আপনি যদি প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা থেকে বেরোতে চান , তাহলে আপনি বার্ষিক ভ্যালিডিটির প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন। সাধারণত এই প্ল্যানগুলির ভ্যালিডিটি থাকে 365 দিন। এই পোস্টে আপনাদের Airtel এর এমনই একটি দুর্দান্ত প্ল্যান সম্পর্কে তথ্য জানাবো। এই প্ল্যানটিকে টেলিকম ইন্ডাস্ট্রির সবচেয়ে শক্তিশালী প্ল্যান বলা যেতে পারে, যেখানে আপনারা দৈনিক ডেটা, কলিং এবং SMS এর সুবিধা পাবেন। এছাড়াও আপনি এই এয়ারটেল রিচার্জ প্ল্যানে অনেক সুবিধা পাবেন।
এয়ারটেলের 3,359 টাকার প্ল্যান
আগে Airtel-এর 3,359 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যেত। কিন্তু, সম্প্রতি কোম্পানি গোপনে এই প্ল্যানে 0.5GB ডেটা বাড়িয়েছে। এখন এই প্ল্যানে প্রতিদিন মোট 2.5GB ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন। হিসেব অনুযায়ী গ্রাহকরা প্রতিদিন প্রায় 9.20 টাকা খরচ করে এক বছরের জন্য এসব সুবিধা পাচ্ছেন।
ভয়েস কলিংয়ের কথা বলেলে, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যায়। SMS এর কথা বললে, এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS পাওয়া যায়। অন্যান্য সুবিধার মধ্যে এই প্ল্যানের মধ্যে রয়েছে Apollo 24/7 Circle, Shaw Academy থেকে অনলাইন কোর্স, FASTag-এ 100 টাকা ক্যাশব্যাক, Hello Tunes এবং Wynk Music সাবস্ক্রিপশন 3 মাসের জন্য।
পাবেন OTT এর সুবিধাও
OTT সুবিধার কথা বলতে গেলে, এই প্ল্যানে এক বছরের জন্য Amazon Prime Video Mobile Edition 30 দিনের জন্য এবং Disney Plus Hotstar সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। গ্রাহকরা কলিং এবং ডেটা সহ এই প্ল্যানে OTT-তে উপস্থিত কনটেন্টও দেখতে পাবেন।
3,359 টাকার Airtel রিচার্জ প্ল্যানে আগের থেকে বেশি ডেটা পাওয়া যাচ্ছে
কয়েক মাস আগে, 91Mobiles আপনাদেরকে জানিয়েছিল যে Airtel-এর 2,999 টাকার রিচার্জ এবং 3,359 টাকার প্ল্যানে প্রায় একই ধরনের অফার থাকে৷ কিন্তু, কোম্পানি চুপচাপ 3,359 টাকার প্ল্যানে প্রতিদিন 0.5GB অতিরিক্ত ডেটা যোগ করেছে। আগে এইসব প্ল্যানের সুবিধা, ভ্যালিডিটি এবং স্ট্যান্ডার্ড সার্ভিসের মধ্যে কোনো পার্থক্য ছিল না। কিন্তু, এখন উভয় প্ল্যানে ডেটার পার্থক্য রয়েছে।
