Amazon Great Indian Festival sale: Mi স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ, পাওয়া যাবে দারুণ ছাড়

কম দামে ফ্ল্যাগশিপ এবং মিড রেঞ্জ ফোন পেশ করার জন্য Mi বা শাওমি বেশ জনপ্রিয় ব্র্যান্ড। এই ব্র্যান্ডের কাছে বাজেট ফোন থেকে ফ্ল্যাগশিপ সব ধরনের ফোনই রয়েছে। কোম্পানি প্রায়ই বিভিন্ন রেঞ্জে তাদের ফোন পেশ করে থাকে। বর্তমানে Amazon Great Indian Festival sale উপলক্ষে Mi স্মার্টফোনে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। এই পোস্টে আমাজন সেলের সময় Mi স্মার্টফোনের ওপর প্রযোজ্য সেরা ডিল সম্পর্কে জানানো হল।

Redmi 12 5G

বাজেট ক্যাটাগরিতে Redmi 12 5G একটি সুন্দর 5G ফোনের অপশন। এই ফোনে কোম্পানি স্কিল ক্রিস্টাল গ্লাস ডিজাইন যোগ করেছে। এতে 6.79-ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসরে রান করে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য দীর্ঘ মেয়াদী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 50MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP53 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে আইআর ব্লাস্টারও রয়েছে।

  • সেলিং প্রাইস: 15,999 টাকা
  • ডিল প্রাইস: 11,249 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Redmi 12C

Redmi 12C ফোনটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এতে 120Hz টাচ স্যাম্পেলিং রেট সহ 6.71-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। ফোনটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরে রান করে। এই ফোনে আকর্ষণীয় লউক সহ অ্যান্টি স্লিপ ডিজাইন দেওয়া হয়েছে। এতে 50MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটিতে IP52 রেটিং দেওয়া হয়েছে।

  • সেলিং প্রাইস: 8,499 টাকা
  • ডিল প্রাইস: 6,999 টাকা

Redmi A2+

এই ফোনটিও একটি সস্তা স্মার্টফোন। এতে 120Hz টাচ স্যাম্পেলিং রেট সহ 6.52-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনে 8MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি36 প্রসেসরে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5,000mAh ব্যাটারি। Redmi A2+ ফোনটি ক্লীন অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

  • সেলিং প্রাইস: 8,499 টাকা
  • ডিল প্রাইস: 7,499 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Redmi Note 12

আমাজন সেলে Redmi Note 12 ফোনের দামে দারুণ অফার পাওয়া যাচ্ছে। এই ফোনে 6.67-ইঞ্চির AMOLED 120Hz অ্যাডেপ্টিভ সিঙ্ক ডিসপ্লে রয়েছে। এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ও MIUI 14 এ কাজ করে এবং ফিচার প্যাক কলিং এক্সপেরিয়েন্সের জন্য এতে MIUI ডায়ালার রয়েছে। এই ফোনটিতে IP53 রেটিং দেওয়া হয়েছে।

  • সেলিং প্রাইস: 13,890 টাকা
  • ডিল প্রাইস: 10,800 টাকা (সমস্ত অফার সহ)

Xiaomi 13 Pro

Xiaomi 13 Pro একটি ফ্ল্যাগশিপ ডিভাইস। এতে 6.73-ইঞ্চির 2K (120Hz) E6 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1900nits পীক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং HDR10+ সাপোর্ট করে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসরে রান করে। এই ফোনে 50MP 1-ইঞ্চি প্রাইমারি সেন্সরের সঙ্গে 75 mm ফোকাল লেন্থ সহ 50MP টেলিফটো লেন্স এবং 115-ডিগ্রী ফিল্ড অফ ভিউ সহ 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এতে 120W Xiaomi হাইপার চার্জ এবং 50W ওয়্যারলেস টার্বো চার্জ সাপোর্টেড 4,820mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সুন্দর লুকের জন্য এই ফোনে 3ডি বায়ো সিরেমিক ডিজাইন রয়েছে।

  • সেলিং প্রাইস: 89,999 টাকা
  • ডিল প্রাইস: 69,999 টাকা (সমস্ত অফার সহ)

Xiaomi 12 Pro 5G

আমাজন সেলে Xiaomi 12 Pro 5G ফোনে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। এতে 6.73-ইঞ্চির WQHD+ 120Hz AMOLED (LTPO 2.0) ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ডলবি ভিশন এবং HDR10+ সাপোর্ট করে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসরে কাজ করে। এতে 120W হাইপার চার্জ ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে প্রো গ্রেড 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ইমার্সিভ সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য এই ফোনে ডলবি অ্যাটমস সাপোর্টেড কোয়াড স্টেরিও হারম্যান/কার্ডন স্পিকার রয়েছে।

  • সেলিং প্রাইস: 44,999 টাকা
  • ডিল প্রাইস: 37,999 টাকা (সমস্ত অফার সহ)

Mi 11X

Mi 11X একটি ফিচার প্যাক মিড রেঞ্জ স্মার্টফোন। এতে 6.67-ইঞ্চির (120Hz) FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এটি HDR10+, 360Hz টাচ স্যাম্পেলিং রেট এবং MEMC ফিচার সাপোর্ট করে। এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,520mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে ফটোগ্রাফির জন্য 48MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে লিকুইড কুলিং টেকনোলজি সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP53 রেটিং দেওয়া হয়েছে।

  • সেলিং প্রাইস: 22,999 টাকা
  • ডিল প্রাইস: 21,999 টাকা (সমস্ত অফার সহ)

Redmi Note 11T 5G

Redmi Note 11T 5G ফোনটি কোম্পানির একটি সস্তা মিড রেঞ্জ স্মার্টফোন। এতে 6.6-ইঞ্চির (90Hz) FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 16MP ফ্রন্ট এবং 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা রয়েছে। ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 810 প্রসেসরে রান করে। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে 33W প্রো ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটি ডুয়েল 5G সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 17,999 টাকা
  • ডিল প্রাইস: 15,999 টাকা (সমস্ত অফার সহ)

Xiaomi Redmi 10 Power

কম দামের মধ্যে এই ফোনটিও একটি সুন্দর অপশন। এতে 6.71-ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসরে রান করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেস্ন্র রয়েছে। এই ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জে এই ব্যাটারি দুই দিন ব্যাকআপ দিতে সক্ষম। এতে 50MP+2MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

  • সেলিং প্রাইস: 12,499 টাকা
  • ডিল প্রাইস: 9,900 টাকা (সমস্ত অফার সহ)

Redmi Note 12 5G

Redmi Note 12 5G ফোনটি 5জি কানেক্টিভিটি সাপোর্টেড একটি সস্তা দামেরা স্মার্টফোন। এতে 6.67-ইঞ্চির FHD+ (120Hz) সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনটি স্ন্যাপড্রাগন 4 জেন 1 প্রসেসরে রান করে। এই ফোনটি 7 5G ব্যান্ড সাপোর্ট করে। এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 48MP AI ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

  • সেলিং প্রাইস: 16,999 টাকা
  • ডিল প্রাইস: 13,999 টাকা (সমস্ত অফার সহ)
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here