6 আগস্ট ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Asus Pad, থাকতে পারে 12.2-ইঞ্চির OLED ডিসপ্লে, Dimensity 8300 প্রসেসর এবং 9000mAh ব্যাটারি

বিগত কিছু সময় ধরে Asus ভারতে বেশ কিছু ল্যাপটপ লঞ্চ করলেও, ট্যাবলেট সেগমেন্টে তেমন একটা সক্রিয় নেই। এবার আবারও কোম্পানি এই ক্যাটাগরিতে ফিরতে চলেছে। কারণ 6 আগস্ট কোম্পানির পক্ষ থেকে Asus Pad ট্যাবলেটটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই ট্যাবলেটে হাই-রিফ্রেশ রেট OLED ডিসপ্লে, MediaTek Dimensity 8300 প্রসেসর, বড় ব্যাটারি এবং স্টায়লাস সাপোর্টের মতো একাধিক প্রিমিয়াম ফিচার থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Asus Pad ট্যাবলেটের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Asus Pad ট্যাবলেটের ফিচার এবং স্পেসিফিকেশন

Asus Pad ট্যাবলেটে 12.2-ইঞ্চির 2.8K ডুয়েল লেয়ার OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 3:2 আস্পেক্ট রেশিও এবং 2,000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লেতে 100% DCI-P3 কালার গামুট, লো ফ্লিকার বা কম ব্লু লাইট সার্টিফিকেশন এবং 92% স্ক্রিন-টু-বডি রেশিও দেওয়া হবে।

প্রসেসিঙের জন্য Asus Pad ট্যাবলেটে MediaTek Dimensity 8300 প্রসেসর দেওয়া হবে। এটি 8GB LPDDR5X RAM সহ লঞ্চ করা হবে। এই ট্যাবলেটটি Android 16 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে। এটি 128GB এবং 256GB UFS 3.1 স্টোরেজ অপশনে পেশ করা হবে। স্টোরেজের জন্য ফোনে microSD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Asus Pad ট্যাবলেটে 13MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। ফ্রন্ট ক্যামেরাতে Face Unlock ফিচারও সাপোর্ট করবে। Asus Pad ট্যাবলেটে 9000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 0 থেকে 50% চার্জ হতে 30 মিনিট সময় লাগবে।

অডিওর জন্য Asus Pad ট্যাবলেটে Dolby Atmos 360-ডিগ্রী সিনেম্যাটিক সাউন্ড সাপোর্টেড কোয়াড স্পিকার সেটআপ দেওয়া হবে। একইসঙ্গে ট্যাবলেটটি Asus Pen 2.0 এবং ব্লুটুথ কীবোর্ড সহ কাজ করবে। এয়েই ফিচারের সাহায্যে নোট লেখা, স্কেচ করা, ডকিউমেন্ট এডিট করা এবং অন্যান্য প্রোডাক্টিভিটি কাজ খুব সহজেই করা যাবে।

কানেক্টিভিটির জন্য Asus Pad ট্যাবলেটে Wi-Fi 6E, Bluetooth 5.3, USB Type-C (DisplayPort 1.4 সাপোর্ট) এবং GlideX ফিচার দেওয়া হয়েছে। এর সাহায্যে Windows, macOS, Android এবং iOS ডিভাইসের মধ্যে ফাইল শেয়ার করা যাবে। তবে এতে SIM কার্ড সাপোর্ট করবে না।

Asus Pad ট্যাবলেটের কালার অপশন এবং সেল ডিটেইলস

Asus Pad ট্যাবলেটের ডায়মেনশন 271.1 x 182.4 x 6.5mm এবং ওজন 523 গ্রাম হবে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবলেটের সঙ্গে একটি প্রোডাক্টিভ ফলিও কেস দেওয়া হবে, এতে চারটি আলাদা আলাদা ভিউইং মোডে স্ট্যান্ডের মতো ব্যাবহার করা যাবে।

এই ট্যাবলেটটি Pure White কালার অপশন 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। ভারতে লঞ্চের দিন অফিসিয়ালি ডিভাইসের দাম জানানো হবে। অন্যদিকে ফ্লিপকার্ট বা অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে ট্যাবলেটটি সেল করা হবে। যারা নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা আপকামিং Asus Pad ট্যাবলেটটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন ট্যাবলেটের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here