Vivo V70 লঞ্চের আগে V60 5G ফোনের দামে 3000 টাকা ডিসকাউন্ট! সস্তায় পাওয়া যাচ্ছে 50MP ফ্রন্ট ক্যামেরা ও 256GB স্টোরেজ সহ এই স্মার্টফোন

19 ফেব্রুয়ারি ভিভো তাদের ‘ভি70 সিরিজ’ ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনগুলি পেশ করা হবে। ভিভোর এই ফোনগুলি লঞ্চের আগেই Vivo V60 5G ফোনটিতে ডিসকাউন্ট জারি করা হয়েছে। Vivo V60 5G ফোনটিতে 3,000 টাকার ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ অপশনটি 35,999 টাকা দামে কেনা যাবে।

2025 সালের 12 আগস্ট Vivo V60 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 8GB RAM এবং 12GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে জারি হওয়া 3,000 টাকার ব্যাক ডিসকাউন্ট সহ ফোনের 8GB+128GB স্টোরেজ অপশন 33,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ অপশন 35,999 টাকা দামে সেল করা হচ্ছে।

এই ফোনটির দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 36,999 টাকা এবং 38,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ ইউজাররা অফার সহ ফোনটির 256GB অপশন 128GB স্টোরেজ অপশনের দামে কিনতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজন ও ফ্লিপকার্টের মাধ্যমে এই ব্যাঙ্ক অফার উপভোগ করা যাবে। ভিভো ডট ইন এর মাধ্যমে ফোনটি কেনার সময়ে ইউজাররা Kotak, Axis এবং HDFC ব্যাঙ্ক কার্ডের ব্যাবহার করতে পারবেন।

শপিং সাইট আমাজনের মাধ্যমে Vivo V60 5G ফোনটি কেনার সময় ICICI, Kotak বা Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে। একইভাবে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Axis, HDFC বা BOB ক্রেডিট কার্ডের ব্যাবহার করে ফোনটি কিনলে 3,000 টাকার ডিসকাউন্ট উপভোগ করা যাবে। জানিয়ে রাখি Vivo V60 5G ফোনটি Mist Gray, Moonlit Blue এবং Auspicious Gold কালার অপশনে সেল করা হয়।

এই অফার ডিটেইলস বিস্তারিত জানার জন্য এবং ডিসকাউন্ট সহ ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন– Vivo / Amazon / Flipkart

Vivo V60 5G ফোনটিতে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এটি 10,06,885 AnTuTu স্কোর পেয়েছে। হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Ultra Large VC Smart Cooling সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 Storage টেকনোলজি রয়েছে।

Vivo V60 5G ফোনে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই কোয়াড কার্ভড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে IP68 + IP69 রেটিং রয়েছে, ফলে ফোনটি 120 মিনিট পর্যন্ত 1.5 মিটার গভীর জলে পড়ে থাকলেও ক্ষতি হবে না।

ফটোগ্রাফির জন্য Vivo V60 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সরের সঙ্গে 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম সহ 50MP সুপার টেলিফটো লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Vivo V60 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে Vivo V60 5G ফোনটি কেনা উচিৎ না কি Vivo V70 ফোনের জন্য অপেক্ষা করা উচিৎ? তাদের জানিয়ে রাখি আপকামিং V70 ফোনেও এক‌ই প্রসেসর থাকবে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য নতুন ফোনটিতেও Vivo V60 5G ফোনের মতো 6500এমএএইচ ব্যাটারি এবং 90ওয়াট চার্জিং ফিচার দেওয়া হবে। এছাড়া আপকামিং Vivo V70 ফোনের ক্যামেরা V60 ফোনটির থেকে খুব একটা আলাদা হবে না। সব দিক বিচার করে বলা যায় কিছু টাকা বাঁচিয়ে Vivo V60 ফোনটি কিনলে কোনো ক্ষতি নেই।

সম্প্রতি আপকামিং Vivo V70 ফোনের দাম ইন্টারনেটে লিক হয়েছিল। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo V70 ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 45,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 49,999 টাকা রাখা হবে বলে জানা গেছে। অর্থাৎ ডিসকাউন্ট সহ 35,999 টাকা দামে সেল হওয়া Vivo V60 ফোনটি আসন্ন Vivo V70 ফোনের চেয়ে প্রায় 10 হাজার টাকা কম হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here