স্মার্টফোন কোম্পানি হুয়াই তাদের 2019 সালে পেশ করা ফোল্ডেবল স্মার্টফোন Huawei Mate X এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে Huawei Mate X2 লঞ্চ করেছে। এই ফোনটি এর আগের ভার্সনের তুলনায় একদম নতুন ধরনের ফোল্ডিং মেকানিজমের সঙ্গে পেশ করা হয়েছে। ডিজাইনের দিক থেকে অনেকটা Galaxy Fold এর মতো এই ফোনটি কোম্পানির ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করেছে। তবে হুয়াই এখনও Huawei Mate X2 এর আন্তর্জাতিক লঞ্চ বা সেল সম্পর্কে কিছু জানায়নি।
আরও পড়ুন: গীকবেঞ্চে লিস্টেড হল Redmi K40, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারীর সঙ্গে 25 ফেব্রুয়ারি হবে লঞ্চ
ডিজাইন
এই ফোনটি একটি নতুন ফোল্ডিং মেকানিজমের সঙ্গে পেশ করা হয়েছে যা অনেকটা বইয়ের মতো ভাঁজ হয় এবং খোলে। এই ফোনের মেইন স্ক্রিন বাইরের দিকে ভাঁজ হওয়ার বদলে Samsung Galaxy Fold মডেলের মতো ভেতরের দিকে ভাঁজ হয়। এই ফোনে দুটি স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনের ওপরের স্ক্রিনে পিল শেপের পাঞ্চ হোলের মধ্যে সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া ফোনের ব্যাক প্যানেলে রেক্ট্যাঙ্গুলার শেপে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ আছে।

সুন্দর স্ক্রিন
এই ফোনে 1160 × 2700 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেট ও 456 পিপিআই পিক্সেল ডেনসিটিযুক্ত। স্ক্রিন আনফোল্ড করলে এতে 8 ইঞ্চির ওএলইডি ডিসপ্লে পাওয়া যায় যার স্ক্রিন রেজলিউশন 2200 × 2480 পিক্সেল। এর সঙ্গে রয়েছে 90 হার্টস রিফ্রেশরেট ও 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট।
আরও পড়ুন: এবার বদলে যাবে মোবাইল ফোটোগ্রাফির ইতিহাস, Samsung নিয়ে এসেছে ISOCELL GN2 50MP ইমেজ সেন্সর
প্রসেসর, র্যাম ও স্টোরেজ
এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কিরীন 9000 চিপসেটে রান করে এবং এর সঙ্গে মালী জি78 জিপিইউ দেওয়া হয়েছে। কোম্পানি তাদের Huawei Mate X2 তে 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ও 512 জিবি মেমরি যোগ করেছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
দুর্দান্ত ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য Huawei Mate X2 তে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্টেড ও এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং এফ/4.4 অ্যাপার্চার ও OIS ফিচারযুক্ত 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া ভিডিও কল ও সেলফির জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন: এখন আরও সস্তা দামে কেনা যাবে বাজেট ক্যাটাগরির Redmi 9 Prime, জেনে নিন নতুন দাম
ব্যাটারী ও কানেক্টিভিটি
Huawei Mate X2 তে কানেক্টিভিটি ফিচার হিসেবে 4জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, জিপিএস ও এনএফসি আছে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। ডুয়েল ন্যানো সিম সাপোর্টেড Huawei Mate X2 অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে EMUI 11.0 তে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 55 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
দাম
Huawei Mate X2 এর 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট RMB 17,999 (প্রায় 2,01,600 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 8 জিবি র্যামের সঙ্গে 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে RMB 18,999 (প্রায় 2,13,000 টাকা)। এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল পিঙ্ক কালার ভেরিয়েন্টে আগামীকাল অর্থাৎ 25 ফেব্রুয়ারি থেকে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











