Dimensity 8400 Ultra চিপসেট সহ আগামী মাসে লঞ্চ হবে Realme Neo 7 SE, জেনে নিন ডিটেইলস

Realme Neo 7 SE ফোনটি নতুন MediaTek Dimensity 8400 Ultra চিপসেট সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই চিপসেট সহ Redmi Turbo 4 ফোনটি লঞ্চের পর এটি দ্বিতীয় স্মার্টফোন হবে। গত মাসে চীনে লঞ্চ হওয়া কোম্পানির ‘SE’ মডেল Realme Neo 7 ফোনটি নতুন ভেরিয়েন্টে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং নতুন স্মার্টফোনটি ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ হবে কি না সেই বিষয়ে জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: কমে গেল realme 13 Pro এবং realme 13 Pro+ স্মার্টফোনের দাম, জেনে নিন বিস্তারিত

Realme Neo 7 SE এর লঞ্চ টাইমলাইন

  • ফেব্রুয়ারি মাসে চীনে Realme Neo 7 SE ফোনটি লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি।
  • লঞ্চ টাইমলাইন জানানো হলে ফোনটির নামও কনফার্ম হবে।
  • Realme Neo 7 SE ফোনটি Realme GT Neo 6 SE ফোনের সাক্সেসার হিসেবে লঞ্চ করা হবে।
  • Neo 6 SE ফোনটি ভারতীয় বাজারে Realme GT 6T নামে লঞ্চ করা হয়েছিল। তাই GT Neo 7 SE ফোনটিও রিব্র্যান্ড হতে পারে।

মনে করিয়েদিই Realme তাদের Neo এবং GT দুটিকে আলাদা আলাদা সিরিজ বানিয়ে দিয়েছে। নতুন ব্রান্ডিং স্কিমে প্রথম Realme GT Neo 7 ফোনটি লঞ্চ হয়েছিল।

Realme Neo 7 SE ফোনে MediaTek Dimensity 8400-Ultra চিপসেট দেওয়া হবে বলে জানানো হয়েছে। টিপস্টার Digital Chat Station বক্তব্য অনুযায়ী ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে, যা অতিরিক্ত গরম হবে না। কোম্পানির Realme Neo 7 SE ফোনটি একটি পারফরমেন্স স্মার্টফোন হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত আপকামিং Realme স্মার্টফোন সম্পর্কে অন্যান্য কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

শীঘ্রই ফেব্রুয়ারি মাসে আসন্ন Realme Neo 7 SE ফোনটির অন্যান্য তথ্য জানা যাবে। মনে করিয়েদিই গত বছর Realme GT Neo6 SE ফোনটি CNY 1,799 (অর্থাৎ প্রায় 20,730 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং Realme Neo 7 SE ফোনের দাম এইরকমই হবে বলে আশা করা হচ্ছে। এই Realme Neo 7 ফোনটি কম দামে পেশ করা হবে। চীনে ভ্যানিলা মডেল CNY 2,099 (অর্থাৎ প্রায় 24,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here