8 এপ্রিল হতে চলেছে Nokia এর বড় ইভেন্ট, কোন কোন স্মার্টফোন হবে লঞ্চ?

গত মাসেই নোকিয়া ঘোষণা করে জানিয়ে দিয়েছিলএপ্রিল মাসে কোম্পানি একটি আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করবে যেখানে ব্র‍্যান্ডের নতুন স্মার্টফোন মার্কেটে পেশ করা হবে। আজ নোকিয়া ইন্ডিয়া এই লঞ্চ ইভেন্টের ইনভিটিশন শেয়ার করেছে। কোম্পানি জানিয়েছে আগামী 8 এপ্রিল নোকিয়া যে বড় ইভেন্টের আয়োজন করছে সেখান থেকে ভারতেও নতুন নোকিয়া স্মার্টফোন পেশ করা হবে। নোকিয়া ওই দিন লঞ্চ হতে চলা ফোনের নাম সম্পর্কে কিছু জানায়নি তবে শোনা যাচ্ছে 8 এপ্রিল Nokia X10, Nokia X20 এবং Nokia G10 স্মার্টফোন লঞ্চ করা হতে পারে।

এইচ‌এমডি গ্লোবাল এই লঞ্চ ইভেন্ট সম্পর্কে জানিয়েছে এই অনুষ্ঠান 8 এপ্রিল ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা 30 এর সময় শুরু হবে। এই অনুষ্ঠান ইউরোপে আয়োজিত হলেও ভারতে পর্যন্ত এর লাইভ টেলিকাস্ট করা হবে। নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে লাইভ দেখা যাবে।

লিক হ‌ওয়া স্পেসিফিকেশন

বিগত দিনে পাওয়া বিভিন্ন লিক ও সার্টিফিকেশন অনুযায়ী Nokia G10 ফোনটিতে 6.38 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। লিক অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে এবং অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করবে। লিকে ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টের কথা বলা হয়েছে তবে আশা করা হচ্ছে ফোনটি একাধিক ভেরিয়েন্টে সেল করা হবে।

এছাড়া লিক থেকে আরও জানা গেছে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের‌ই একটি ম‍্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে।

জানা গেছে দাম

লিকে আপকামিং নোকিয়া স্মার্টফোনের স্পেসিফিকেশনের সঙ্গে এর দাম সম্পর্কেও জানা গেছে। লিক অনুযায়ী গ্লোবাল মার্কেটে Nokia G10 ফোনটি 139 ইউরো দামে লঞ্চ করা হতে পারে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 12,000 টাকার কাছাকাছি। এক‌ইভাবে কোম্পানির Nokia X10 5G এর দাম 300 ইউরো এবং Nokia X20 5G এর দাম 350 ইউরোর আশেপাশে হতে পারে। ভারতীয় টাকার দরে এই দাম যথাক্রমে 25,900 টাকা এবং 30,000 টাকার কাছাকাছি। তবে এই মুহুর্তে সঠিক স্পেসিফিকেশন এবং দাম জানার জন্য 8 এপ্রিলের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here