দক্ষিণ কোরিয়ার অন্যতম টেক কোম্পানি স্যামসাং তাদের ঘরোয়া মার্কেটে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি ফোনদুটি Samsung Galaxy Wide4 ও Galaxy Jean2 নামে পেশ করেছে। এই ফোনদুটি আসলে কোম্পানির Galaxy A20e Galaxy A20 ফোনদুটির রি-ব্র্যান্ডেড ভার্সন, যা এর আগেও কিছু দেশে লঞ্চ করা হয়েছে। দুটি ফোনেই কোম্পানি এক্সিনস 7884 চিপসেট ও ওয়াটারড্রপ নচ দিয়েছে।
লঞ্চের আগেই সামনে এলো Samsung Galaxy M40 এর ফুল স্পেসিফিকেশন, ভারতে আসছে 11 জুন
Samsung Galaxy Wide4 ও Galaxy Jean2 এর দাম
সাউথ কোরিয়াতে Galaxy Jean2 এর দাম KRW 253,000 (প্রায় 14,900 টাকা) রাখা হয়েছে যা KT অফলাইন ও অনলাইন স্টোরে সেল করা হচ্ছে। আপাতত কোম্পানির তরফ থেকে Samsung Galaxy Wide4 এর দাম ও সেল সম্পর্কে কিছু বলা হয়নি। এই দুটি ফোনই ব্ল্যাক ও হোয়াইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
Samsung Galaxy Wide4 ও Galaxy Jean2 এর স্পেসিফিকেশন
Galaxy Jean2 তে 5.8 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 720 × 1560 পিক্সেল। এবং Samsung Galaxy Wide4 এ 6.4 ইঞ্চির এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই দুটি ফোনই কোম্পানির এক্সিনস 7884 চিপসেটে রান করে। দুটি ফোনেই 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়।
ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy Wide4 ও Galaxy Jean2 তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার ও 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এতে সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও মাইক্রোইউএসবি পোর্ট আছে। দুটি ফোনই অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Wide4 এ 4,000 এমএএইচের ব্যাটারী ও Galaxy Jean2 তে 3,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











