শপিং সাইটে লিস্টেড হল HONOR Magic9 Lite Plus স্মার্টফোন, থাকতে পারে 9530mAh ব্যাটারি এবং 108MP ক্যামেরা

HONOR এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Honor Magic9 Lite Plus স্মার্টফোন সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে ব্র্যান্ডের অফিসিয়াল ঘোষণার আগেই ইটালির রিটেইল ওয়েবসাইট MediaWorld-এ আপকামিং Honor Magic9 Lite Plus ফোনটি লিস্টেড হয়ে গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির দাম এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ইটালিয়ান শপিং সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে Snapdragon 6 Gen 5 প্রসেসর, 9530mAh ব্যাটারি এবং 108MP ক্যামেরা দেওয়া হবে।

Honor Magic9 Lite Plus ফোনের দাম

রিটেইলার লিস্টিঙে Honor Magic9 Lite Plus ফোনটি সিঙ্গেল ভেরিয়েন্টে স্পট হয়েছে। এই ফোনে 8GB RAM + 256GB Storage দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইটালির রিটেইলার ওয়েবসাইটে বলা হয়েছে ফোনটির দাম 699.90 ইউরো রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 73,000 টাকার কাছাকাছি। আপাতত ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট এবং ভারতে ফোনটির সেল ডিটেইলস সম্পর্কে কিছু জানানো হয়নি। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগে পর্যন্ত লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা এই দামকে লিক হিসাবেই ধরা হচ্ছে।

mediaworld.it সাইটের স্ক্রিনশট

Honor Magic9 Lite Plus ফোনের স্পেসিফিকেশন

mediaworld.it লিস্টিং অনুযায়ী Honor Magic9 Lite Plus ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হবে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। রিটেইলার ওয়েবসাইটে ফোনটি 9,530mAh ব্যাটারি সহ লিস্টেড করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। রিটেইলার সাইট অনুযায়ী সিঙ্গেল চার্জে এই ফোনটিতে তিন দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।

Honor Magic9 Lite+ 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিস্টিং অনুযায়ী এই ফোনে 108MP প্রাইমারি সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। প্রকাশ্যে আসা লিস্টিং অনুযায়ী ফোনটিতে 6.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 10000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া রিটেইলার সাইট থেকে জানা গেছে এই ফোনে IP69 এবং IP69K রেটিং পাওয়া যাবে।

Honor Magic9 Lite Plus

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Honor Magic9 Lite Plus ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তাই এখন‌ই ফোনের প্রাইস রেঞ্জ সম্পর্কে নিশ্চিত কিছু জানানো সম্ভব নয়। রিটেইলার সাইট অনুযায়ী ভবিষ্যতে আপকামিং স্মার্টফোনটি গ্লোবাল বাজারে 70 হাজার টাকা রেঞ্জে সেল করা হতে পারে। বর্তমানে বাজারে বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করা হচ্ছে। তাই Honor Magic9 Lite Plus ফোনটি 9,530mAh ব্যাটারি সহ ইন্ডাস্ট্রির ট্রেন্ড ফলো করছে। প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ক্যামেরা এবং পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি Honor Magic9 Lite Plus ফোনটির মাধ্যমে তাদের টার্গেট করার চেষ্টা করছে।

এখন থেকেই ভারতীয় ইউজারদের আপকামিং Honor Magic9 Lite Plus ফোনটির জন্য অপেক্ষা করে থাকা কিছুটা তাড়াহুড়ো হয়ে যাবে। কারণ এখনও পর্যন্ত আপকামিং ফোনের গ্লোবাল লঞ্চ এবং ভারতের বাজারে ফোনের সেল সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। যারা এই প্রাইস রেঞ্জে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা বাজারে উপস্থিত OPPO Reno 16, Google Pixel 11, Samsung Galaxy S26 FE এবং Infinix GT 50 Pro সহ 16GB RAM ভেরিয়েন্টে OnePlus 15R ফোনগুলি দেখতে পারেন। তবে Honor Magic9 Lite+ ফোনের অফিসিয়াল দাম এবং স্পেসিফিকেশন জানার পরই এই স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here