Airtel এর এই সস্তা প্ল‍্যানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণ ডেটা, জেনে নিন ডিটেইলস

টেলিকম সেক্টরে অনেক সময় অনেক ছোট প্ল‍্যানের মাধ্যমেও অনেক বড় কিস্তিমাত করা যায়। এবার এম‌ন‌ই একটি প্ল‍্যান নিয়ে এসেছে মার্কেটের অন‍্যতম কোম্পানি Airtel। কোম্পানি তাদের 249 টাকা দামের রিচার্জ প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন অতিরিক্ত 500 এমবি ফ্রি ডেটা অফার করছে। এয়ারটেল এর এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে এই প্ল‍্যানটি রিচার্জ করলে ইউজারদের মোট 14GB অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি কোম্পানির 249 টাকা দামের প্ল‍্যানে এই ফ্রি ডেটা বেনিফিট পাওয়ার জন্য Airtel Thanks App ব‍্যবহার করতে হবে। উল্লেখ্য এই প্রথম এয়ারটেলের পক্ষ থেকে এই ধরনের অফার দেওয়া হচ্ছে এমন কিন্তু নয়। এর আগেও এমন অনেকবার হতে দেখা গেছে।

Airtel এর 249 টাকা দামের প্ল‍্যানের বেনিফিট

Airtel এর 249 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ‍্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 42 জিবি ডেটা উপভোগ করা যায়। আবার এয়ারটেল থ‍্যাঙ্কস অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে দৈনিক অতিরিক্ত 500 এমবি করে মোট 14 জিবি ডেটা ফ্রি পাওয়া যাবে। অর্থাৎ এক্ষেত্রে 28 দিনে মোট পাওয়া যাবে 56 জিবি ডেটা।

কোম্পানির 249 টাকা দামের প্ল‍্যানটি রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। এর সঙ্গে Apollo 24/7 Circle এর ইনশিওরেন্সের 3 মাসের নো কস্ট ইএম‌আই পাওয়া যায় বিনামূল্যে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে Upskill with Shaw Academy এর এক বছরের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এয়ারটেলের এই 249 টাকা দামের রিচার্জে ফাস্ট‍্যাগ পেমেন্টে 100 টাকার ক‍্যাশব‍্যাক দেওয়া হচ্ছে। এই প্ল‍্যানের সঙ্গে ফ্রি হ‍্যালোটিউনসের সুবিধা পাওয়া যায়। আরও আছে, এই সস্তা প্ল‍্যানের সঙ্গে এয়ারটেল উইংক মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়া এর সঙ্গে আমাজন প্রাইম ভিডিওর মোবাইল এডিশনের সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে 30 দিনের জন্য উপভোগ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here