Xiaomi 15 সিরিজ লঞ্চের সময় ব্র্যান্ডের পক্ষ থেকে দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে HyperOS 2.0 OS পেশ করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন শাওমি এবং রেডমি স্মার্টফোন ও ট্যাবলেটে এই কাস্টম স্কিন রোলআউট করে দেওয়া হবে। এই নতুন কাস্টম ওএসে HyperCore, HyperConnect এবং HyperAI এই তিনটি বিসয়ের ওপর বেশি ফোকাস করা হয়েছে। এর মাধ্যমে সমস্ত ডিভাইসে ইউজার এক্সপেরিয়েন্স আরও ভালো হয়ে উঠবে।
HyperOS 2.0 এর বিশেষত্ব
- HyperCore: সিস্টেমের পারফরমেন্স এবং স্টেবিলিটি, গ্রাফিক্স, নেটওয়ার্ক ক্ষমতা ও সিকিউরিটি আরও ভালো করার জন্য HyperCore ডেভেলপ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 25,000 এরও বেশি সিনারিও অপ্টিমাইজ করা হয়েছে।
- HyperCore কার্নেল: এতে একটি মাইক্রো আর্কিটেকচার শিডিউল রয়েছে, যা কোম্পানির ইন হাউস টেকনোলজি। এটি চিপসেটের আর্কিটেকচার থেকে সরাসরি কম্যান্ড পাইপলাইন অ্যানালাইজ করে এবং ওয়ার্কিং সাইকেল ও মেমরি লেটেন্সি আরও ভালো করে CPU এর নিষ্ক্রিয়তার সময় 19 শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়।
- Lockscreen: HyperOS 2.0 এ একটি সচল AI-পরিচালিত লক স্ক্রিন রয়েছে, যার মাধ্যমে AI ব্যাবহার করে ব্যাক্তিগত ওয়ালপেপার তৈরি করা যায়। এটি ইউজারদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ ছবি প্রস্তুত করে দেয়, যার ফলে লক স্ক্রিন এক্সপেরিয়েন্স আরও আকর্ষণীয় ও সুন্দর হয়ে ওঠে।
- Revamped desktop: HyperOS 2.0 এ একটি redesigned ডেস্কটপ যোগ করা হয়েছে। এতে ভিজুয়াল ইম্প্রুভমেন্ট এবং কাস্টমাইজেবল কন্টেন্ট রয়েছে। এছাড়া উইজেট অপশনও আগের চেয়ে ভালো করা হয়েছে। এর ফলে ইউজাররা তাদের ডেস্কটপ নিজেদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন।
- Smooth Transitions: HyperOS 2.0 এ আগের চেয়ে আরও উন্নত ট্রানজিশন রয়েছে। এর ফলে নোটিফিকেশন চেক করার সময় বা UI এর মাধ্যমে নেভিগেত করার সময় স্মুথ এফেক্ট পাওয়া যায়।
- 3D weather system: নতুন ওয়েদার ফিচারে বাস্তবিক আবহাওয়ার অবস্থা দেখা যায়। এটি ইউজারদের সঙ্গে আরও ভালোভাবে মেলামেশার জন্য ডিজাইন করা হয়েছে।
- HyperConnect: HyperOS 2.0 এর সাহায্যে ইউজাররা তাদের ট্যাবলেটের মাধ্যমে একটি উইন্ডো ইন্টারফেস ব্যাবহার করে সরাসরি ফোন নিয়ন্ত্রণ করতে পারবেন।
- HyperAI: ইউজারদের বাছাই করা ভিডিও HyperAI ফ্রেম বাই ফ্রেম অ্যানালাইজ করে, এর ফলে লক স্ক্রিনে সিনেমেটিক ডেপ্থ সৃষ্টি হয়। এর মাধ্যমে ব্যাক্তিগত এক্সপেরিয়েন্স আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
HyperOS 2.0 এর রোডম্যাপ
এই মাস অর্থাৎ নভেম্বর মাস থেকেই HyperOS 2.0 এর রোলআউট শুরু হয়ে যাবে। তবে আপাতত শুধুমাত্র চীনেই এটি রোলআউট করা হবে। এই কাস্টম স্কিনের গ্লোবাল রোডম্যাপ শীঘ্রই প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
