Home খবর Breaking News: Airtel এর 15টি Recharge Plan এর দাম বাড়ানোয় অসন্তোষ গ্রাহকরা

Breaking News: Airtel এর 15টি Recharge Plan এর দাম বাড়ানোয় অসন্তোষ গ্রাহকরা

Airtel Plan Hike: বহু সময় ধরেই অনুমান করা হচ্ছিল যে ভোডাফোন আইডিয়া, জিও এবং এয়ারটেল তাদের প্ল‍্যান গুলির দাম বাড়াতে পারছ। আপনি জানলে অবাক হয়ে যাবেন কারন সেই অনুমান এখন সত্যি হতে চলেছে। প্ল‍্যান গুলির দাম বাড়ানোর প্রক্রিয়া সর্বপ্রথম এয়ারটেল শুরু করলো। আসলে ভারতি এয়ারটেল প্রিপেইড প্ল‍্যানের ট‍্যারিফ বদল করার ঘোষণা করেছে। এয়ারটেল প্রিপেইড প্ল‍্যানের ট‍্যারিফ গুলি 25 শতাংশ বৃদ্ধি করেছে। এয়ারটেলের ঘোষণা করা নতুন ট‍্যারিফ গুলি আগামী 26 নভেম্বর থেকে শুরু হবে। অর্থাৎ আপনি যদি এয়ারটেল ইউজার হয়ে থাকেন তাহলে পুরোনো দামে রিচার্জ করার জন্য আপনার কাছে আর মাত্র 3 দিন সময় আছে।

দাম বাড়লো 15টি রিচার্জ প্ল‍্যানের

এয়ারটেল মোট 15টি প্রিপেইড প্ল‍্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছে। এই লিস্টে শুধুমাত্র প্রিপেইড প্ল‍্যান‌ই আছে। এয়ারটেলের এই পদক্ষেপের পরে আশা করা হচ্ছে যে রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া‌ও তাদের রিচার্জের দাম বাড়ানোর ঘোষণা করতে পারে। আসুন আগে আপনাকে যে রিচার্জ গুলির দাম বেড়েছে সেগুলির সম্পর্কে জানাই।

Airtel এর 28 দিন বৈধতার প্ল‍্যান

Airtel এর 56 দিন বৈধতার প্ল‍্যান

Airtel এর 84 দিন বৈধতার প্ল‍্যান 

Airtel এর 365 দিন বৈধতার প্ল‍্যান

Airtel ডেটা টপ-আপ

এয়ারটেল কোম্পানি ডেটা টপ-আপ প্ল‍্যানের‌ও দাম বাড়িয়েছে। এয়ারটেলের 48 টাকার রিচার্জের জন্য এখন গ্রাহকদের 58 টাকা দিতে হবে, এই রিচার্জে মোট 3GB ডেটা পাওয়া যাবে। 98 টাকার রিচার্জটি এখন 118 টাকা হয়ে গেছে এবং এই রিচার্জে 12GB ডেটা পাওয়া যায়। এয়ারটেলের 251 টাকার প্ল‍্যানটির দাম বেড়ে এখন 301 টাকা হয়ে গেছে এবং এই রিচার্জে মোট 50 জিবি ডেটা পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন