Reliance Jio গত বছর AGM-এর সময় Google-এর সহযোগিতায় নিয়ে এসেছিল Jio Phone Next। এর জন্য জিও এবং গুগলের মধ্যে একটি চুক্তি হয়েছিল। এবার Jio র দেখাদেখি Airtel ও গুগলের সাথে একটি চুক্তি করেছে। Google এই চুক্তির বিষয়ে জানিয়েছে যে তারা ভারতী এয়ারটেলে $ 1 বিলিয়ন বা প্রায় 7500 কোটি টাকা বিনিয়োগ করবে। মনে করা হচ্ছে যে গুগল ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ডের জন্য গুগলের অংশ হিসাবে এই বিনিয়োগ করছে।
Airtel-Google মিলে তৈরি করবে সস্তা স্মার্টফোন
এই চুক্তির অধীনে ভারিতে সস্তা স্মার্টফোন এবং অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি পাওয়া যাবে। শুধু তাই নয়, উভয় কোম্পানি একসাথে 5G এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির কথা মাথায় রেখে ভারতের জন্য একটি বিশেষ নেটওয়ার্ক ডোমেইন তৈরি করবে। Airtel জানিয়েছে যে তারা গুগলের সাথে অংশীদারিত্বের পরে সমস্ত প্রাইস রেঞ্জে মোবাইল ফোন নিয়ে আসবে। এছাড়াও 5G নেটওয়ার্ক সংক্রান্ত চুক্তির আওতায় উভয় কোম্পানি একসঙ্গে কাজ করবে।
এক বিলিয়ন ডলার বিনিয়োগ
উল্লেখ্য যে এই অংশীদারিত্বের আওতায় Google, ভারতী এয়ারটেলে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা করেছে । যেখানে $700 মিলিয়ন অর্থাৎ 5,224 কোটি টাকার ইক্যুইটি বিনিয়োগও আছে। যেমন আপনাদের আগেই বললাম যে Google এই বিনিয়োগটি করছে, Google for India ডিজিটালাইজেশন ফান্ডের অংশ হিসাবে।
অনেক দিন ধরেই এটা দেখা যাচ্ছে যে Google গত কয়েক বছর ধরে ভারতীয় বাজারে বিনিয়োগ করছে। ভারতের ক্রমবর্ধমান বাজারের দিকে তাকিয়ে ভারতে আরও বেশি করে বিনিয়োগ করতে চায় Google। তবে এই বিনিয়োগ টেলিকম সেক্টরে কোনো উল্লেখযোগ্য বা বড় পরিবর্তন আনবে না বলেই মনে করছেন অনেকে।
Jio-Google
আপনাদের জানিয়ে রাখি যে ভারতের যেকোনো টেলিকম কোম্পানির সাথে Google এর এটি দ্বিতীয় চুক্তি । এর আগে, সংস্থাটি মুকেশ আম্বানির Reliance Jio তে 7.73 শতাংশ শেয়ার কিনেছিল। এছাড়াও, উভয় সংস্থাই একসঙ্গে সস্তা ফোন JioPhone Next পেশ করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
