BSNL রিভাইস করলো এই প্ল‍্যানটি, জিও ও ভোডাফোনের জন্য কড়া টক্কর

টেলিকম সেক্টরের ক্রমবর্ধমান কম্পিটিশনের কথা মাথায় রেখে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL দীর্ঘদিন ধরেই তাদের একাধিক সুন্দর প্ল‍্যান লঞ্চ করে চলেছে। কোম্পানি কিছু দিন আগে Abhinandan-151 নামে একটি নতুন প্ল‍্যান পেশ করেছে। এবার কোম্পানি এই প্ল‍্যানটি রিভাইস ক‍রেছে।

ক্ষতিগ্রস্ত JioPhone এর ব‍্যাটারী, তদন্তে নেমেছে কোম্পানি

কোম্পানি এই প্ল‍্যানটি গত জুন মাসে লঞ্চ করেছিল, এতে কলিং, ডেটা ও এস‌এম‌এসের সুবিধা পাওয়া যায়। এবার কোম্পানি প্ল‍্যানটির ডেটা লিমিটেডের আগের থেকে বাড়িয়ে দিয়েছে। তবে ভয়েস কল ও এস‌এম‌এসের ক্ষেত্রে কোনো ফেরবদল দেখা যায়নি।

অভিনন্দন-151 প্ল‍্যানে আগে 24 দিনের জন্য প্রতিদিন 1 জিবি করে ডেটা দেওয়া হতো। এখন এই প্ল‍্যানে প্রতিদিন 1.5 জিবি করে ডেটা দেওয়া হবে। এই তথ্য কোম্পানি তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেছে।

পাঁঁচটি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Huawei Nova 5i Pro, 8 জিবি র‍্যামের সঙ্গে এতে আছে 4000 এম‌এএইচের ব‍্যাটারী

এছাড়া এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এসের সঙ্গে আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলের সুবিধা দেওয়া হবে। এই রোমিং কলের সুবিধা দিল্লি ও মুম্বাই সার্কেলেও কার্যকর।

এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 180 দিন। কিন্তু প্ল‍্যানের প্রাপ্ত ফ্রি বেনিফিট 24 দিনের জন্য বৈধ। BSNL এর এই প্ল‍্যান 90 দিনের প্রমোশনাল পিরিয়ডের জন্য মার্কেটে আনা হবে। এই প্ল‍্যানটি অ্যাক্টিভ করাতে হলে PLAN 151 টাইপ করে 123 তে এস‌এম‌এস করতে হবে। এরপর আপনার জন্য এই প্ল‍্যান উপলব্ধ হয়ে যাবে।

লঞ্চের আগেই চলে এলো Vivo Z5 এর ফুল ডিটেইলস, দেখে নিন রিয়েল ইমেজ ও স্পেসিফিকেশন

কোম্পানি কয়েক দিন আগে দুটি প্ল‍্যান পেশ করেছিল। এই দুটির মধ্যে প্রথম প্ল‍্যানটির দাম 1,399 টাকা। এই প্ল‍্যানে ইউজারদের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি ভয়েস কল দেওয়া হবে। এর সঙ্গে এই প্ল‍্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা ও 50টি করে এস‌এম‌এস দেওয়া হবে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 270 দিন। প্রসঙ্গত এই প্ল‍্যানটি 90 দিনের প্রমোশনাল পিরিয়ড হিসেবে পেশ করা হয়েছে। গ্ৰাহকরা এই প্ল‍্যানটির রিচার্জ 25 জুলাই 2019 থেকে করতে পারবেন।

দ্বিতীয় প্ল‍্যানটির দাম 1,000 টাকা। এই প্ল‍্যানেও ইউজারদের ফ্রি আনলিমিটেড ভয়েস কল দেওয়া হবে। এছাড়া সম্পূর্ণ ভ‍্যালিডিটি জুড়ে মোট 90 জিবি ডেটা দেওয়া হবে। 1,399 টাকা দামের প্ল‍্যানের মতোই এই প্ল‍্যানের ভ‍্যালিডিটিও 270 দিন। সম্পূর্ণ বৈধতা জুড়ে এই প্ল‍্যানে 750টি এস‌এম‌এস পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here