Indian Gadget Awards 2021 : এই স্মার্টফোন গুলি 30,000 টাকার কম বাজেটের Best Phone 2021 এর নমিনী

Indian Gadget Awards 2021 এর এই ক‍্যাটাগোরিতে সেই সমস্ত স্মার্টফোন গুলিকে যোগ করা হয়েছে, যেই স্মার্টফোন গুলিকে ভারতীয় বাজারে 20,000 টাকা থেকে 30,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ক‍্যাটাগোরিতে iQOO Z5, Realme X7 Max, OnePlus Nord 2, POCO F3 GT, Samsung Galaxy M52 5G, Realme GT ME, Xiaomi Mi 11X, Moto Edge 20 এবং Xiaomi Mi 11 Lite NE 5G স্মার্টফোন নমিনেট করা হয়েছে। এই নাম গুলিকে দেখে আপনি বুঝেই গেছেন যে এই স্মার্টফোন গুলির মধ্যে প্রতিযোগিতা কতটা তীব্র হতে চলেছে। Indian Gadget Awards 2021 এর সম্পর্কিত সমস্ত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া ইউজারদের অ্যাওয়ার্ড ভোটিঙের তথ্য‌ও এখান থেকেই পাওয়া যাবে।

আরও পড়ুন: Indian Gadget Awards 2021 : 20,000 টাকা বাজেটের Best Phone of 2021, দেখে নিন নমিনী

Best Phone of 2021 (under 30,000)

সেপ্টেম্বর মাসে লঞ্চ হ‌ওয়া iQOO Z5 স্মার্টফোনটি কোয়ালকমের 778জি চিপসেট, 12জিবি র‍্যাম, 64এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং 16 এমপির সেল্ফি ক‍্যামেরা সহ 44 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে। এইভাবেই Realme X7 Max স্মার্টফোনে 12 জিবি র‍্যাম সহ মিডিয়াটেকের ডায়মানসিটি 1200 চিপসেট দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনটি 6.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 64এমপির ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 16 এমপির সেল্ফি ক‍্যামেরা এবং 50 ওয়াটের সুপার ডার্ট চার্জিং টেকনোলজি যুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে।

OnePlus Nord 2 5G স্মার্টফোনে‌র প্রধান বিশেষতে কথা বলা হলে এই মোবাইলে 12 জিবি র‍্যামের সাথে মিডিয়াটেকের ডায়মানসিটি 1200 চিপসেট দেওয়া হয়েছে এবং এর সাথেই এই ফোনটি 50এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 32 এমপি সেল্ফি ক‍্যামেরা এবং 65 ওয়াটের ওয়ার্প চার্জ টেকনোলজি যুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে। এই সেগ-মেন্টের আর‌ও এক প্রতিদ্বন্দ্বী POCO F3 GTস্মার্টফোনটি 120 হার্টস রিফ্রেশরেটের 6.67 ইঞ্চির ডিসপ্লে, 8জিবি র‍্যাম, মিডিয়াটেকের ডায়মানসিটি 1200 চিপসেট, 64এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সহ 16 এমপির সেল্ফি ক‍্যামেরা‌র সাথেই 67 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,065 এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে।

আরও পড়ুন: Indian Gadget Awards 2021 : এগুলি 10,000 টাকার কম বাজেটের Best Phone of 2021

Samsung Galaxy M52 5G স্মার্টফোনে 6.7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ফোনটি 4 জিবির অ্যাডিশনাল ভার্চুয়াল র‍্যাম সহ কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেটে রান করে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 64 এমপির ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং 32এমপির সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। ইউনিক ডিজাইনের Realme GT Master Edition স্মার্টফোনটি‌ও 64এমপির রেয়ি ক‍্যামেরা, 32 এমপির সেল্ফি ক‍্যামেরা এবং কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট সাপোর্ট করে এবং এর সাথেই ফোনটিতে 65 ওয়াট ফাস্ট চার্জিঙের 4,300 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

Xiaomi Mi 11X স্মার্টফোনে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 8 জিবি র‍্যাম, কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 870 চিপসেট সহ 48 এমপির ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং 20 এমপির সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। Moto Edge 20 স্মার্টফোনটি ইন্ডিয়া‌র সবচেয়ে হাল্কা 5জি ফোন এবং এই ফোনটি 144 হার্টস রিফ্রেশরেটের পাঞ্চ-হোল ডিসপ্লে, কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট সহ 108এমপির ট্রিপল রেয়ার ক‍্যামেরা এবং 32এমপির সেল্ফি ক‍্যামেরা সাপোর্ট করে। আবার Xiaomi Mi 11 Lite NE 5G স্মার্টফোনটি‌ও এই চিপসেট সহ 64 এমপির রেয়ার এবং 20 এমপির সেল্ফি ক‍্যামেরা সাপোর্ট করে।

আরও পড়ুন: 44W এর ফাস্ট চার্জিং টেকনোলজিসহ 50MP Dual Selfie Camera এবং 108MP Rear Camera এর সাথে লঞ্চ হল VIVO S12 Pro স্মার্টফোন

Indian Gadget Awards 2021 এর সম্পর্কিত সমস্ত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া ইউজারদের অ্যাওয়ার্ড ভোটিঙের তথ্য‌ও এখান থেকেই পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here