Electric Scooters এর দুনিয়াতে তুলকালাম করতে আসতে চলেছে Hero MotoCorp এর ইলেকট্রিক স্কুটার, জেনে নিন কবে হবে লঞ্চ

ভারতে ইলেকট্রিক স্কুটারের ডিমান্ড ক্রমশ বাড়তে দেখে একের পর এক নতুন আর পুরোনো অটোমোবাইল কোম্পানি গুলি নিজের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে। আবার ইন্ডিয়াতে সবচেয়ে বেশি টু-হুইলার বিক্রি করা কোম্পানি Hero MotoCorp ও এই রেসে যোগ হয়ে নিজের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে, যার জন্য তাইবানের ইভি মেকার Gogoro এর সাথে কাজ করছে। আশা করা হচ্ছে যে Hero এর ইলেকট্রিক স্কুটার ইন্ডিয়াতে উপস্থিত Ola S1 Series Electric Scooters, Bajaj Chetak, Ather 450X ইত্যাদি‌র স্কুটারের থেকে প্রতিযোগিতা পাবে।

Hero MotoCorp Electric Scooter

মিডিয়া রিপোর্ট অনুযায়ী হিরো মোটোকর্পের সিএফ‌ও নিরঞ্জন গুপ্তা বিগত দিনে একটি ইন্টারভিউয়ে বলেছে যে মার্চ 2022 পর্যন্ত ইলেকট্রিক ভেহিকেল (EV) সেগ্মেন্টে হিরো মোটোকর্পের প্রথম স্কুটারকে লঞ্চ করা হবে। এছাড়া কিছুদিন আগেই হিরো মোটোকর্পের চেয়ারম্যান এবং সিইও ড. পাবান মুঞ্জালকে কোম্পানি‌র প্রথম প্রি-প্রোডাকশন ইলেকট্রিক স্কুটার প্রোটোটাইপের সাথে দেখা গিয়েছিল।

Hero MotoCorp Electric Scooter এর ফিচার

হিরো মোটোকর্পের প্রথম ইলেকট্রিক স্কুটারের দাম, লুক এবং ফিচারের জন্য একটু অপেক্ষা করতে হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত সামনে আসা লিক অনুযায়ী এতে 10 ইঞ্চির রেয়ার ব্ল‍্যাক অ্যালয় হুইল এবং 12 ইঞ্চির ফ্রন্ট অ্যালয় হুইল দেখা যেতে পারে। এর সাথেই বহু লেটেস্ট ফিচার‌ও হিরোর আপকামিং স্কুটারে দেখা যাবে।

Electric Car সিঙ্গেল চার্জে কত কিলোমিটার চলবে?

ইলেকট্রিক কার সম্পর্কে সর্বপ্রথম যে প্রশ্নটি আসে সেটি হলো যে সিঙ্গেল চার্জে এটি কত কিলোমিটার রেঞ্জ অফার করবে। এই সব গাড়ির ব‍্যাটারী প‍্যাক, গাড়ি চালানোর পদ্ধতিতে নির্ভর করে। সাধারণত 15KMH ব‍্যাটারী প‍্যাকের ইলেকট্রিক কার প্রায় 100 থেকে 150 কিলোমিটারের রেঞ্জ অফার করে। ইন্ডিয়ান ইলেকট্রিক কার মার্কেটে‌র কথা বললে এই সময়ে ইন্ডিয়ান ইলেকট্রিক কার সিঙ্গেল চার্জে 300 থেকে 350 কিলোমিটারের রেঞ্জ অফার করে। বিশ্বের নাম্বার ওয়ান ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা কোম্পানি Tesla এর গাড়ি গুলি সিঙ্গেল চার্জে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here