Amazon Prime Day 2024 sale: স্যামসাঙ, ওয়ানপ্লাস আইকু থেকে শুরু করে এইসব ফোনে পাওয়া যাচ্ছে দারুণ ছাড়

যারা একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Amazon Prime Day 2024 sale এ ফোন কিনলে দারুণ ছাড় ও অফার পাবেন। এই সেলে স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্সের ওপর দারুণ ডিসকাউন্ট পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা শপিং সাইট আমাজন কেনাকাটার ওপর অতিরিক্ত 10% ছাড় দেওয়ার জন্য ICICI Bank SBI Bank এর সঙ্গে হাট মিলিয়েছে। এই পোস্টে কিছু সেরা স্মার্টফোন অফার সম্পর্কে আলোচনা করা হল।

Apple iPhone 13

সেলে Apple iPhone 13 ফোনের দামে দারুণ অফার পাওয়া যাচ্ছে। এতে ভাইব্রেন্ট কালার ও শার্প ডিটেইলস সহ 6.1-ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে। এই ফোনে 12MP ওয়াইড অ্যাঙ্গেল এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে স্মার্ট HDR 4, নাইট মোড ও 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং ফিচার রয়েছে। একইভাবে হাই কোয়ালিটি সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে নাইট মোড ও 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং ফিচার সহ 12MP ট্রু-ডেপ্থ ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। A15 Bionic প্রসেসর সহ এই ফোনটি স্মুথ মাল্টি টাস্কিং এবং হেভি প্রসেসিং করতে সক্ষম।

  • সেলিং প্রাইস: 52,890 টাকা
  • অফারে দাম: 47,799 টাকা (এফেক্টিভ দাম)

Samsung Galaxy S23 Ultra 5G

সেলে Samsung Galaxy S23 Ultra 5G ফোনটিও কম দামে সেল করা হচ্ছে। এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.8-ইঞ্চির QHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 200MP হাই রেজোলিউশন নাইটোগ্রাফি প্রো গ্রেড রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 12MP AI-বুস্টেড নাইট সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর যোগ করা হয়েছে।

  • সেলিং প্রাইস: 89,999 টাকা
  • অফারে দাম: 74,999 টাকা (এফেক্টিভ দাম)

OnePlus Nord CE4 Lite 5G

মিড রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE4 Lite 5G ফোনের দামে এই সেলে আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। এই ফোনে 6.67-ইঞ্চির FHD+ 120Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফটোগ্রাফির জন্য 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর রয়েছে। এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এতে 3.5mm অডিও জ্যাক এবং মেমরি কার্ড স্লট দেওয়া হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর রয়েছে।

  • সেলিং প্রাইস: 19,999 টাকা
  • অফারে দাম: 16,999 টাকা (এফেক্টিভ দাম)

iQOO Neo9 Pro 5G

শক্তিশালী হার্ডওয়্যার সহ iQOO Neo9 Pro 5G ফোনটি গেমিঙের জন্য একটি অসাধারণ ডিভাইস। এই ফোনে 144Hz রিফ্রেশরেট, 3,000nits ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং ও SGS আই কেয়ার সহ 6.78-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত ফোন ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না। এই ফোনে 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 11 মিনিটেরও কম সময়ের মধ্যে 50% চার্জ হয়ে যায়। এই ফোনে 50MP Sony IMX920 OIS নাইট ভিশন ক্যামেরা রয়েছে, যা রাতে 4K এবং দিনের আলোয় 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

  • সেলিং প্রাইস: 38,999 টাকা
  • অফারে দাম: 29,999 টাকা (এফেক্টিভ দাম)

Samsung Galaxy S21 FE 5G

Samsung Galaxy S21 FE 5G ফোনটিও এই সেলে আকর্ষণীয় দামে কেনা যাবে। এতে 120Hz রিফ্রেশরেট সহ 6.4-ইঞ্চির FHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে এআই সিঙ্গেল টেক, পোর্ট্রেট মোড, নাইট মোড এবং 30X স্পেস জুম সহ প্রো-গ্রেড ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই ফোনে ডুয়েল পিক্সেল AF সহ 12MP প্রাইমারি ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ার শেয়ার সহ 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে স্যামসাঙ ডিএক্স কানেক্টিভিটি, স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস ফিচার রয়েছে।

  • সেলিং প্রাইস: 37,999 টাকা
  • অফারে দাম: 26,999 টাকা (এফেক্টিভ দাম)

Motorola razr 40 Ultra

ফোল্ডেবল স্মার্টফোন প্রেমীদের জন্য Motorola razr 40 Ultra ফোনে ভাল অফার দেওয়া হয়েছে। এই ফোনে 6.9-ইঞ্চির FHD+ pOLED ইন্টারনাল ডিসপ্লে এবং 3.6-ইঞ্চির pOLED এক্সটারনাল ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 12MP OIS রেয়ার ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 30W TurboPower চার্জিং সাপোর্টেড এবং 5W ওয়্যারলেস চার্জিং সহ 3,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 69,999 টাকা
  • অফারে দাম: 64,999 টাকা (এফেক্টিভ দাম)

OnePlus Nord CE 3 5G

OnePlus Nord CE 3 5G ফোনে HDR10+ সহ 6.7-ইঞ্চির 120Hz AMOLED FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে Qualcomm Snapdragon 782G প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 50MP IMX890 OIS প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর এবং 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

  • সেলিং প্রাইস: 22,999 টাকা
  • অফারে দাম: 18,999 টাকা (এফেক্টিভ দাম)

Samsung Galaxy A34 5G

Samsung Galaxy A34 5G ফোনে 6.6-ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ফটোগ্রাফির জন্য 48MP(OIS)+8MP+5MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে নাইট মোড, এআই রিমাস্টার, অবজেক্ট ইরেজার প্রভৃতি ফিচার যোগ করা হয়েছে।

  • সেলিং প্রাইস: 22,999 টাকা
  • অফারে দাম: 19,999 টাকা (এফেক্টিভ দাম)

iQOO Z9 Lite

iQOO Z9 Lite ফোনটি কিছু দিন আগে লঞ্চ হওয়া একটি বাজেট ক্যাটাগরির ডিভাইস। এই ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.56-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই সেগেমেন্টেও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে। এই ফোনে ডুয়েল 5G সিম সাপোর্টেড MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP AI ক্যামেরা এবং পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে।

  • সেলিং প্রাইস: 14,499 টাকা
  • অফারে দাম: 9,999 টাকা (এফেক্টিভ দাম)

Samsung Galaxy M35 5G

Samsung Galaxy M35 5G ফোনে 6.6-ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফতগ্রফাইর জন্য এতে 50MP OIS সেন্সর রয়েছে এবং সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কোম্পানি এই ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করেছে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস+ দেওয়া হয়েছে।

  • সেলিং প্রাইস: 24,499 টাকা
  • অফারে দাম: 15,999 টাকা (এফেক্টিভ দাম)
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here