শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে HMD Skyline, প্রকাশ্যে এল টিজার

এইচএমডি জুলাই মাসে তাদের HMD Skyline স্মার্টফোন গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। এবার ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ ঘোষণা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজার শেয়ার করে এই সম্পর্কে জানিয়েছে। জানিয়ে রাখি গ্লোবাল মডেলের মতোই এই ফোনটিতে 12জিবি RAM, FHD+pOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনটির প্রকাশ্যে আসা টিজার ডিটেইলস সম্পর্কে।

HMD Skyline ফোনের টিজার

  • HMD ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে নতুন স্মার্টফোনটি সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
  • নিচে দেওয়া পোস্টে দেখা গেছে এইচএমডি শীঘ্রই ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে।
  • টিজার থেকে স্পষ্টভাবে জানা গেছে আপকামিং ফোনটি HMD Skyline নাম হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু এই ফোনটি এই মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • জানিয়ে রাখি গ্লোবাল মডেলের মতোই একই স্পেসিফিকেশন সহ আপকামিং HMD Skyline এর ভারতীয় মডেলটি পেশ করা হবে।

HMD Skyline এর সম্ভাব্য দাম

গ্লোবাল বাজারে HMD Skyline স্মার্টফোনটির বেস মডেল 8GB RAM +128GB স্টোরেজ অপশন প্রায় 42,000 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবভে ভারতীয় বাজারে ফোনটি আরও কম দামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি প্রায় 35,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত দাম রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি টুইস্টেড ব্ল্যাক এবং নিয়ন পিঙ্ক এর মতো দুটি কালার অপশনে পাওয়া যাবে।

HMD Skyline এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: HMD Skyline গ্লোবাল মডেলে 6.55 ইঞ্চির pOLED ডিসপ্লে দেওয়া হয়েছিল। এই স্ক্রিনে এফএসডি + 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 1000 নিটস ব্রাইটনেস, 20:9 অ্যাস্পেক্ট রেশিয় রয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন যোগ করা হয়েছিল।
  • প্রসেসর: এই ফোনটিতে কোয়ালকাম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছিল।
  • ক্যামেরা: HMD Skyline ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সহ LED ফ্ল্যাশ রয়েছে। এতে OIS ফিচার এবং EIS ফিচারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি তোলার জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 33ওয়াট ফাস্ট চার্জিং এবং 15ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4600mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার, আইপি54 রেটিং, জেন 2 রিপেয়ারেবিলিটি এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
  • ওএস: HMD Skyline স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 14 সহ কাজ করে। একইসঙ্গে ফোনটিতে 2 বছরের ওএস এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here