দীর্ঘ অপেক্ষার পর অবশেষে Huawei তাদের হোম মার্কেট অর্থাৎ চীনে কোম্পানির Mate 80 সিরিজের লঞ্চ ডেট প্রকাশ করে দিয়েছে। লেটেস্ট টিজার থেকে জানা গেছে আগামী 25 নভেম্বর দুপুর 2:30টের সময় মেগা প্রোডাক্ট ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টের মঞ্চ থেকে নতুন Mate 80 সিরিজের পাশাপাশি Mate X7 ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করা হবে। এবারের ফোনের আপগ্ৰেডেড ডিজাইন এবং ফিচার ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, Huawei এবার তাদের সিরিজের অধীনে Mate 80, Mate 80 Pro, Mate 80 Pro Max এবং Mate 80 RS Master Edition নামের চারটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এই সবকটি ফোনেই বড়সড় আপগ্রেডের পাশাপাশি 3D ফেস রিকগনিশন ফিচার সাপোর্ট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এর আগে শুধুমাত্র টপ-এন্ড মডেলে এই ফিচার পাওয়া যেত।
ফোনগুলিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, নতুন রেড ম্যাপল ক্যামেরা মডিউল এবং 20GB পর্যন্ত RAM যোগ করা হতে পারে। এই সিরিজে Kirin 9030 চিপ থাকতে পারে। কিছু রিপোর্ট থেকে জানা গেছে Huawei অ্যাক্টিভ কুলিং ফ্যানের মতো দারুণ ফিচারের টেস্টিং করছে। এর ফলে এই প্রিমিয়াম সিরিজ আরও অসাধারণ হয়ে উঠবে।
গতকাল অর্থাৎ 17 নভেম্বর থেকে Huawei Mate 80 সিরিজের প্রি-রিজার্ভেশন শুরু হয়ে গেছে। Huawei Mall, ই-কমার্স পার্টনার, অফলাইন স্টোর এবং এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে ফোনগুলি বুক করা যাবে। একই সঙ্গে কোম্পানির পক্ষ থেকে Mate 80 সিরিজের লুকও শেয়ার করা হয়েছে।
আপকামিং Mate 80 Pro Max ফোনে বিশেষ ডুয়েল রিং ডিজাইন দেখা গেছে। ওপরের রিঙে চারটি ক্যামেরা সহ বড় XMAGE মডিউল দেওয়া হয়েছে। অপরদিকে প্রায় একই মাপের নিচের রিঙে ম্যাগনেটিক চার্জিং বা ম্যাগসেফের মতো অ্যাক্সেসরিজ সাপোর্ট দেওয়া হতে পারে।
প্রিমিয়াম ইউজারদের জন্য Huawei Mate 80 RS Ultimate Design ফোনটিতে একদম নতুন ধরনের এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনে অক্টাগোনাল ক্যামেরা মডিউল এবং বিশেষ Ultimate Design ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।
Mate X7 ফোল্ডেবল ফোনে আরও বড় এবং অ্যাডভান্স আপগ্রেড দেখা যাবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে 7.95-ইঞ্চির 2K ডিসপ্লে যোগ করা হবে। ফোনটি UTG (Ultra-Thin Glass) টেকনোলজির মাধ্যমে মজবুত তৈরি করা হবে। এবার আগের মডেলের তুলনায় বড় ব্যাটারি দেওয়া হতে পারে।
Huawei Mate X7 ফোনের ক্যামেরা সেগমেন্টে বড়সড় আপগ্রেড পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই ফোনটি আগের চেয়ে হালকা ও পাতলা হবে। এই ফোনেও Kirin 9030 চিপসেট যোগ করা হতে পারে। এই ফোনটি Obsidian Black, Phantom Purple, Cosmic Red, Cloud Blue এবং Cloud White কালার অপশনে পেশ করা হতে পারে।













