন, লঞ্চের আগেই দেখা গেল TDRA সার্টিফিকেশনে

Highlights

  • বেশ কিছু মার্কেটে Moto Razr 40 Ultra ফোনটি Razr+ 2023 নামে লঞ্চ করা হতে পারে।
  • কিছু সার্টিফিকেশন সাইটে দুটি ফোনই দেখা গেছে।
  • রিপোর্ট অনুযায়ী মোটো রেজার 40 প্লাস ফোনটিতে 30W ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে।

মোটোরোলা তাদের Motorola Razr+ 2023 ফোনটি লঞ্চের প্রস্ততি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। ফোনটি খুব তাড়াতাড়ি চিনের মার্কেটে পেশ করা হবে বলে কানাঘুষো চলছে কারণ কিছু দিন আগে এটি চিনের CQC সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল এবং সেখান থেকে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং সম্পর্কে জানা গিয়েছে। এবার ফোনটি TDRA সার্টিফিকেশন ও কানাডার REL সার্টিফিকেশন সাইটে দেখা দেখা গেছে এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Xiaomi 13 Ultra, IMDA সার্টিফিকেশনে তালিকাভুক্ত হল স্মার্টফোন

Motorola Razr+ 2023 : TDRA এবং REL সার্টিফিকেশন

  • TDRA এবং REL সাইটে ফোনটি Motorola XT2321 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে।
  • ফোনটির ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সম্পর্কে জানা গেছে।

ওপরের TDRA এবং REL সার্টিফিকেশনের ছবি দেখে বোঝা যাচ্ছে Motorola Razr+ 2023 এবং Motorola Razr 40 Ultra এর মডেল নাম্বার (Motorola XT2321-3 এবং Motorola XT2321-1) একই। তাই এই ফোনটি বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা নামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। যদি এমনটা সত্যি হয়ও তো এটা নতুন কোন ঘটনা নয়, কারণ মোবাইল মার্কেটে এমন প্রায়ই হয়ে থাকে।

তবে এই নতুন সার্টিফিকেশন লিস্টিং থেকে ফোন সম্পর্কে কোন নতুন তথ্য পাওয়া যায়নি। এর আগে Motorola Razr+ 2023 ফোনটি CQC সার্টিফিকেশন সাইটে Motorola XT2321-2 মডেল নাম্বারের সঙ্গে দেখা গিয়েছিল। এখান থেকে জানা গিয়েছিল এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার থাকবে। আরও খবর পাওয়া গেছে এতে 3,640mAh ব্যাটারি দেওয়া হবে। আরও পড়ুন: 108MP ক্যামেরাসহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Redmi Note 12S স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

কবে লঞ্চ হবে Motorola Razr 40 Ultra?

এই প্রথম Motorola Razr 40 Ultra নামতি শোনা গেল। এখনও পর্যন্ত এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। চিনে আই বছর অর্থাৎ 2023 এর দ্বিতীয় কোয়ার্টারে Motorola Razr+ 2023 ফোনটি পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here