জয়পুরে অবস্থিত ইলেকট্রিক স্কুটার নির্মাণকারী কোম্পানি Bat:RE ভারতের মার্কেটে Batt:RE Stor:ie নামে তাদের নতুন Electric Scooter লঞ্চ করেছে। কোম্পানি বিগত বেশ কিছু সময় ধরে দেশের অটোমোবাইল মার্কেটে ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ই-সাইকেল লঞ্চ করে আসছে। জানিয়ে রাখি কোম্পানি তাদের নতুন Batt:RE Stor:ie স্কুটারটি তাদের সবকটি অর্থাৎ 400টি ডিলারশিপেই পাঠিয়ে দিয়েছে। এই ইলেকট্রিক স্কুটারটি কোম্পানি স্মার্ট টেকনোলজির সঙ্গে পেশ করেছে। এই গাড়িতে ব্লুটুথ কানেক্টিভিটি ছাড়াও নেভিগেশন, ডিজিটাল স্পিডোমিটারের মতো অনেকগুলি উল্লেখযোগ্য ফিচার আছে। নতুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট ইলেকট্রিক স্কুটারের দাম, ফিচার ও অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
Batt:RE Stor:ie এর রেঞ্জ
নতুন ব্যাটারি স্টোরি অর্থাৎ Batt:RE Stor:ie গাড়িতে 3.1 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে যা ফুল চার্জ হলে 132 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এটিকে সুরক্ষিত এবং বিশ্বাসযোগ্য করে তোলার জন্য যথেষ্ট কাজ করা হয়েছে। এই স্কুটারে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম রয়েছে, যা একে আরও সুরক্ষিত করে তোলে।
400টিরও বেশি ডিলারশিপে হবে সেল
Batt:RE এর গাড়ি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত 20টির বেশি রাজ্য এবং 400টিরও বেশি ডিলারশিপে সেল করা হয়। কোম্পানি তাদের 30,000 এর বেশি ইউনিট গাড়ি সেল করার পর ইউজারদের 1.86 কোটি কিলোমিটার পথ অতিক্রম করতে এবং মাসে 3.6 কোটি টাকার জ্বালানি সাশ্রয় করতে সাহায্য করেছে বলে জানা গেছে।
দাম
কোম্পানির পক্ষ থেকে এই লেটেস্ট গাড়িটি 89,600 টাকা দামে পেশ করা হয়েছে এবং ফেম-2 সাবসিডির মাধ্যমে গ্ৰাহকরা আরও কম দামে এই ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন। সাবসিডি দেওয়ার পর এই গাড়ির দাম প্রায় 12-15 টাকা পর্যন্ত কম হতে পারে। এই গাড়িতে ব্লুটুথ কানেক্টিভিটির পাশাপাশি নেভিগেশন, স্মার্ট ড্যাশবোর্ড, ম্যাসেজ অ্যালার্ট, কল অ্যালার্ট, অ্যান্টিথেফ্ট অ্যালার্ম, ফাইন্ড চার্জিং স্টেশন, ডিজিটাল স্পিডোমিটারের পর্যন্ত উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই স্কুটারটিতে এই সেগমেন্টের সবচেয়ে বড় ফুট বোর্ড দেওয়া হয়েছে যা দীর্ঘ যাত্রার ক্ষেত্রে চালককে আরাম দেবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










