Home খবর পাঁঁচটি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Huawei Nova 5i Pro, 8 জিবি র‍্যামের সঙ্গে এতে আছে 4000 এম‌এএইচের ব‍্যাটারী

পাঁঁচটি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Huawei Nova 5i Pro, 8 জিবি র‍্যামের সঙ্গে এতে আছে 4000 এম‌এএইচের ব‍্যাটারী

Huawei টেক মঞ্চে তাদের নোভা সিরিজে তিনটি নতুন স্মার্টফোন Huawei Nova 5, Huawei Nova 5i ও Huawei Nova 5 Pro লঞ্চ করেছে। বিগত কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল কোম্পানি এই সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে এই সিরিজে Huawei Nova 5i Pro নামে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি অফিসিয়াল ভাবে এই ফোনটি পেশ করে চীনে ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি আসলে Huawei Nova 5i এর আপগ্ৰেডেড ভার্সন যা পাঞ্চহোল ডিসপ্লের সঙ্গে শক্তিশালী স্পেসিফিকেশন সাপোর্ট করে।

লঞ্চের আগেই চলে এলো Vivo Z5 এর ফুল ডিটেইলস, দেখে নিন রিয়েল ইমেজ ও স্পেসিফিকেশন

লুক ও ডিজাইন
Huawei Nova 5i Pro ফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরাযুক্ত করে পেশ করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কয়ার অর্থাৎ চারকোণা সেট‌আপের মধ্যে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে এবং নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। Nova 5i Pro এর ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে Huawei এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে পাঞ্চহোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের তিনদিক বেজল লেস, তবে নিচের দিকে বডি পার্ট আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন অবস্থিত।

স্পেসিফিকেশন
Nova 5i Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোন ব‍্যবহারের সময় ইউজারের চোখের সুরক্ষার কথা মাথায় রেখে কোম্পানি ফোনটি TUV Rheinland সার্টিফায়েড করে পেশ করেছে। Nova 5i Pro অ্যান্ড্রয়েড 9.0 পাইযুক্ত ইএম‌ইউআইসহ পেশ করা হয়েছে যা 2.27 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 এন‌এম টেকনিকে তৈরি কিরীন 810 চিপসেটে রান করে।

আবার কমলো 4 জিবি র‍্যাম ও 4030 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত OPPO A7 এর দাম, জেনে নিন নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে Nova 5i Pro ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির একটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরি দেওয়া হয়েছে। দুটি ভেরিয়েন্টেই মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। ফোটোগ্ৰাফির জন্য Nova 5i Pro এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে।

Nova 5i Pro তে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি জিপিইউ টার্বো 3.0 টেকনিক‌ও সাপোর্ট করে। 4জি এলটিই ও ডুয়েল সিমের সঙ্গে এই ফোনে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

3 বছরেরও কম সময়ে Reliance Jio হয়ে গেছে নাম্বার ওয়ান, গড়লো নতুন ইতিহাস

দাম
Nova 5i Pro এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 2,199 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 22,000 টাকা। এক‌ই ভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 2,499 ইউয়ান এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 2,799 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকায় এই দাম প্রায় 25,000 টাকা ও 28,000 টাকার সমান। Nova 5i Pro ফোনটি মিডনাইট ব্ল‍্যাক, অরোরা ও এম্লার্ড গ্ৰিন কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন