মিড বাজেট ইউজারদের জন্য কিছু দিন আগেই ভারতের বাজারে realme 15T 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। 7,000mAh ব্যাটারি সহ এই ফোনটি 20,999 টাকা প্রাথমিক দামে পেশ করা হয়েছে। এই প্রাইস রেঞ্জে মার্কেটে রয়েছে 7,300mAh battery সহ Vivo T4 5G স্মার্টফোন এবং এই ফোনটির প্রাথমিক দাম 21,999 টাকা। এই পরিস্থিতিতে ইউজারদের মধ্যে প্রশ্ন উঠছে কোন ফোনটি বেশি ভালো এবং কেনা উচিৎ। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা realme 15T 5G এবং Vivo T4 5G ফোনের স্পেসিফিকেশন তুলনা করে দেখেছি। নিচে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হল।
দামের তুলনা
| দাম | realme 15T | Vivo T4 |
| 8GB RAM + 128GB Storage | ₹20,999 | ₹21,999 |
| 8GB RAM + 256GB Storage | ₹22,999 | ₹25,999 |
| 12GB RAM + 256GB Storage | ₹24,999 | – |
ভারতের বাজারে realme 15T 5G ফোনটি 8GB এবং 12GB RAM অপশনে পেশ করা হয়েছে। অপরদিকে Vivo T4 5G ফোনটি শুধুমাত্র 8GB RAM অপশনে সেল করা হয়। 8GB RAM ও 128GB স্টোরেজ সহ উভয় ফোনের প্রাথমিক দাম যথাক্রমে 20,999 টাকা এবং 21,999 টাকা। একইভাবে 8GB RAM+256GB স্টোরেজ সহ রিয়েলমি ফোনটির দাম 22,999 টাকা এবং ভিভো ফোনটির দাম 25,999 টাকা।
হিসাব করে দেখা যাচ্ছে 8GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের ক্ষেত্রে Vivo T4 5G ফোনের দাম realme 15T 5G ফোনটির তুলনায় অনেকটাই বেশি। সবচেয়ে বড় কথা ভিভো ফোনটির টপ মডেলের চেয়ে কম দামে 24,999 টাকার বিনিময়ে রিয়েলমি ফোনটির 12GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাবে।
স্পেসিফিকেশনের তুলনা
| স্পেসিফিকেশন | realme 15T 5G | Vivo T4 5G |
| ডিসপ্লে | 6.57″ FHD+ 120Hz AMOLED | 6.77″ FHD+ 120Hz AMOLED |
| প্রসেসর | MediaTek Dimensity 6400 Max | Qualcomm Snapdragon 7s Gen 3 |
| RAM | 12GB LPDDR4X RAM | 12GB LPDDR4X RAM |
| স্টোরেজ | 256GB UFS 2.2 Storage | 256GB UFS 2.2 Storage |
| রেয়ার ক্যামেরা | 50MP + AI | 50MP + 2MP |
| ফ্রন্ট ক্যামেরা | 50MP Selfie | 32MP Selfie |
| ব্যাটারি | 7,000mAh Battery | 7,300mAh Battery |
| চার্জিং | 60W SUPERVOOC | 90W FlashCharge |
ডিসপ্লে
realme 15T 5G ফোনটিতে 1080 x 2372 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। অপরদিকে Vivo T4 5G ফোনে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED স্ক্রিন রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
relame 15T এবং Vivo T4 উভয় ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। relame ফোনটির স্ক্রিন কম্প্যাক্ট হলেও Vivo ফোনটির বড় স্ক্রিনে কন্টেন্ট বেশি উপভোগ্য হয়ে ওঠে। উভয় ডিসপ্লের রিফ্রেশ রেট এক, তবে Vivo T4 ফোনে বেশি ব্রাইটনেস পাওয়া যায়। ফলে রোদ বা জোরালো আলোয় ফোনটি ব্যাবহার করতে কোনো সমস্যা হবে না।
প্রসেসর
realme 15T 5G ফোনটি ভারতের প্রথম মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 ম্যাক্স চিপসেট সহ স্মার্টফোন। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। অপরদিকে Vivo T4 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
দুটি ফোনের মধ্যে Vivo T4 5G ফোনের প্রসেসর realme 15T 5G ফোনের প্রসেসরের তুলনায় বেশি ফাস্ট। ফোনদুটির প্রসেসরের পারফরমেন্স টেস্ট করার জন্য আমরা বেশ কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছি। এইসব টেস্টের ফলাফল নিচে দেওয়া হল।
| বেঞ্চমার্ক টেস্ট | realme 15T | Vivo T4 |
| আনটুটু বেঞ্চমার্ক | 4,48,625 | 7,97,572 |
| পিসিমার্ক পারফরমেন্স | 10,944 | 10,797 |
| গীকবেঞ্চ সিঙ্গেল-কোর | 799 | 1174 |
| গীকবেঞ্চ মাল্টি-কোর | 2049 | 3334 |
| বার্নআউট টেস্ট | 63.1% | 69.2% |
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য realme 15T 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo T4 5G ফোনেও ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য realme 15T 5G ফোনে 7,000mAh ব্যাটারি এবং Vivo T4 5G ফোনে 7,300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনদুটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রিয়েলমি ফোনে 60W ফাস্ট চার্জিং ফিচার এবং ভিভো ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও realme 15T 5G ফোনটি 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
উভয় ফোনের ব্যাটারি পারফরমেন্স চেক করার জন্য আমাদের টীম ফোনদুটিতে ব্যাটারি বেঞ্চমার্ক টেস্ট এবং চার্জিং স্পীড টেস্ট করেছে। এছাড়াও উভয় ফোনে আধ ঘন্টা পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রিমিং করে দেখা হয়েছে কোন ফোনের ব্যাটারি কতটা ড্রপ হয়। নিচে এইসব টেস্টের রেজাল্ট জানানো হল।
| ব্যাটারি – চার্জিং টেস্ট | realme 15T | Vivo T4 |
| পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক | 17 ঘন্টা, 30 মিনিট | 18 ঘন্টা, 1 মিনিট |
| চার্জিং টাইম (20%-100%) | 64 মিনিট | 45 মিনিট |
| ইউটিউব ব্যাটারি ড্রপ (30 মিনিট) | 1% | 3% |
অপারেটিং সিস্টেম
realme 15T 5G এবং Vivo T4 5G উভয় স্মার্টফোন অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এর মধ্যে রিয়েলমি ফোনটি realme UI 6.0 এবং ভিভো ফোনটি Funtouch OS 15 কাস্টম স্কিনে রান করে। realme 15T 5G ফোনে 3 জেনারেশন ওএস আপগ্রেড এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অপরদিকে Vivo T4 5G ফোনে 50 মাস পর্যন্ত স্মুথ পারফরমেন্সের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কোন ফোনটি এগিয়ে?
স্ক্রিনের ক্ষেত্রে দুটি ফোনের টার্গেট অডিয়েন্স আলাদা। ছোট কম্প্যাক্ট স্মার্টফোন ইউজারদের জন্য realme 15T 5G এবং বড় স্ক্রিনে যারা কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য Vivo T4 5G ফোনটি সেরা। ফোনদুটির ক্যামেরা পারফরমেন্স প্রায় একই রকম। AI ফিচার এবং ফিল্টার সহ উভয় ফোনে সুন্দর ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
পারফরমেন্সের দিক থেকে Vivo T4 5G ফোনটি realme 15T 5G ফোনের চেয়ে এগিয়ে। ভিভো ফোনটির প্রসেসর রিয়েলমি ফোনটির চেয়ে বেশি ফাস্ট এবং ভালোভাবে কাজ করতে সক্ষম। একইভাবে ব্যাটারি এবং চার্জিঙের ক্ষেত্রেও Vivo T4 5G ফোনটি realme 15T 5G ফোনটির চেয়ে বেশি শক্তিশালী। ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে খুব বেশি পার্থক্য না থাকলেও ভিভো ফোনটির চার্জিং টেকনোলজি এই ফোনটিকে এই সেগমেন্টে জিতিয়ে দিয়েছে।
সব দিক বিচার করে বলা যায়, যাদের কম্প্যাক্ট স্মার্টফোন পছন্দ তাদের জন্য realme 15T 5G এবং যাদের বড় স্ক্রিন প্রয়োজন তাদের জন্য Vivo T4 5G ফোনটি ভালো। ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে দুটি ফোনই সাধারণ। এর মধ্যে কোনো ফোনের থেকেই হেভি প্রসেসিং আশা করা উচিৎ হবে না। উভয় ফোনের ব্যাটারি দারুণ ব্যাকআপ দেবে বলে মনে করা হচ্ছে। এরপর ইউজাররা স্মার্টফোনের লুক, ডিজাইন এবং তাদের ব্র্যান্ড প্রেফারেন্স অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি ফোন কিনতে পারেন।









