Ashram 3-এর শুটিং চলাকালীন ভ্যানিটি ভ্যানে লুকিয়ে ছিলেন বাবা নিরালা! জেনে নিন কারণ

ববি দেওলের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘Ashram ‘-এর দুটি সিজন জনপ্রিয় হওয়ার পর, এবার এর তৃতীয় সিজন (Ashram 3) মুক্তি পেতে চলেছে৷ এই সিরিজটি আগামী মাসে 3 জুন MX Player-এ স্ট্রিম করা হবে। কিন্তু, আপনি কি জানেন যে এই সিজনের শুটিং চলাকালীন এতটাই ঝামেলা হয়েছিল যে ববি দেওল অর্থাৎ বাবা নিরালা তার ভ্যানিটি ভ্যানে লুকিয়ে ছিলেন। আসলে, গত বছর 2021 সালের অক্টোবরে, Ashram 3 ওয়েব সিরিজের শুটিং চলাকালীন, ভোপালে একটি বড় গন্ডগোল হয়েছিল। সেই সময় বজরং দলের কর্মীরা চলচ্চিত্র নির্মাতা প্রকাশ ঝা কে ধাক্কা দেয় এবং তার গায়ে কালি ঢেলে দেয়। বিষয়টি গুরুতর আকার নেওয়ায় ঘটনাস্থলে পুলিশ চলে আসে৷

প্রকাশ ঝা-এর গায়ে কালি ঢেলে দেওয়া হয়েছিল

আসলে, ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের, যেখানে ববি দেওল সহ Ashram 3 ওয়েব সিরিজের পুরো টিম উপস্থিত ছিল। সেইসময় হঠাৎ প্রায় আড়াই শো বজরং দলের কর্মী সেখানে এসে শুটিং এ বাধা দেয়। প্রকাশ ঝা এর সামনে আসার পর কিছু কর্মী তার সাথে দুর্ব্যবহার করে এবং তার গায়ে কালি ঢেলে দেয়। এর পরে, বজরং দলের লোকেরাও গাড়ি ভাঙচুর শুরু করে এমনকি তাদের উদ্ধার করতে আসা কর্মীদেরকেও মারধরও করে।

ভ্যানিটি ভ্যানে লুকিয়ে ছিলেন বাবা নিরালা

জানা গেছে যে এই গন্ডগোলের সময় ববি দেওল তার ভ্যানিটি ভ্যানে বসে ছিলেন। তবে এই দুর্ঘটনায় ববি দেওল ও প্রকাশ ঝা কোনো ধরনের চোট পাননি। তবে, প্রকাশ ঝা এই হামলার তীব্র নিন্দা করেছিলেন।

হিন্দুধর্মকে বদনাম করার অভিযোগ উঠেছিল

বজরং দলের কর্মীরা ওয়েব সিরিজটির বিরুদ্ধে হিন্দু ধর্মের অবমাননা করার অভিযোগ তুলেছিল এবং এই ওয়েবসিরিজের নাম ও স্ক্রিপ্ট পালটানোর দাবি করেছিল। কিন্তু, বিষয়টি আরও গুরুতর হতে দেখে, পুলিশ শুটিং চলাকালীন সুরক্ষার ব্যবস্থা করেছিল এবং পুলিশ অভিনেতা ববি দেওল এবং পরিচালক প্রকাশ ঝা-এর সাথেও দেখা করেছিল।

Ashram 3

এই ওয়েব সিরিজে বাবা নিরালার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, যার কারণে তিনি আবারও মানুষের হৃদয়ে রাজ করতে শুরু করেছেন। দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে আসায় ভীষণ খুশি তার ভক্তরা। এই ওয়েব সিরিজের কাহিনির কেন্দ্রে আছে ড্রাগ, দুষ্কর্ম ও রাজনীতি। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন প্রকাশ ঝা।

Ashram ওয়েব সিরিজের প্রথম এবং দ্বিতীয় সিজনে দর্শকরা দেখেছেন যে পম্পি এবং তার পরিবার বাবার খপ্পরে পড়ে ফেসে । তবে এবার Ashram ওয়েব সিরিজের তৃতীয় পার্টে গল্প কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। এবার সিরিজে অনেক নতুন চরিত্রও হাজির হতে চলেছে। যদিও বলা হয়েছে যে এই বিখ্যাত ওয়েব সিরিজে একজন কাল্পনিক বাবার গল্প দেখানো হচ্ছে। তবে, এই ভন্ড বাবা নিরালার আসল রুপ কবে এবং কিভাবে সবার সামনে আসবে সেটা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here