Jio-এর পরে Airtel ইউজাররা পেলো বড় ধাক্কা, এখন রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে না এই benefit গুলি

ভারতী এয়ারটেল নীরবে তার ব্যবহারকারীদের একটি বড় ধাক্কা দিয়েছে। কোম্পানির প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির ধাক্কার থেকে গ্রাহকরা এখনও বেরিয়ে আসতে পারেনি আর এমতাবস্থায় কোম্পানি গোপনে তার বেশিরভাগ প্রিপেইড প্ল্যানের সাথে উপলব্ধ Amazon Prime Video Mobile Edition ট্রায়াল সরিয়ে দিয়েছে। আমরা আপনাকে বলে দিই যে কোম্পানি 2021 সাল থেকে Airtel Thanks সুবিধার অধীনে এই সুবিধাটি যুক্ত করেছিল, যার মাধ্যমে ইউজাররা সিনেমা, ওয়েব সিরিজ এবং টিভি শো দেখতে সক্ষম হতো। এই আর্টিকেলের মাধ্যমে পাঠকদের জানিয়ে দিই, যে কোন প্ল্যানে এই বেনিফিট আর পাওয়া যাবে না।

এই প্ল্যানগুলিতে পাওয়া যাবে ফ্রী বেনিফিট

টেক সাইট টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, এখন Amazon Prime Video Mobile Edition-এর সুবিধা শুধুমাত্র দুটি Airtel প্রিপেড রিচার্জে বিনামূল্যে ট্রায়াল দেওয়া হচ্ছে, যার মধ্যে 359 টাকা এবং 108 টাকার রিচার্জ আছে। এই প্ল্যানগুলি ছাড়াও, অন্যান্য সমস্ত প্ল্যানে পাওয়া এই বেনিফিট সরিয়ে দেওয়া হয়েছে।

আবার‌ও ব্যয়বহুল হতে পারে রিচার্জ

সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুসারে, Airtel, Jio এবং Vodafone Idea-এর মতো বেসরকারী কোম্পানি গুলি এই বছর তাদের রিচার্জ প্ল্যানগুলি 10% থেকে 12% পর্যন্ত দাম বাড়াতে পারে। যদি এমনটা হয়, তাহলে যে রিচার্জ প্ল্যানের জন্য আজ গ্রাহকদের কাছ থেকে 100 টাকা নেওয়া হচ্ছে, সেই রিচার্জ প্ল্যানের দাম 110 থেকে 112 টাকা হয়ে যেতে পারে।

বলা হচ্ছে যে আবারও ট্যারিফ প্ল্যান ব্যয়বহুল হওয়ার ফলে লাভ হবে টেলিকম কোম্পানি গুলির এবং তাদের অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) 10% বৃদ্ধি পাবে। এই বৃদ্ধির পরে, Airtel, Jio এবং Vi-এর ARPU যথাক্রমে 200 টাকা, 185 টাকা এবং 135 টাকা হতে চলেছে। তবে এখনো কোনো কোম্পানিই বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে, একটি রিপোর্টে বলা হয়েছিল যে 5G পরিষেবা চালু করার ফলে, টেলিকম সংস্থাগুলি ডিজিটাল পরিষেবা বিভাগ এবং এন্টারপ্রাইজ থেকে অতিরিক্ত রেভিনিউ আয় করতে সক্ষম হবে। কিন্তু এর জন্য কোম্পানিগুলোকে দিতে হবে মোটা অঙ্কের টাকা। এছাড়াও, এর সবচেয়ে বড় অংশ নিলামে এয়ার‌ওভের জন্য কোম্পানি গুলিকে দিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here