ভারতীয় মোবাইল কোম্পানি লাভা গত মাসে তাদের নতুন মিড রেঞ্জ 22,999 টাকা দামে Lava Agni 4 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি আরও একটি ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই অ্যাফোডেবল গেমিং ফোনটি Lava Play Max 5G নামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি #GamingBeast হ্যাশট্যাগ সহ টিজ করা হচ্ছে। আপকামিং ফোনটি ডিসেম্বর মাসে ভারতের বাজারে লঞ্চ করা হবে।
এখনও পর্যন্ত ভারতের বাজারে Lava Play Max 5G ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Lava Play Max 5G ফোনটি ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ করা হবে। এই কম দামের ফোনটিতে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। 15 হাজার টাকার চেয়ে কম দামে আসন্ন 5G ফোনটির সাপেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়ে গেছে।
Power up your gameplay.#PlayMax #ComingSoon #LavaMobiles #GamingBeast pic.twitter.com/VrBaYm4rKh
— Lava Mobiles (@LavaMobile) November 28, 2025
লিক অনুযায়ী Lava Play Max 5G ফোনটিতে 4nm ফ্যাব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 প্রসেসর থাকবে। জানিয়ে রাখি আগুস্ত মাসে একই প্রসেসর সহ ব্র্যান্ডের Lava Play Ultra 5G ফোনটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
এই ফোনে একটি ডেডিকেটেড ভেপার কুলিং চেম্বার দেওয়া হবে, এই ফিচার মোবাইল গেমিংয়ের সময় ফোনটিকে অতিরিক্ত গরম হতে দেবে না এবং ফোনটি ঠান্ডা রাখতে সাহায্য করবে। মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনটিতে 6GB ও 8GB RAM অপশন দেওয়া হতে পারে এবং একইসঙ্গে 128GB UFS 3.1 স্টোরেজ ফিচার থাকতে পারে বলে জানা গেছে।
লিক অনুযায়ী Lava Play Max 5G ফোনটিতে 6.72 ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর ও সেকেন্ডারি AI লেন্স থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ফোনের ক্যামেরাতে EIS (Electronic Image Stabilization) সাপোর্ট করবে।
এখনও পর্যন্ত অফিসিয়ালি Lava Play Max 5G ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানানব হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারির ট্রেন্ডে চলছে, তাই আপকামিং ফোনেও কমপক্ষে 6,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আগের Lava Play Ultra ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে করা হচ্ছে কোম্পানির আসন্ন Play Max গেমিং ফোনটি আরও বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে।
আমরা আগেই জানিয়েছি Lava Play Ultra 5G ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, অন্যদিকে এই ফোনের 8GB RAM ভেরিয়েন্টের দাম 16,499 টাকা রাখা হয়েছিল। লিক অনুযায়ী আপকামিং Lava Play Max 5G ফোনের দাম Lava Play Ultra 5G ফোনের চেয়ে কম রাখা হবে। Lava Play Max 5G ফোনটি প্রাথমিক 12 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। আপাতত কোম্পানির অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
Lava Play Max ফোনটি বাজারে উপস্থিত realme C85 5G ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। গত সপ্তাহে ফোনটি 7000mAh ব্যাটারি, IP69 Pro রেটিং এবং 144Hz ডিসপ্লে সহ ভারতে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই realme P4x এবং Redmi 15C 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে।











