গত বছর iQOO তাদের শক্তিশালী iQOO 12 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি ভারতীয় ইউজারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। শপিং সাইট আমাজনে যথেষ্ট ভালো রেটিং রয়েছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে আমাজন গ্রেড ইন্ডিয়ান ফেস্টিভেল সেলের মাধ্যমে ফোনটি কম দামে বিক্রি করা হচ্ছে। এখানে ফ্ল্যাট ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং নো কোস্ট EMI এর মতো অপশন দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
iQOO 12 5G এর অফার এবং দাম
- বর্তমানে iQOO 12 5G ফোনটি 3,999 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ 49,999 টাকা দামে সেল করা হচ্ছে।
- কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট সহ এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হয়েছে।
- এই অফার দুটি সহ iQOO 12 ফোনটির 12জিবি +256জিবি স্টোরেজ অপশনের দাম 47,999 টাকা হয়েছে। এই ফোনটি 52,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে মোট 5,999 টাকা কমে সেল করা হচ্ছে।
- যেসব ইউজাররা একবারে পেমেন্ট করতে চাইছেন না, কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য নো কোস্ট EMI অপশন দেওয়া হচ্ছে। এর সাহায্যে 3 থেকে 9 মাসের সহজ কিস্তিতে ফোনটি কেনা যাবে।
- এক্সচেঞ্জ অফার হিসেবে পুরনো ফোন সেল করলে 38,400 টাকা পর্যন্ত অফ পাওয়া যাবে। তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
- কোম্পানির পক্ষ থেকে ফোনটির টপ ভেরিয়েন্ট 16জিবি RAM + 512জিবি স্টোরেজ অপশনে 3,000 টাকা ডিসকাউন্ট এবং 2,000 টাকার ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এটি 57,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে অফার সহ ফোনটির দাম 52,999 টাকা হয়েছে।
কোথা থেকে কেনা যাবে?
উপরোক্ত সমস্ত অফার সহ শপিং সাইট আমাজনের মাধ্যমে iQOO 12 5G ফোনটি কেনা যাবে। এই অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
iQOO 12 5G ফোনটি কি কেনা উচিৎ?
সমস্ত অফার সহ iQOO 12 5G ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে কম দামে শেলকরা হচ্ছে, তাই এটি কেনা যেতে পারে। এটি কোম্পানির পক্ষ থেকে লঞ্চ হওয়া শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এতে 16জিবি RAM+512জিবি স্টোরেজ, এখনও পর্যন্ত শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট, 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, 5000mAh ব্যাটারি, 120ওয়াট ফাস্ট চার্জিং এর মতো বিভিন্ন অপশন রয়েছে। তাই স্পেসিফিকেশনের হিসেবে ফোনটি একটি ভালো অপশন হতে পারে।
iQOO 12 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: iQOO 12 5G স্মার্টফোনটি 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K LTPO এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 20:9 অ্যাস্পেক্ট রেশিও, 144Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট, 1400 নিটস ব্রাইটনেস এবং 3000 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হয়েছে।
- প্রসেসর: ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 SoC প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো GPU রয়েছে। একইসঙ্গে Q1 চিপ যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনটিতে 12জিবি RAM +256জিবি এবং 16জিবি RAM + 512জিবি মতো দুটি অপশন রয়েছে।
- ক্যামেরা: iQOO 12 ফোনটিতে রেয়ার প্যানেলে OIS ফিচার এবং LED ফ্ল্যাশ সহ f/1.68 অ্যাপারচারযুক্ত 50MP ওমনিভিশন OV50H প্রাইমারি সেন্সর, f/2.0 অ্যাপারচারযুক্ত 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল স্যামসাঙ JN1 সেন্সর এবং f/2.57 অ্যাপারচারযুক্ত OIS ফিচার এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম সহ 64MP 3x টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। এতে একটি V3 ইমেজিং চিপ রয়েছে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: iQOO 12 5G স্মার্টফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, হাই-রেজ অডিও, 5G, 4G VoLTE, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।
- ওএস: iQOO 12 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং OriginOS 4.0 সহ কাজ করে।










