
iQOO ইন্ডিয়ার সিইও নিপুণ মার্যা গত অক্টোবর মাসে অনুষ্ঠিত IMC 2026 ইভেন্টের মঞ্চ থেকে জানিয়েছিল কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ iQOO 16 স্মার্টফোন লঞ্চ করবে। এবার শপিং সাইট আমাজনে এই ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। Amazon লিস্টিঙে ‘কামিং সুন’ লেখা রয়েছে, ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই আপকামিং স্মার্টফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। এই মাইক্রোসাইটের মাধ্যমে iQOO 16 5G ফোনটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।
iQOO 16 ফোনের স্পেসিফিকেশন (চীন)
আপাতত শুধুমাত্র চীনের বাজারেই iQOO 16 ফোনটি লঞ্চ করা হয়েছে। চীনের বাইরে ফোনটি 8 ডিসেম্বর মালেশিয়াতে পেশ করা হবে। মালেশিয়ার বাজারে লঞ্চের পরই ফোনের ভারতীয় লঞ্চ ডেট ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। চীনের মডেলটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর সহ কাজ করে এবং iQOO ইন্ডিয়ার বক্তব্য অনুযায়ী ভারতের ফোনটিতেও একই প্রসেসর দেওয়া হবে।
চীনে iQOO 16 স্মার্টফোনটিতে 3168×1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.85-ইঞ্চির Samsung M16 OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 165Hz LTPO রিফ্রেশ রেট, 3300Hz PWM ডিমিং এবং 10000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 দেওয়া হয়েছে। ফোনটি LPDDR5X Ultra Pro RAM সহ কাজ করে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, IR ব্লাস্টার এবং USB 3.2 Gen 1 যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 16 ফোনটিতে 8,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য iQOO 16 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP OmniVision OV50Q প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স ও 50MP Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী চীনের মডেলের স্পেসিফিকেশন সহ ভারতীয় ফোনটি লঞ্চ করা হতে পারে। তবে ভারতের মডেলের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

iQOO 16 ফোনের মধ্যে দিয়ে কোম্পানি ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পরিধি বিস্তার করতে চলেছে। ব্র্যান্ডের নাম্বার সিরিজ পারফরমেন্স এবং গেমিং ফোকাস স্মার্টফোন হিসাবে উল্লেখযোগ্য। তবে নতুন মডেলে 2K 165Hz ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ iQOO 16 ফোনটিকে একটি যথাযথ ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে পেরিস্কোপ টেলিফোটো সেন্সরের দৌলতে ফটোগ্রাফি প্রেমীদের কাছে ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এছাড়া কোম্পানি Qualcomm এর সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে iQOO 16 ফোনটি একটি হাইএন্ড স্মার্টফোন হিসাবে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।
আপকামিং iQOO 16 ফোনটি লঞ্চের পরই এর ভারতের দাম জানানো হবে। তবে ফিচার এবং স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে স্মার্টফোনটি 1 লক্ষ টাকার চেয়েও বেশি দামে পেশ করা হতে পারে। এই প্রাইস রেঞ্জে iQOO 16 ফোনটি OPPO Find X10 series এবং Samsung Galaxy S26 series এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এছাড়া ভবিষ্যতে প্রিমিয়াম ক্যাটাগরিতে vivo X500 series এবং Motorola Signature 27 স্মার্টফোনও ভারতের বাজারে লঞ্চ করা হবে।
যারা একটি শক্তিশালী এবং গেমিং পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা iQOO 16 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।হাই রেজোলিউশন এবং ব্রাইটনেস স্ক্রিনে অসাধারণ কন্টেন্ট ভিউইং এক্সপেরিয়েন্সের পাওয়া যাবে। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং বারবার ফোন চার্জ করার ঝঞ্ঝাট বোঝা ইউজারদের এই ফোনটি পছন্দ হবে। তবে যেসব ইউজাররা শীঘ্রই স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা বাজারে উপস্থিত OPPO Find X10, vivo X300 Pro এবং Google Pixel 11 Pro XL সহ iPhone 18 Pro ফোনগুলি কিনতে পারেন।








