আজ থেকে দাম বেড়ে গেল AIRTEL এর সমস্ত প্রিপেইড প্ল্যানের, দেখে নিন লিস্ট

ভারতের প্রসিদ্ধ টেলিকম কোম্পানি এয়ারটেলের প্রিপেইড প্ল‍্যান গুলির দাম বাড়ার পর থেকে সেগুলি আজকে চালু হবে। এয়ারটেল গত সোমবার নিজের প্রিপেইড প্ল‍্যানের দাম বাড়ার ঘোষণা করেছিল। এয়ারটেলের পরে ভোডাফোন আইডিয়া‌ কোম্পানি‌ও নিজের প্রিপেইড রিচার্জের দাম বাড়িয়েছে। সম্ভবত নতুন বছরের শুরুতে রিলায়েন্স জিও কোম্পানি‌ও তার রিচার্জ প্ল‍্যানের দাম বাড়াতে পারে। এয়ারটেল প্রিপেইড প্ল‍্যানের দাম 25 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে, যা আজ অর্থাৎ 26 নভেম্বর থেকে চালু হয়ে গেছে। এই পোস্টে আপনাকে দাম বাড়ার পরে এয়ারটেলের রিচার্জের দাম এবং সুবিধা গুলি বলা হবে।

15টি রিচার্জ প্ল‍্যানের দাম বেড়েছে

এয়ারটেল নিজের প্রিপেইড রিচার্জ পোর্টফোলিও‌তে থাকা 15টি রিচার্জ প্ল‍্যানের দাম বাড়িয়েছে। এয়ারটেল যে রিচার্জ প্ল‍্যানের দাম বাড়িয়েছে সেগুলি গ্রাহকদের পছন্দের ছিল। এখানে আমরা আপনাকে এয়ারটেলের রিচার্জের নতুন দাম এবং সুবিধা গুলি সম্পর্কে ডিটেইলে জানানো হবে। ষ

Airtel এর 28 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যান

  • Airtel Rs 79 দামের প্ল‍্যানটির দাম বাড়িয়ে কোম্পানি 99 টাকা করে দিয়েছে। এই প্ল‍্যানে পাওয়া সুবিধা গুলির সম্পর্কে বলা হলে এই প্ল‍্যানে 200MB ডেটা, 128 টাকার টকটাইম পাওয়া যাবে।
  • Airtel প্রিপেইড প্ল‍্যানের লিস্টে Rs 149 টাকা দামের প্ল‍্যানটি Rs 179 হয়ে গেছে। এই প্ল‍্যানটিতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস এবং মোট 2 জিবি ডেটা পাওয়া যাবে।
  • Airtel Rs 219 প্ল‍্যানের জন্য ইউজারদের এখন Rs 265 টাকা দিতে হবে। এই প্ল‍্যানের সুবিধা গুলির সম্পর্কে বললে, এই প্ল‍্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, ডেলি 100 এস‌এম‌এস এবং প্রতিদিন 1 জিবি ডেটা পাবে।
  • 28 দিন ভ‍্যালিডিটির লিস্টে এখন গ্রাহকদের Rs 249 প্ল‍্যানের জন্য 299 টাকা দিতে হবে। এই প্ল‍্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস সহ ডেলি 1.5 জিবি ডেটা পাওয়া যাবে।
  • এই লিস্টে Airtel এর 298 টাকার রিচার্জের জন্য 359 টাকা দিতে হবে। এই রিচার্জ প্ল‍্যানটিতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস এবং প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে।

Airtel এর 56 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যান

  • Airtel এর 56 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যানের কথা বললে এই লিস্টের 399 টাকার প্ল‍্যানটির জন্য এখন গ্রাহকদের 479 টাকা দিতে হবে। এই রিচার্জ প্ল‍্যানটিতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস এবং প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে।
  • এই লিস্টের 449 টাকার প্ল‍্যানটির দাম বেড়ে 549 টাকা হয়ে গেছে। এই রিচার্জে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস এবং প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে।

Airtel এর 84 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যান

  • 84 দিন ভ‍্যালিডিটির কোম্পানির সবচেয়ে সস্তা রিচার্জ 378 টাকার প্ল‍্যানটির জন্য এখন গ্রাহকদের 455 টাকা দিতে হবে। এই প্ল‍্যানটিতে ইউজাররা আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 এস‌এম‌এস এবং মোট 6 জিবি ডেটা পাওয়া যাবে।
  • এয়ারটেলের 598 টাকার প্ল‍্যানটির জন্য গ্রাহকদের এখন 719 টাকা দিতে হবে। এই রিচার্জে ইউজাররা আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস এবং ডেলি 1.5 জিবি ডেটা পাবে।
  • 84 দিন ভ‍্যালিডিটির 698 টাকার প্ল‍্যানটির দাম এখন 839 টাকা হয়ে গেছে। এই রিচার্জে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস এবং ডেলি 2 জিবি ডেটা পাওয়া যাবে।

Airtel এর 365 দিন ভ‍্যালিডিটির প্ল‍্যান

  • এয়ারটেলের 1,498 টাকার প্রিপেইড প্ল‍্যানটির জন্য এখন গ্রাহকদের 1,799 টাকা দিতে হবে। এই রিচার্জে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এস‌এম‌এস এবং মোট 24 জিবি ডেটা পাওয়া যাবে।
  • এই লিস্টে Airtel এর 2,498 টাকার প্ল‍্যানটির দাম বাড়িয়ে কোম্পানি 2,999 টাকা করে দিয়েছে। এই রিচার্জ প্ল‍্যানটিতে আনলিমিটেড কলিং, ডেলি 100 এস‌এম‌এস এবং ডেলি 2 জিবি ডেটা পাওয়া যাবে।

Airtel ডেটা টপ-আপ

কোম্পানি ডেটা টপ-আপের‌ও দাম বাড়িয়েছে। এয়ারটেলের 48 টাকার প্ল‍্যানটির জন্য এখন গ্রাহকদের 58 টাকা দিতে হবে, এই রিচার্জে মোট 3GB ডেটা পাওয়া যাবে। 98 টাকার প্ল‍্যানের দাম বেড়ে 118 টাকা হয়ে গেছে, এই রিচার্জে 12GB ডেটা পাওয়া যাবে। 251 টাকার প্ল‍্যানটির জন্য এখন 301 টাকা দিতে হবে। এই প্ল‍্যানে মোট 50 জিবি ডেটা পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here