2023 সালের জুলাই মাসে , স্মার্টফোন কোম্পানিগুলি এক ডজনেরও বেশি ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যেখানে Realme 11 Pro Plus, Samsung Galaxy F54 5G, Vivo Y36-এর মতো ফোনগুলি জুন মাসে লঞ্চ করা হয়েছিল, সেখানে জুলাইয়ে কোম্পানি OnePlus Nord 3 5G, Nothing Phone (2) (Nothing Phone (2)), Samsung Galaxy M34, Realme Narzo 60 সহ প্রায় এক ডজন ফোন লঞ্চ করতে চলেছে। আরও পড়ুন: 22,000mAh ব্যাটারিসহ বাজারে এল এই শক্তিশালী ট্যাবলেট, সিঙ্গেল চার্জে পাওয়া যাবে 60 দিন পর্যন্ত ব্যাকআপ
2023 সালের জুলাই মাসে লঞ্চ হবে এইসব স্মার্টফোন
- Motorola Razr 40 Ultra
- iQOO Neo 7 Pro
- OnePlus Nord 3 5G
- OnePlus Nord CE 3
- Realme Narzo 60 series
- Samsung Galaxy M34
- Nothing Phone (2)
- itel A60S
- Vivo V29
- iQOO 11S
- Samsung Galaxy Z Flip 5
- Samsung Galaxy Z fold 5
Motorola Razr 40 Ultra
Motorola আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি লঞ্চ করেছে। জুলাই মাসে এই ফোনটি ভারতের মার্কেটে লঞ্চ হবে। এই ফোনটিতে একটি 6.9-ইঞ্চি ফোল্ডিং OLED ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজলিউশন এবং 165Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনটিতে একটি 3.6-ইঞ্চি সেকেন্ডারি স্ক্রিনও রয়েছে। এই ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর রয়েছে এবং এই ফোল্ডেবল ফোনটিতে 12GB RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর রেয়ার প্যানেলে 12MP+13MP ক্যামেরা এবং ফ্রন্টে 32MP ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে একটি 3,800 mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- ভারতে লঞ্চের তারিখ: 3 জুলাই, 2023
- প্রারম্ভিক দাম: 59,999 টাকা (সম্ভাব্য)
iQOO Neo 7 Pro
iQOO Neo 7 Pro ফোনটিও ভারতীয় মার্কেটে লঞ্চের জন্য প্রস্তুত। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে একটি 6.78-ইঞ্চি FHD+ Samsung E5 AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 120Hz রিফ্রেশরেট থাকতে পারে। এই ফোনে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট থাকতে পারে , যা একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। আসন্ন iQOO Neo 7 Pro ফোনের রেয়ার প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এই 5G ফোনে একটি 5,000mAh ব্যাটারি থাকতে পারে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।
- ভারতে লঞ্চের তারিখ: 4 জুলাই, 2023
- প্রারম্ভিক দাম: 33,999 টাকা (সম্ভাব্য)
OnePlus Nord 3 5G
OnePlus Nord 3 5G ফোনটি 2023 সালের জুলাই মাসে লঞ্চ হবে। লিক রিপোর্ট অনুসারে এই ফোনটিতে একটি 6.74-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি MediaTek Dimensity 9000 প্রসেসর সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি এই ফোনে 16GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ দিতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP+8MP+2MP ক্যামেরা এবং ফ্রন্টে 16MP ক্যামেরার সম্ভাবনা রয়েছে। এটি 5,000mAh ব্যাটারি এবং 80W SUPERVOOC দ্বারা চালিত। এটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
- ভারতে লঞ্চের তারিখ: 5 জুলাই, 2023
- প্রারম্ভিক দাম: 32,000 টাকা (সম্ভাব্য)
OnePlus Nord CE 3
OnePlus জুলাই মাসে Nord 3 5G ফোনের সাথে OnePlus Nord CE 3 ফোনও লঞ্চ করবে। লিক রিপোর্ট অনুযায়ী, Nord CE 3 ফোনে 6.7-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এটি Snapdragon 782G প্রসেসরের সাথে লঞ্চ করা যেতে পারে। OnePlus Nord CE 3 5G ফোনটি Android 13 এ লঞ্চ হবে। এই ফোনটিতে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এই ফোনটি একটি 5,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে। আরও পড়ুন: লঞ্চ হল Tecno Pova 5, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা
- ভারতে লঞ্চের তারিখ: 5 জুলাই, 2023
- প্রারম্ভিক দাম: 25,000 টাকা (সম্ভাব্য)
Realme narzo 60 সিরিজ
Realme ভারতীয় মার্কেটে realme narzo 60 5G এবং realme narzo 60 Pro 5G ফোন লঞ্চ করবে। এই ফোনটি 6 জুলাই, 2023-এ লঞ্চ হবে। লিক রিপোর্ট অনুযায়ী Realme narzo 60 Pro 5G ফোনে একটি 6.43-ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে যা 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে৷ এটি MediaTek Dimension 920 প্রসেসরের সাথে লঞ্চ হতে পারে। এই ফোনে 12 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্টে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি থাকতে পারে যা 67W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনে 250,000 ছবি স্টোর করা যাবে।
- ভারতে লঞ্চের তারিখ: 6 জুলাই, 2023
Samsung Galaxy M34
Samsung Galaxy M34 5G ফোনটি 7 জুলাই 2023-এ ভারতীয় মার্কেটে লঞ্চ হবে। Amazon এর মাধ্যমে এই ফোনটির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। এই ফোনটিতে একটি 6.46-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকবে, যা 120Hz সাপোর্ট করবে। এই ফোনে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা OIS এর মতো মোড এবং নো শেক ক্যামেরা সহ লঞ্চ হবে। কোম্পানি জানিয়েছে যে এই ফোনটিতে 6,000mAh ব্যাটারি থাকতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে MediaTek Dimensity 1080 অক্টা-কোর প্রসেসর থাকতে পারে।
- ভারতে লঞ্চের তারিখ: 7 জুলাই, 2023
- প্রারম্ভিক দাম: 20,000 টাকার নিচে (সম্ভাব্য)
Nothing Phone (2)
Nothing এর নতুন Nothing Phone (2) ভারতের মার্কেটে 11 জুলাই লঞ্চ হবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে একটি 6.7-ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকতে পারে এবং এই ফোনে Qualcomm Snapdragon 8+ Gen 1 Octacore প্রসেসর দেওয়া যেতে পারে। এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে। এই ফোনের ব্যাক একটি 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে একটি 16MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে। কোম্পানি এই ফোনে 4,700 mAh ব্যাটারি দিতে পারে।
- ভারতে লঞ্চের তারিখ: 11 জুলাই, 2023
- প্রারম্ভিক দাম: 40-45 হাজার টাকা (সম্ভাব্য)
OPPO Reno 10 সিরিজ
Oppo Reno 10 সিরিজ চীনে লঞ্চ করা হয়েছে এবং জুলাই মাসে ভারতে এবং আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের মধ্যে রয়েছে Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ স্মার্টফোন। ভারত লঞ্চের আগে Oppo Reno 10 সিরিজ অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে এবং একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। Oppo-এর ওয়েবসাইট এবং Flipkart-এর ল্যান্ডিং পেজ অনুযায়ী এই তিনটি ডিভাইসই 3D কার্ভড স্ক্রিন এবং পাঞ্চ-হোল কাটআউটের সাথে আসবে। তালিকা অনুযায়ী Reno 10 Pro+ 5G ফোনের ভারতীয় ভেরিয়েন্টে একটি 64MP OIS পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং OIS সহ একটি 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর থাকবে। Reno 10 Pro এবং Reno 10 Pro+ ফোনে 12GB RAM এবং 256GB স্টোরেজ থাকবে। Reno 10 এবং 10 Pro+ গ্লসি পার্পেল এবং সিলভার গ্রে রঙের কালার অপশনে পাওয়া যাবে, অন্যদিকে OPPO Reno 10 5G ফোনটি সিলভার গ্রে এবং আইস ব্লু রঙের কালার অপশনে লঞ্চ হবে। আরও পড়ুন: লঞ্চ হল Redmi Note 12R 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম
- ভারতে লঞ্চের তারিখ: জুলাই, 2023
itel A60S
Itel জুলাই মাসে লো বাজেট itel A60S ফোন লঞ্চ করবে। এটি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে Amazon Prime Days সেলের সময় লঞ্চ করা হবে। 15 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি 4GB+64GB এবং 4GB+128GB এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ফোনটিতে মেমরি ফিউশন টেকনোলজির সঙ্গে 4GB ভার্চুয়াল র্যাম থাকবে। লিক রিপোর্ট অনুসারে এই ফোনটিতে HD+ রেজলিউশন সহ একটি 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে থাকবে। এই ডিভাইসটিতে একটি 5,00mAh ব্যাটারি থাকবে যা 10W চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এই ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ডিভাইসটিতে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ নচ রয়েছে।
- ভারতে লঞ্চের তারিখ: জুলাই, 2023 (Amazon Prime Days Sale)
- প্রারম্ভিক দাম: 7,000 টাকা (সম্ভাব্য)
Vivo V29
Vivo জুলাই মাসে Vivo V29 সিরিজ লঞ্চ করতে পারে। Vivo V29 থাইল্যান্ডের NBTC কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পেয়েছে। আশা করা হচ্ছে জুলাই মাসে এই ফোনটি থাইল্যান্ডে লঞ্চ হতে পারে। Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম অনুসারে, Vivo V29 ফোনে Snapdragon 778G Plus চিপসেট, 8GB RAM এবং Android 13 অপারেটিং সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে 6.7-ইঞ্চি OLED FHD + 120Hz ডিসপ্লে, 12GB RAM, 256GB স্টোরেজ, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) যুক্ত একটি 64-মেগাপিক্সেল ক্যামেরা এবং 66W দ্রুত চার্জিং সহ একটি শক্তিশালী 5,000mAh ব্যাটারি থাকতে পারে।
- লঞ্চের তারিখ: জুলাই, 2023
iQOO 11S
iQOO আগামী 4 জুলাই চীনে iQOO 11S ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি সেইদিন ভারতে iQOO Neo 7 Pro স্মার্টফোনটি লঞ্চ করবে। আসন্ন iQOO 11S স্মার্টফোনটি GeekBench তালিকায় দেখা গেছে। Geekbench তালিকা ডিভাইসটির চিপসেট, RAM এবং Android ভার্সন প্রকাশিত হয়েছে। লঞ্চের আগে iQOO Weibo তে একটি নতুন টিজার শেয়ার করেছে, যার মাধ্যমে এই ফোনটির অনেক তথ্য সামনে এসেছে। iQOO দ্বারা শেয়ার করা লেটেস্ট টিজার অনুযায়ী এই ফোনে Samsung E6 2K রেজোলিউশন সহ একটি AMOLED স্ক্রিন থাকবে। ডিসপ্লের রিফ্রেশরেট হবে 144Hz এবং পিক্সেলের ডেনসিটি হবে 517 PPI। iQOO জানিয়েছে যে এই ডিভাইসটিতে সর্বোচ্চ 1800 নিটস ব্রাইটনেস থাকবে এবং হাই-ফ্রিকোয়েন্সি PWM এবং DC ডিমিং সাপোর্ট দেখা যাবে। কোম্পানি প্রকাশ করেছে যে আসন্ন স্মার্টফোনটিতে বিশ্বের প্রথম সুপার-কম্পিউটিং ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে চিপ থাকবে।
- লঞ্চের তারিখ: জুলাই 4, 2023 (চীন)
Samsung Galaxy Z Flip 5
Samsung জুলাইয মাসে Galaxy Unpacked ইভেন্টে তাদের Galaxy Z Flip 5 ফোনটি লঞ্চ করবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে দেওয়া যেতে পারে। এছাড়াও এই ফোনে লেটেস্ট Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে বলে অনুমান করা হচ্ছে। এই ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনটিতে 3700mAh ব্যাটারি, 25W ফাস্ট চার্জিং সাপোর্ট দেখা যাবে। এই ফোনের ব্যাকে একটি 12MP+12MP ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে, যেখানে ফ্রন্টে একটি 12MP লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল Nokia G42 5G স্মার্টফোন, সুন্দর স্টাইলের সঙ্গে আছে দারুণ স্পেসিফিকেশন, দেখে নিন ডিটেইলস
- লঞ্চের তারিখ: জুলাই, 2023
Samsung Galaxy Z Fold 5
2023 সালের জুলাই মাসে Galaxy Unpacked ইভেন্টে Samsung তাদের Galaxy Z Fold 5 ফোনটি লঞ্চ করবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে একটি 6.2-ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকতে পারে। এই ফোনের রেয়ার প্যানেলে একটি 50MP+12MP+10MP ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে, যেখানে ফ্রন্টে একটি 12MP ক্যামেরা দেওয়া যেতে পারে। এই ফোনটিতে 4,700 mAh ব্যাটারি থাকবে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
লঞ্চের তারিখ: জুলাই, 2023
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন






















