OLA Electric Scooter কে প্ৰতিজগিতায় ফেলতে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Bounce এর কম দামের বিদ্যুৎ চালিত স্কুটার

বেঙ্গালুরু বেস্ড স্মার্ট মোবিলিটি কোম্পানি Bounce তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ইন্ডিয়াতে লঞ্চ করার জন্য প্রস্তুত হয়ে আছে। Bounce তাদের প্রথম ইলেকট্রিক স্কুটারটিকে Bounce Infinity নাম সহ ইন্ডিয়ান মার্কেটে নিয়ে আসতে চলেছে। এই এডভান্স ‘মেড ইন ইন্ডিয়া’ স্কুটারে ইন্টেলিজেন্ট ফিচার থাকার আশা করা হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কোম্পানি জানিয়েছে যে Bounce Infinity স্কুটারের জন্য খুব শীঘ্রই প্রি-বুকিং শুরু করা হবে। এই স্কুটারের ডেলিভারি জানুয়ারি 2022 এর মধ্যে শুধু হয়ে যাওয়ার আশা করা হচ্ছে। কোম্পানি এই স্কুটারটিকে নিজের ওয়েবসাইটে লিস্ট করে দিয়েছে।

থাকবে রিমুভেবেল ব‍্যাটারী

Bounce Infinity ইলেকট্রিক স্কুটারে কোম্পানি রিমুভেবেল লিথিয়াম-আয়‌ওন ব‍্যাটারী দিয়েছে, যেটিকে গ্রাহকরা নিজের সুবিধা অনুযায়ী খুলে নিয়ে চার্জ করতে পারবে। এইটুকুই না Infinity Electric Scooter এর সাথে কোম্পানি ‘Battery as a service’ অপশন‌ও দেবে। এই অপশনের মাধ্যমে গ্রাহকরা ব‍্যাটারী ছাড়া কম দামে Bounce Infinity ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন এবং বাউন্সের ব‍্যাটারী সোয়াপিং নেট‌ওয়ার্ক অপশনের ব‍্যবহার করতে পারবে।

গ্রাহকরা ব‍্যাটারী সোয়াপিঙের জন্য টাকা দেবে, যখন তারা ব‍্যাটারী সোয়াপিং নেট‌ওয়ার্কে‌র মাধ্যমে খালি ব‍্যাটারী‌র মাধ্যমে সম্পূর্ণ চার্জ হ‌ওয়া ব‍্যাটারী বদলে নেবে। এটি সাধারণ স্কুটারের তুলনায় স্কুটারটির চলার খরচ 40 শতাংশ পর্যন্ত কম করে দেবে। ব‍্যাটারী প‍্যাক এবং ব‍্যাটারী প্রবন্ধন প্রনালী স্বদেশী হবে, কিন্তু ব‍্যাটারীটিকে বিশেষ রূপে প‍্যানাসোনিক এবং এলজি কেম থেকে আমদানি করা হবে। বাউন্স দাবি করেছে যে এই স্কুটারের ডেলিভারি জানুয়ারি 2022 এ শুরু হবে। আপনাকে জানিয়ে দিই যে কোম্পানি বিগত দিনেই 22Motors এর অধিগ্রহণ করেছে।

ব‍্যাটারী সোয়াপিং কি?

যদি আপনি ভাবেন যে ব‍্যাটারী সোয়াপিং কি তাহলে আপনাকে বলে দিই যে এর মাধ্যমে গ্রাহকরা বারবার ব‍্যাটারী চার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবে। ইউজাররা নিজের ভেহিকেলে দেওয়া ব‍্যাটারী সহ অ্যাডিশনাল ব‍্যাটারীও রাখতে পারবে নিজের কাছে এবং প্রয়োজন অনুযায়ী স্কুটারের ব‍্যাটারী খুব সহজেই বদলে নিতে পারবে। সাধারণত যেকোনো ইলেকট্রিক বাহনের ব‍্যাটারী চার্জ হতে কয়েক ঘন্টা সময় লেগে যায় এমতাবস্থায় ব‍্যাটারী সোয়াপিং একটি অসাধারণ অপশন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here