সমস্ত রিপোর্ট ও লিকের সমাপ্তি ঘটিয়ে আজ অ্যাপেল একটি স্পেশাল ইভেন্টে তাদের iPhone 12 5G সিরিজ পেশ করে দিয়েছে। এই সিরিজে কোম্পানি iPhone 12 5G, iPhone 12 Pro 5G, iPhone 12 Pro Max 5G ও iPhone 12 Mini 5G লঞ্চ করেছে। করোনা ভাইরাসের কারণে এবার কোম্পানি এই ভার্চুয়াল লঞ্চ ইভেন্টের আয়োজন অ্যাপেল পার্কে করেছিল। ইভেন্টে iPhone 12 5G ও iPhone 12 Mini 5G ফোনদুটি Blue, Red, Black, White ও Green কালার ভেরিয়েন্টে পেশ করেছে। সবচেয়ে বড় কথা কোম্পানি জানিয়েছে এই ফোনগুলি বিশ্বের সবচেয়ে ফাস্ট 5জি ফোন। iPhone 12 সিরিজের পাশাপাশি কোম্পানি HomePod Mini, AirPods Studio ওয়্যারলেস হেডফোন ও MagSafe ওয়্যারলেস চার্জারও লঞ্চ করেছে।
আরও পড়ুন: ভারতে এলো Vivo V20 সিরিজ, লঞ্চ হলো 44MP সেলফি ও 64MP ট্রিপল রেয়ার ক্যামেরাসহ দুর্দান্ত স্মার্টফোন
iPhone 12 5G ও iPhone 12 Mini 5G এর ডিসপ্লেতে এইচডিআর 10 সাপোর্ট এবং প্রোটেকশনের জন্য সবচেয়ে শক্তিশালী গ্লাস ব্যবহার করা হয়েছে। উভয় ফোনে ওয়্যারলেস চার্জিং ও ডুয়েল সিম স্লট আছে। তবে এর দ্বিতীয় সিমটি ই-সিম হবে। চলুন দেখে নেওয়া যাক iPhone 12 5G ও iPhone Mini 5G এর অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন।
আইফোন 12 ও আইফোন 12 মিনিতে ডিসপ্লে সাইজের পার্থক্য আছে। এছাড়া উভয় ফোনের সমস্ত ফিচার এক। সবচেয়ে বড় কথা iPhone Mini 5G বিশ্বের সবচেয়ে পাতলা ও ছোট 5জি স্মার্টফোন। এতে ডুয়েল রেয়ার ক্যামেরা, নাইট মোডসহ এতে iPhone 12 এর সব ফিচার পাওয়া যাবে।
আরও পড়ুন: লঞ্চ হলো 5000mAh ব্যাটারীওয়ালা সস্তা Realme Q2i, দেখে নিন মন কাড়তে পারে কি না
ডিসপ্লে
Apple iPhone 12 5G তে 6.1 ইঞ্চির ও iPhone Mini 5G তে 5.4 ইঞ্চির ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় ফোনে 2532 × 1170 পিক্সেল রেজলিউশনযুক্ত এজ টু এজ OLED Super Retina XDR ডিসপ্লে, 460ppi পিক্সেল ডেনসিটি, HDR 10, HLG HDR Support ও ফ্রন্ট ওয়াইড নচ আছে। এই নচে সেলফি ক্যামেরা ও ফেস আইডি অবস্থিত। কোম্পানির বক্তব্য অনুযায়ী, স্ক্রিনের সুরক্ষার জন্য সেরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে। এর ফলে এবারের আইফোন আগের চেয়েও বেশি ডিউরেবল হয়ে গেছে। এমনকি পকেট থেকে পড়ে গেলেও ফোন ভাঙ্গবে না।
নতুন প্রসেসর
উভয় ফোনে আপগ্ৰেডেড A14 বায়োনিক চিপসেট দেওয়া হয়েছে যা A13 চিপসেটের তুলনায় যথেষ্ট ফাস্ট। A14 এর মধ্যে সিপিইউয়ের প্রায় 40 শতাংশ এবং জিপিইউয়ের প্রায় 50 শতাংশ থাকবে, যার ফলে প্রসেসরের সাইজ 7 এনএম থেকে কমে 5 এনএম হয়ে যাবে এবং আশা করা হচ্ছে ব্যাটারী খরচও আগের চেয়ে কমে যাবে। এই নতুন চিপসেটে 11.8 বিলিয়ন ট্রানজিস্টার ও 40 শতাংশ ফাস্ট সিপিইউ আছে। এতে 30 শতাংশ ফাস্ট গ্ৰাফিক্সও আছে এবং এটি 5 ন্যানোমিটার ম্যানুফ্যাকচারিং পদ্ধতিতে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: 48MP ক্যামেরা ও সুন্দর প্রসেসরের সঙ্গে লঞ্চ হলো Realme Q2 ও Q2 Pro, জেনে নিন দাম ও ফিচার
ক্যামেরা
iPhone 12 5G ও iPhone 12 Mini 5G তে স্কোয়ার শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। এই ডুয়েল ক্যামেরা সেটআপে OIS, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, 7 এলিমেন্ট লেন্স ও 2x অপ্টিক্যাল জুমের ক্ষমতাসম্পন্ন এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত দুটি 12 মেগাপিক্সেলের সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ক্যামেরায় নতুন স্মার্ট মোড, স্মার্ট এইচডিআর 3, নাইট মোড, টাইম ল্যাপ্স ও আরও অনেক কিছু পাওয়া যাবে।
ফাস্ট চার্জিং
এই দুটি ফোনেই 50 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। উন্নত ওয়্যারলেস চার্জিঙের জন্য আইফোন 12 এ ম্যাগসেফ টেকনোলজি দেওয়া হয়েছে। এই একই চার্জারের সাহায্যে আইফোন 12 ও অ্যাপেল ওয়াচ চার্জ করা যাবে। এছাড়া iPhone 12 5G ও iPhone Mini 5G এর সঙ্গে ইউএসবি টাইপ সি কেবল পাওয়া যাবে। তবে এই ফোনে লাইটনিং কেবলও ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: শক্তিশালী প্রসেসর ও 8GB RAM এর সঙ্গে লিস্টেড হলো huawei Mate 40 Pro, 22 অক্টোবর লঞ্চ হবে
দাম
iPhone 12 5G ও iPhone 12 Mini 5G ফোনদুটি 64 জিবি, 128 জিবি ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। iPhone 12 5G এর 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 79,900 টাকা, 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 89,900 টাকা এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 99,990 টাকা রাখা হয়েছে।।একইভাবে iPhone 12 Mini 5G ফোনটির 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 69,900 টাকা, 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 74,900 টাকা এবং 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 84,900 টাকা দামে লঞ্চ করা হয়েছে। উভয় ফোন Blue, Green, Black, White ও Red কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আগামী 30 অক্টোবর ভারতে এই ফোনের সেল শুরু হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












