
iQOO তাদের নতুন ’16 নাম্বার সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই কোম্পানি মালেশিয়াতে iQOO 16 series এর টিজার জারি করেছে। এই টিজারের মাধ্যমে নতুন ফোনের প্রথম লুক প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 8 ডিসেম্বর iQOO 16 সিরিজের অধীনে দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়াল পোস্টার শেয়ার করা হয়েছে এবং এই পোস্টারে iQOO 16 ফোনটির সঙ্গে অন্য একটি ফোনও দেখানো হয়েছে। লিকের মাধ্যমে ফোনটি iQOO 16s নামে লঞ্চ করা হবে বলে জানা গেছে।
iQOO 16 সিরিজের গ্লোবাল লঞ্চ ডিটেইলস
গত 29 সেপ্টেম্বর চীনের বাজারে iQOO 16 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি চীনের বাইরে গ্লোবাল বাজারে ফোনটি পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 8 ডিসেম্বর iQOO 16 সিরিজ পেশ করা হবে। ইন্সটাগ্রামে এই সিরিজ টিজ করা হয়েছে। এই সিরিজে দুটি ফোন লঞ্চ করা হবে, একটি iQOO 16 নামে এবং অন্য ফোনের নাম এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। লিক ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী অন্য মডেলটি মালেশিয়াতে iQOO 16s নামে পেশ করা হবে।
View this post on Instagram
iQOO 16s ফোনের ডিজাইন
iQOO মালেশিয়ার পক্ষ থেকে শেয়ার করা টিজারে iQOO 16 ফোনটির সঙ্গে অন্য একটি স্মার্টফোন দেখা গেছে। এটি সিরিজের ছোট মডেল হতে পারে বলে মনে করা হচ্ছে। iQOO 16s ফোনের ব্যাক প্যানেলে স্কয়ার শেপের রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে দুটি বড় রিং ক্যামেরা সেন্সর ভার্টিক্যালি রাখা হয়েছে। অন্যদিকে সাইডে ছোটো থার্ড সেন্সর এবং ফ্ল্যাশ লাইট রয়েছে। এই ক্যামেরা মডিউলে 100X Tele Lens লেখা রয়েছে। তবে ফোনের রেয়ার প্যানেল গ্লাস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বলে মনে করা হচ্ছে।
iQOO 16s ফোনের স্পেসিফিকেশন (লিক)
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং iQOO 16s ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 3.21 GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ফোনটি মালেশিয়াতে 12GB LPDDR5X RAM সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী পাওয়ার জন্য ফোনটিতে 8,000এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
iQOO 16s 5G ফোনটিতে 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি flat OLED প্যানেল দিয়ে তৈরি ফোনের স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য iQOO 16s 5G ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ওআইএস সেন্সর এবং 50MP 3x টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত, প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ।

8 ডিসেম্বর মালেশিয়াতে iQOO 16 সিরিজ লঞ্চ পর, এই সিরিজ ভারতের বাজারেও পেশ করা হবে। লিক অনুযায়ী 2027 সালের জানুয়ারি মাসে ভারতের বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে। iQOO 16s ফোনটি লঞ্চ না হওয়া পর্যন্ত এর বিশেষত্ব, খামতি এবং বাজারে অবস্থান সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো যাচ্ছে না। তবে লিক স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে হাই রিফ্রেশ রেট কম্প্যাক্ট ডিসপ্লে সহ আপকামিং ফোনটি ইন্ডাস্ট্রি ট্রেন্ড ফলো করতে পারে। হাই রিফ্রেশ রেটের দৌলতে ফাস্ট গেমিং উপভোগ করা যায়। যারা বড় ব্যাটারি এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের কাছে আসন্ন iQOO ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। iQOO 16s ফোনের মধ্যে দিয়ে কোম্পানি তাদের প্রিমিয়াম সেগমেন্টের পরিধি বিস্তার করার চেষ্টা করছে এবং 60 হাজার থেকে 70 হাজার টাকা রেঞ্জে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চাইছেন এমন ইউজারদের টার্গেট করতে পারে।
যেসব ইউজাররা 2027 সালে জানুয়ারি মাসে iQOO 16 সিরিজের ভারতীয় লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন না, সেইসব ইউজাররা এই সেগমেন্টে OnePlus 15R, OPPO Reno 16, Samsung Galaxy S26 FE, Infinix GT 50 Pro এবং vivo V80 প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি কিনতে পারেন। উপরোক্ত সমস্ত মডেলে বড় ব্যাটারির পাশাপাশি ক্যামেরা সহ শক্তিশালী পারফরমেন্স পাওয়া যায়। 2027 সালে জানুয়ারি মাসের আগেই ইউজাররা স্মার্টফোন কিনতে পারেন।








