ভারতে লঞ্চ হয়েছে Motorola Edge 70 Neo, এই 5G ফোনে পাওয়া যাবে 144Hz Curved AMOLED ডিসপ্লে এবং 7000mAh ব্যাটারি

ভারতের বাজারে মোটোরলা তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Motorola Edge 70 Neo স্মার্টফোন লঞ্চ করেছে। এই 5G স্মার্টফোনটি 40,999 টাকা দামে 8GB RAM, Snapdragon 7s Gen 3 প্রসেসর, 32MP Selfie ক্যামেরা, 144Hz Curved AMOLED ডিসপ্লে এবং 7,000mAh Battery সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Neo স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস এবং সেল ডিটেইলস সম্পর্কে।

Motorola Edge 70 Neo ফোনের স্পেসিফিকেশন

Motorola Edge 70 Neo স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 3 জেনারেশন ওএস আপগ্ৰেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। হেভি প্রসেসিং এবং গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4466mm স্কয়ার ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য LPDDR5X RAM রয়েছে।

Motorola Edge 70 Neo

Motorola Edge 70 Neo 5G ফোনটিতে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। কার্ভ Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 1500Hz টাচ স্যাম্পলিং রেট, HDR10+ এবং 5200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে Gorilla Glass 7i লেয়ার রয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটি MIL-STD-810H সার্টিফাইড মিলিটারি গ্ৰেড বডি সহ পেশ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 Neo 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony Lytia 710 প্রাইমারি OIS সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP Macro Vision লেন্স দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে 3-ইন-1 light sensor যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Motorola 5G ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Motorola Edge 70 Neo 5G স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি একবার ফুল চার্জ করার পর সাধারণ ব্যাবহারের 53 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং এবং 7.5W রিভার্স ওয়্যারড চার্জিং ফিচার রয়েছে। জানিয়ে রাখি কানেক্টিভিটির জন্য মোটোরোলা স্মার্টফোনে Wi-Fi 6E, Bluetooth 6.0 এবং NFC মতো ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে Google Gemini ভয়েস কন্ট্রোল সাপোর্ট করে।

Motorola Edge 70 Neo ফোনের দাম

ভারতের বাজারে Motorola Edge 70 Neo স্মার্টফোনটির 8GB RAM সহ 128GB Storage ভেরিয়েন্টের দাম 40,999 টাকা রাখা হয়েছে। 1 ডিসেম্বর থেকে Motorola Edge 70 Neo স্মার্টফোনের সেল শুরু হবে। এই ফোনটি Light Pink, Light Blue, Deep Green এবং Light Green কালার অপশনে কেনা যাবে। স্মার্টফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। প্রাথমিক সেলে 1 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত এই ফোনে 3,000 টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে।

Motorola Edge 70 Neo

Motorola Edge 70 Neo স্মার্টফোনটি কোম্পানির ‘এজ 70’ সিরিজের পাঁচ নাম্বার মডেল হিসাবে লঞ্চ করা হয়েছে। আগেই এই সিরিজের অধীনে Edge 70 Max, Edge 70 Fusion, Edge 70 Pro এবং Edge 70 Pro Plus স্মার্টফোনগুলি লঞ্চ করা হয়েছিল। নতুন Motorola Edge 70 Neo ফোনটিকে একটি সস্তা স্মার্টফোন বলা যেতে পারে। চার্জিং স্পীড ও সেকেন্ডারি রেয়ার ক্যামেরা ছাড়া ফোনটির অধিকাংশ স্পেসিফিকেশন Edge 70 Fusion ফোনের মতোই। এই ফোনের প্রিমিয়াম ডিজাইন এবং হাই রিফ্রেশ রেট সহ কার্ভড AMOLED ডিসপ্লের দৌলতে ইন্ডাস্ট্রি ট্রেন্ড ফলো করে এবং একই সঙ্গে এই ফোনে বড় ব্যাটারি রয়েছে।

মিড বাজেট সেগমেন্টে ডিজাইন এবং ডিসপ্লের পাশাপাশি Snapdragon 7s Gen 3 প্রসেসর এবং LPDDR5X RAM সহ Motorola Edge 70 Neo স্মার্টফোনটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। অন্যদিকে সিঙ্গেল 128GB Storage ভেরিয়েন্ট ইউজারদের হতাশ করতে পারে। ফোনটির 256GB স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হলে ইউজারদের আরও সুবিধা হবে বলে ধরে নেওয়া যায়। মাত্র 204 গ্ৰাম ওজন এবং 8.49mm থিকনেসের কারণে এই ফোনটি হালকা ও কম্প্যাক্ট স্মার্টফোন ইউজারদের এই ফোনটি যথেষ্ট পছন্দ হবে।

দামের দিক দিয়ে ভারতের বাজারে Motorola Edge 70 Neo ফোনটি vivo S2, OPPO F35, POCO X8 Power এবং Tecno Camon 50 Ultra ফোনের প্রতিদ্বন্দ্বী হতে পারে। এই সমস্ত স্মার্টফোন 36 হাজার থেকে 42 হাজার টাকা রেঞ্জে সেল করা হবে। vivo S2 ফোনটিতে Curved AMOLED ডিসপ্লে সহ Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। OPPO F35 ফোনে 8,000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া POCO X8 Power ফোনটিতে 10,000mAh Battery যোগ করা হয়েছে। অন্যদিকে Tecno Camon 50 Ultra ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা সহ Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here