লঞ্চের জন্য প্রস্তুত Google Pixel 5A 5G, জেনে নিন ফিচার

কয়েক দিন আগে বিশেষ অন‍্যতম টেক কোম্পানি গুগল তাদের অ্যানুয়াল ডেভেলপার ইভেন্ট Google I/O 2021 এর ঘোষণা করেছে। কোম্পানি এই বছর 18 মে থেকে এই ইভেন্টের সূচনা করবে যা 20 মে পর্যন্ত চলবে। মনে করা হচ্ছে এই ইভেন্টের মঞ্চে Google Pixel 5A ফোনটি 5G কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করা হবে। গোটা বিশ্বে এই ডিভাইসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছে। আগে খবর পাওয়া গিয়েছিল এই 5জি ফোনটি লঞ্চ করা হবে না, কিন্তু গুগল কনফার্ম করে দিয়েছে কোম্পানির ‘গুগল পিক্সেল 5’ সিরিজের Google Pixel 5A 5G ফোনটি এই বছর লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে মনে করা হচ্ছে আগামী জুলাই অথবা আগস্ট মাসে ফোনটি ভারতসহ গোটা বিশ্বে লঞ্চ করা হবে।

লঞ্চ হবে Google Pixel 5A 5G

9to5Google ও অন্য কিছু টেক ওয়েবসাইট তাদের রিপোর্টে জানিয়েছে কোম্পানি তাদের Google Pixel 5A 5G এর লঞ্চ ক‍্যানসেল করবে না। এই বছরের শেষে আমেরিকা ও জাপানে এই ফোনটি পেশ করা হবে। এর আগে টেক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রাল দুটি আলাদা সোর্স থেকে খবর পেয়েছিল Google Pixel 5A 5G এর লঞ্চ স্থগিত করা হয়েছে। অন‍্যদিকে টিপস্টার জন প্রসার একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন চিপসেটের ঘাটতির জন্য ফোনের লঞ্চ স্থগিত রাখা হচ্ছে।

Google Pixel 5A 5G এর রেন্ডার

কয়েক দিন আগে Google Pixel 5A এর কিছুটা অফিসিয়াল দেখতে রেন্ডার অনলাইনে লিক হয়েছে। রেন্ডার থেকে জানা গিয়েছিল এই ফোনটি Google Pixel 4A এর মতো ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। তবে এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়া জানা গেছে Google Pixel 5A 5G তে 6.2 ইঞ্চির ফ্ল‍্যাট ওএল‌ইডি ডিসপ্লে থাকবে এবং ফোনটির ব‍্যাক প‍্যানেল প্লাস্টিক দিয়ে তৈরি করা হবে।

Google Pixel 5A 5G এর ফ্রন্ট প‍্যানেলে সেলফির জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হবে এবং ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। ফোনের প্রসেসর সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি তবে কিছু লিকে বলা হয়েছে এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 700 সিরিজের চিপসেট থাকতে পারে।

কি থাকতে চলেছে Google Pixel 5A 5G তে?

Google Pixel 5A 5G সম্পর্কে মনে করা হচ্ছে এতে 6.5 ইঞ্চির ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হতে পারে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 3040 পিক্সেল ও রিফ্রেশরেট 120 হার্টস হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এছাড়া এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেটের সঙ্গে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ থাকতে পারে। Google Pixel 5A 5G এর দাম 40 হাজার টাকার আশেপাশে হতে পারে।

Google Pixel 5A 5G এর ব‍্যাক প‍্যানেলে ওয়াইড অ্যাঙ্গেল ফিচার সাপোর্টেড 12.2 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা থাকতে পারে। এই ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হতে পারে। সেলফির জন্য এই ফোনে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। গুগল তাদের এই আপকামিং স্মার্টফোনে ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here