দেশের অন্যতম টেলিকম কোম্পানি এয়ারটেল গ্ৰাহকদের খুশি করার জন্য প্রায়ই নতুন নতুন প্ল্যান পেশ করে থাকে। কোম্পানির পেশ করা প্রতিটি প্ল্যানে গ্ৰাহকদের বাজেটের প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়। তাই কোম্পানি সব সময় কম দামে বেশি বেনিফিট দেওয়ার চেষ্টা করে। আজ আমরা এয়ারটেলের সেই সব প্ল্যানের লিস্ট নিয়ে এসেছি যেগুলির দাম মাত্র 50 টাকারও কম। এইসব প্ল্যানে টকটাইমের পাশাপাশি ডেটা ও অন্যান্য আকর্ষণীয় সুবিধাও পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেলের 50 টাকার কম দামের প্রিপেইড প্ল্যানগুলি সম্পর্কে।
Airtel এর 50 টাকার কম দামের প্ল্যান:
Airtel এর 49 টাকা দামের প্ল্যান: এয়ারটেলের 49 টাকা দামের প্রিপেইড প্ল্যানে ইউজারদের 100 MB ডেটা দেওয়া হয়। এই ডেটা শেষ হয়ে গেলে 50p/MB দরে চার্জ করা হয়। এই প্ল্যানটি রিচার্জ করলে ভয়েস কলের জন্য 38.52 পয়সা টকটাইম দেওয়া হয় এবং কলের জন্য 2.5 পয়সা প্রতি সেকেন্ডে চার্জ করা হয়। এছাড়া এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন।
Airtel এর 48 টাকা দামের প্ল্যান: এয়ারটেলের 48 টাকা দামের প্ল্যানটি একটি ডেটা অ্যাড অন রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটি রিচার্জ করলে 3GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের কোনো নির্দিষ্ট ভ্যালিডিটি নেই। এই প্ল্যানটির ভ্যালিডিটি ইউজারদের উপস্থিত প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত ধার্য করা হয়।
Airtel এর 19 টাকা দামের প্ল্যান: কোম্পানির এই সস্তা প্রিপেইড প্ল্যানে 200MB ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে 50p/MB দরে চার্জ করা হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 2 দিন।
Airtel এর 20 টাকা দামের প্ল্যান: এয়ারটেলের এই 20 টাকা দামের প্ল্যানে 14.95 টাকা টকটাইম পাওয়া যায়। টকটাইম ছাড়া এই প্ল্যানে কোনো ডেটা বেনিফিট পাওয়া যায় না। এই প্ল্যানের ভ্যালিডিটি আনলিমিটেড। অর্থাৎ কোনো ভ্যালিডিটির চিন্তা ছাড়াই যখন যেমন ইচ্ছা এই প্ল্যানের টকটাইম ব্যবহার করা যায়।
Airtel এর 10 টাকা দামের প্ল্যান: এয়ারটেলের 10 টাকার প্ল্যানে 7.47 টাকা টকটাইম পাওয়া যায়। কোম্পানির 20 টাকা দামের প্ল্যানের মতোই এই প্ল্যানের ভ্যালিডিটিও আনলিমিটেড।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











